ফরিদপুরে বিএনপি-জামায়তের যৌথ মানববন্ধন
‘ইউএনও মামুনের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত’
রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল মামুনের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত দাবি করে ইউএনও আল মামুনকে তাঁর স্ব-কর্মস্থল সদরপুরে পুনর্বহালের দাবি জানিয়েছেন স্থানীয় সদরপুর উপজেলা বিএনপি ও উপজেলা জায়ামাতের নেতৃবৃন্দ।
আজ বৃহস্পতিবার সকালে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ফরিদপুর জেলার সদরপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন এবং জামায়াতে ইসলামী সদরপুর উপজেলা শাখার যৌথ উদ্যোগে একটি মানববন্ধন থেকে এসব দাবি জানান ওই দুই দলের নেতৃবৃন্দ।
সদরপুর উপজেলা বিএনপি'র আহ্বায়ক বদরুত জামান বদু এর সভাপতিত্বে অনুষ্ঠেয় মানববন্ধন চলাকালীন সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সদরপুর উপজেলা যুবদলের আহবায়ক মুন্সী ইশারত, উপজেলা যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক খান, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বাহালুল মাতুব্বর, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুস সাত্তার মিয়া, সদরপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির আবু বকর সিদ্দিক প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সদরপুর উপজেলা নির্বাহী অফিসার আল মামুন এর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। অবিলম্বে নেতৃবৃন্দ তাঁদের ইউএনও আল মামুনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে তাঁকে নিজ-কর্মস্থলে পুনরায় বহাল রাখার জোর দাবি জানান। অন্যথায় সদর উপজেলা বিএনপি ও সদরপুর উপজেলা জামায়াতে ইসলামী আরো কঠোর কর্মসূচি দিবেন বলে হুশিয়ারি উচ্চারণ করেন।
এর আগে, আওয়ামী লীগ উইল বি কাম ব্যাক টুডে অর টুমোরো' বা 'আওয়ামী লীগ ফিরে আসবে আজ অথবা আগামীকাল’ এমন মন্তব্য ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন করেছেন বলে এক ছাত্র প্রতিনিধি সংস্কার কমিশনের কাছে অভিযোগ করলে, তাৎক্ষণিক ওই ইউএনও'কে প্রত্যাহারের নির্দেশ দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। বুধবার (১১ ডিসেম্বর) সচিব মোখলেস উর রহমান ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লাকে এমন নির্দেশনা দেন।
সেই সাথে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এর মধ্যে ইউএনও আল মামুনের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যাবস্থা নেওয়া হবে বলেও জানান মোখলেস। যদিও ইউএনও আল মামুন কোন অনুষ্ঠানে বা আনুষ্ঠানিকভাবে ওমন কোন কথা বলেননি বলে দাবি করে আসছিলেন। কিন্তু ইউএনও আল মামুনের কোন প্রকার মতামতের তোয়াক্কা না করে, বা তার বিরুদ্ধে আনিত অভিযোগটি যাচাই-বাছাই না করে এবং তাকে কোন প্রকার আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তাকে তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।
(আরআর/এসপি/ডিসেম্বর ১২, ২০২৪)
পাঠকের মতামত:
- অটো চালকের নাক ফাটালেন ট্রাফিক ইন্সপেক্টর!
- সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার
- দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
- সালথার গট্টিতে মারামারি না করার দাবি জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন
- তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা
- রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- প্রতারক তারেক র্যাবের হাতে গ্রেপ্তার
- তাল গাছ থেকে পড়ে তাঁতীদলের নেতা সাবেক ইউপি সদস্যের মৃত্যু
- মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন
- নাটোরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
- বাস-মাইক্রো-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১
- ব্রাজিল-আর্জেন্টিনার প্রতীকী ম্যাচের আয়োজন কাশিয়ানীতে
- সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন
- ইমন আচার্য্যের মৃত্যু, দায়িত্ব পালনই কাল হলো
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- সামাজিক অবক্ষয়: বিপন্ন শিশু ও নারীদের নিরাপত্তা
- সাতক্ষীরায় কারাবন্দী আ.লীগ নেতা আব্দুল লতিফের মৃত্যু
- সর্বস্ব জুড়ে তুমি
- ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- তামাকমুক্ত পরিবেশ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার
- ঈদে প্রচার হবে ৭ পর্বের ‘দেনা পাওনা কোরবানি স্পেশাল’
- ট্রেনে ঈদযাত্রার শুরুতেই শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে হাজারো যাত্রী
- ‘বাজেটের আকার বাড়লেও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি’
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- মোহররম
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
-1.gif)








