মৌলভীবাজারে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে জেলা ইজতেমা
মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : ভারতের দিল্লি নিজামুদ্দিন মারকাজের আমির মাওলানা সাদ কান্দলবি এর অনুসারী তাবলীগ জামাতের ৩ দিন ব্যাপী মৌলভীবাজার জেলা ইজতেমা শুরু হচ্ছে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) থেকে। এবারের ইজতেমায় বিদেশী জামাত সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে অন্তত পাঁচহাজার মুসল্লি অংশ নেবেন বলে জানিয়েছেন তাবলীগ জামাতের সংশ্লিষ্ট দ্বায়িত্বশীল সূত্র।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বাদ ফজর শহরতলীর পুলিশ লাইন্সের পাশে তাবলীগ জামাতের জেলা মারকাজের নিজস্ব মাঠে আম বয়ানের মধ্যদিয়ে শুরু হবে ৩ দিন ব্যাপী জেলা ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম। আর ১৪ ডিসেম্বর শনিবার ফজরের নামাজের পর হেদায়াতের বয়ান শুরু হয়ে এর পর আখেরী মুনাজাতের মধ্যদিয়ে শেষ হবে তিনদিনের আনুষ্ঠানিকতা।
বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে গিয়ে দেখা যায়, মাঠের বিশাল অংশ জুড়ে সামিয়ানা তৈরি করা হয়েছে। জেলার বিভিন্ন উপজেলা থেকে ইজতেমায় অংশ নিতে তাবলীগের সাথীরা জামাতবন্দী হয়ে আসতে শুরু করেছেন। ইতিমধ্যে থাইল্যান্ড থেকে ৯ জনের একটি জামাত এসে পৌঁছেছে বলে জানিয়েছেন জেলা তাবলীগ জামাতের আমির মোঃ আব্দুল হাই।
জেলার শীর্ষ এই দ্বায়িত্বশীল জানান,তিনদিন ব্যাপী জেলা ইজতেমায় কাকরাইল মসজিদ থেকে ১০সদস্য’র একটি টিম অংশ নেবে। এছাড়াও তিন দিনে এই আয়োজনের চুড়ান্ত সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও নিশ্চিত করেছেন তিনি।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান,ইজতেমাকে কেন্দ্র করে ইতিমধ্যে জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কোথায় কোথায় পুলিশ মোতায়েন করা লাগবে তা আমরা দেখছি।
তাবলীগ সূত্রে জানা যায়, ৯০ এর দশকে শহরের কাজিরগাঁও এলাকায় তাবলীগ জামাতের জেলা মারকাজের যাত্রা শুরু করলেও ২০১৮ সালের দিকে দেশে তাবলীগ জামাতের মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্দলবীর অনুসারীদের মধ্যে চরম বিভক্তি দেখা দেয়। এর ফলে ঢাকা-সিলেট আঞ্চলিক সড়কের পাশে গোমড়া এলাকায় দেড় একর ভুমি ক্রয় করে তাবলিক জামাতের মারকাজ প্রতিষ্ঠা করা হয়। ২০২৩ সালে এই মারকাজ প্রতিষ্ঠার পর এখান থেকেই চলে আসছে জেলাব্যাপী দাওয়াত ও তাবলীগের কাজ। এরপর একই বছর ওই মাঠে হয় জেলা ইজতেমা। ২০১৮ সালের ২৫ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত প্রথম বারের মতো তিনদিন ব্যাপী জেলা ইজতেমা শহরতলীর জগন্নাথপুর এলাকার গণপূর্ত বিভাগের নিজস্ব জায়গার উপর অনুষ্ঠিত হয়। ওই ইজতেমায় লক্ষাধিক মুসল্লী অংশ নেন। একই বছর দু’পক্ষের মধ্যে বিভক্তি দেখা দেয়। এর পর বছরের শেষের দিকে ১৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত মাওলানা সাদ অনুসারীরা ইজতেমা আয়োজন করতে চাইলে মাওলানা জুবায়ের পন্থীদের বাঁধায় একদিনের ইজতেমা করে সম্পন্ন করেন।
(একে/এসপি/ডিসেম্বর ১১, ২০২৪)
পাঠকের মতামত:
- গুদামের পরিবর্তে ডিলারের বাড়িতে টিসিবি’র পণ্য, প্রশাসনের অভিযানে ধরা
- পাংশায় যাত্রী হয়রানির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক ও সেচ্ছাসেবক আহত
- মারামারি মামলায় হাইকোর্টে জামিন পেলেন পাংশা বনিক সমিতির সেক্রেটারি দেলোয়ার সরদার
- আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত মাতৃভূমির স্বাধীনতা
- বড়াইগ্রামে ট্রাক চাপায় টিকটকারের মৃত্যু, অন্তরালে ভংঙ্কর কিছু তথ্য
- ট্রাক উল্টে নাইট্রোজেন গ্যাসে আচ্ছন্ন মহাসড়ক, আহত ২
- সোনাতলার দুই মানবাধিকার কর্মী পেলেন সম্মাননা মেডেল ও সনদ
- নড়াইলে যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- কালিগঞ্জে ফারজানা হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত মামুনের ১০ দিনের রিমাণ্ড আবেদন
- ভাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: ‘পথে ঘাটে লেইখা দে, শেখের বেটি আইতাছে’
- সংকট, দখলদারি ও অরাজকতার আবর্তে বাংলাদেশ: রাষ্ট্রীয় অস্তিত্ব ও নাগরিক সুরক্ষার চরম বার্তা
- আন্দোলন প্রত্যাহারের ঘোষণা সিজেপির
- বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু করলো আকিজ এভিয়েশন
- চরযশোরদী ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকিরের ইন্তেকাল
- নিউ ইয়র্কে ‘আল্লাহু আকবার’ বলে ছুরিকাঘাত, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
- ধামরাইয়ে উল্টো রথযাত্রা সম্পন্ন
- সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার মাগফিরাত কামনায় লৌহজংয়ে দোয়া মাহফিল
- ময়মনসিংহে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা শাখার ত্রি-বার্ষিক সন্মেলন
- ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
- উত্তম কুমারের নামে হবে ফিল্ম সেন্টার
- সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত ঘোষণা প্রধানমন্ত্রীর
- বিরামপুর সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি
- জলাবদ্ধতায় সহস্র একর জমি, বিপাকে কৃষকেরা, চায় কালভার্ট
- সব সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত
- ‘নিজের চরকায় তেল দিন’
- দুর্নীতিবিরোধী অভিযান সম্প্রসারণ: তৃণমূলে ব্যাপক পদক্ষেপের আহ্বান
- বিশ্বের সুখী দেশের তালিকায় ১১ ধাপ পেছাল বাংলাদেশ
- সভাপতি এস এ বাবলু, সম্পাদক রফিকুল ইসলাম
- সুবর্ণচরে চাকরিকালে ৩ বছর পূর্তি উপলক্ষে প্রকৌশলীকে সংবর্ধনা
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- কুষ্টিয়ায় কিশোর ভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার
- দেশে ২৮ শতাংশ নারী প্রথম সন্তান চান ছেলে
- ঘরপালানো এক শিশুর কাহিনী
- নবীনগর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
২৬ জুলাই ২০২৬
- গুদামের পরিবর্তে ডিলারের বাড়িতে টিসিবি’র পণ্য, প্রশাসনের অভিযানে ধরা
- পাংশায় যাত্রী হয়রানির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক ও সেচ্ছাসেবক আহত
- মারামারি মামলায় হাইকোর্টে জামিন পেলেন পাংশা বনিক সমিতির সেক্রেটারি দেলোয়ার সরদার
-1.gif)








