ভৈরবে ধর্ষণের অভিযোগে স্বামী ও পর্নোগ্রাফি মামলায় স্ত্রী গ্রেপ্তার
সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ভৈরবে ধর্ষণের অভিযোগে স্বামীকে ও পর্নোগ্রাফি মামলায় স্ত্রীকে গ্রেপ্তার করেছে ভৈরব থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার শিমুলকান্দি মোল্লা বাড়ি কলেজ গেইট এলাকার আতর মিয়া ওরফে আফতাব উদ্দিনের ছেলে দুবাই প্রবাসী হুমায়ুন মিয়া (৪১) ও হুমায়ুনের সহধর্মিণী মৌসুমি আক্তার (৩০)।
আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃত স্বামী-স্ত্রী দুজনকে কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
অভিযোগকারী ধর্ষিতার মা নীলা আক্তার। তিনি পৌর শহরের কমলপুর পঞ্চবটি এলাকার শওকত আলীর স্ত্রী। ধর্ষিতা কিশোরী মনি বেগম (১৯) (ছদ্মনাম)।
থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ৬ মাস আগে দুবাই প্রবাসী হুমায়ুনের সঙ্গে কিশোরী (ছদ্মনাম) মনি বেগমের সঙ্গে ফেসবুকে পরিচয়ের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ৩ মাস আগে হুমায়ুন দেশে আসেন। দেশে আসার পর মনি বেগম বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে সে বিভিন্ন তাল বাহানা শুরু করে। ৩ অক্টোবর কৌশলে মনি বেগমকে বিয়ের আশ্বাস দিয়ে পৌরসভার সামনে দেখা করতে বলে। পরে পৌরসভার সামনে সুলাইমান মিয়ার বিল্ডিং-এর (মোস্তফা মেডিকেল হলের উপরে) ২য় তলায় বাসায় নিয়ে যায়। বাসায় তালা বন্দী করে মনি বেগমকে জোরপূর্বক ধর্ষণ করে হুমায়ুন। ধর্ষণের কথা জানাজানি হলে মনিকে প্রাণে হত্যা করার হুমকি দেন হুমায়ুন। ঘটনার পর বিয়ের আলাপ-আলোচনার প্রসঙ্গে মনি বেগম ও তার পরিবার জানতে পারে প্রবাসী হুমায়ুন বিবাহিত। এদিকে ধর্ষণের ঘটনার ভিডিও ধারণ করে হুমায়ুন। ৫ অক্টোবর আবারও মনি বেগমকে একাধিক ফোন করে দেখা করতে বলে হুমায়ুন। দেখা না করায় সংরক্ষিত স্পর্শকাতর ভিডিও মনির কাছে পাঠায় ও ব্ল্যাকমেইল করতে থাকে হুমায়ুন।
এদিকে ভিডিও পেয়ে সেই ভিডিও হুমায়ুনের স্ত্রী মৌসুমী বেগম তার স্বজন ও কিশোরী মনির স্বজনদের কাছে ছড়িয়ে দেয়। এ বিষয়গুলো মনির পরিবার জানতে পেরে ১১ ডিসেম্বর বুধবার ভৈরব থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
এ বিষয়ে মৌসুমির ভাই মানিক বলেন, পরকিয়া সম্পর্ক করেছে আমার ভগ্নিপতি হুমায়ুন। আমার বোনকে ৬ মাস যাবত অনেক কষ্ট দিয়েছে হুমায়ুন। সে দীর্ঘদিন সংসারের কোন খোঁজ খবর রাখেনি। পঞ্চবটির এক মেয়ের সাথে পরকিয়া করে সব টাকা পয়সা ওই মেয়েকে দিয়ে দিতো। আমার বোনকে মিথ্যা অভিযোগে ফাঁসিয়েছে ওই পরিবার। আমার বোনের তিনটি সন্তান রয়েছে। পুলিশ আমার বোনকে আটক করে কারাগারে পাঠিয়েছে। আমরাও চাই অন্যায়কারীর সাজা হোক। আমার বোনের কোন অপরাধ নেই।
এ বিষয়ে ধর্ষিতা কিশোরীর চাচা সজীব মিয়া বলেন, আমরা বিচার পেতেই আইনের আশ্রয় নিয়েছি। প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে মনিকে ধর্ষণ করেছে। এমনকি ভিডিও করে রেখে ব্লেকমেইল করতো হুমায়ুন। তার স্ত্রী মৌসুমিও জড়িত ছিল। আমরা স্বামী-স্ত্রী দুইজনেরই বিচার চাই।
এ বিষয়ে ভৈরব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীন বলেন, অভিযোগকারীর মা ও ধর্ষণের শিকার মেয়ে ১১ ডিসেম্বর থানায় এসে মামলা করেন। কিশোরী মেয়ে বিচার পেতে থানায় এসে আত্মহত্যার হুমকি দেয় মা ও মেয়ে। কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।
প্রবাসী হুমায়ুনকে ভৈরব র্যাব ক্যাম্পের সহায়তায় শিমুলকান্দি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার স্ত্রী মৌসুমি থানায় আসে স্বামীর সাথে দেখা করার জন্য। এ সময় পুলিশ মৌসুমিকে পর্ণগ্রাফী মামলায় আটক করে গ্রেপ্তার দেখায়। বৃহস্পতিবার দুপুরে তাদের দুজনকেই কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
(এসএস/এসপি/ডিসেম্বর ১২, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘উদ্যোক্তা-গবেষকদের সহায়তায় সবসময় পাশে থাকবে সরকার’
- ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
- ‘পুরোনো সাজ ফিরলেও, ফেরেনি আশির দশকের আবহ’
- ‘কৃষক কার্ডে স্বজনপ্রীতির সুযোগ নেই’
- ‘ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসম্পৃক্ততাই প্রধান হাতিয়ার’
- সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ টন
- ‘আমরা নিজেদের সংস্কৃতি থেকে পিছিয়ে পড়েছি’
- ‘গ্যাস সরবরাহ ৫-৭ দিনের মধ্যে স্বাভাবিক হবে’
- মুক্তিবাহিনী সমরকান্দ এলাকায় পাকবাহিনীর একটি টহলদার দলকে এ্যামবুশ করে
- নগরকান্দায় চৌমুখায় লিজকৃত জমি নিয়ে অপপ্রচারের অভিযোগ
- আমার অনুভবে আমীরুল ইসলাম
- সিধ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ মামলায় ২ যুবক গ্রেপ্তার
- পঞ্চগড় শিশু-কিশোর ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে বিজয়ী গলেহা ফুটবল একাডেমি
- রাজৈরে প্রবাসী ও যুব সমাজ উদ্যোগে উজ্জ্বল আলো ও বৃক্ষ রোপন
- তিন দশকে ১০ হাজার সাপ উদ্ধার করে সুন্দরবনে ছেড়েছে শামছু
- বাংলাদেশ সনাতন পার্টির সাতক্ষীরা জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত
- সুন্দরবনে হরিণ শিকারের ৪ বস্তা মালাফাঁদসহ ট্রলার জব্দ, নদী সাঁতরে পালিয়েছে শিকারিরা
- বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
- খড়-বাঁশ-মাটিতে ফুটে উঠছে দেবীর অবয়ব, সোনাতলায় চলছে দুর্গাপূজার প্রস্তুতি
- শিক্ষা যখন ক্ষমতার নয়, মুক্তির হাতিয়ার
- পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার
- পাংশায় গ্রামীণ সড়ক উন্নয়নের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
- ইউএনওর তদন্তে সত্যতা, সীমানা নির্ধারণ—পুনঃখননের দাবি এলাকাবাসীর
- মহম্মদপুরে দ্যা হিউম্যানিটির বৃক্ষরোপণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ‘চুপচাপ জন্মদিনটা পার করতে ইচ্ছে করে’
- শ্রীনগরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকের প্রচারণা তুঙ্গে
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- সোনাগাজীতে মুদিদোকানের গোডাউন থেকে ৫ হাজার ৩০০ লিটার ভোজ্য তেল উদ্ধার
- জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, কুমিল্লা শাখার নতুন কমিটি গঠিত
- সিলেটের অভিনয় শিল্পী কেউরি কামাল উদ্যমী যুবক
- ২০২১ ও ২০২২ সালের শিল্পকলা পদক পাচ্ছেন ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান
- ‘জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্টরা সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে’
- চাঁদপুরে ব্যবসায়ী নারায়ণ ঘোষ হত্যা মামলায় রাজু শীলের যাবজ্জীবন
- পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টের উদ্বোধন
- বাউফলে মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে প্রধান শিক্ষক বাবার মৃত্যু
- কলাপাড়ায় অস্ত্রসহ ৬ ডাকাত আটক
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ভোট বর্জন সার্থক: রিজভী
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহে নষ্ট হচ্ছে কৃষি ফসল
- বৃত্তির দাবিতে কেন্দুয়ায় কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন বিক্ষোভ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কলাপাড়ায় কৃষকদের সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণ
- ‘বিএনপি নির্বাচিত হলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে’
- ভৈরবে ধর্ষণের অভিযোগে স্বামী ও পর্নোগ্রাফি মামলায় স্ত্রী গ্রেপ্তার
-1.gif)








