E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পাবনা র‍্যাবের অভিযানে হত্যা মামলার আসামি দুলাল গ্রেফতার 

২০২৪ ডিসেম্বর ১৪ ১৬:২২:৪৮
পাবনা র‍্যাবের অভিযানে হত্যা মামলার আসামি দুলাল গ্রেফতার 

নবী নেওয়াজ, পাবনা : পাবনা র‍্যাবের অভিযানে সাঁথিয়ার বাকুল মিয়াকে জবাই করে হত্যা মামলার পলাতক ১ নম্বর আসামি দুলাল গ্রেফতার হয়েছে। গতকাল শুক্রবার সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। সে সাঁথিয়া থানার রাউতি এলাকার মৃত আওয়ালের ছেলে। 

গত ২৪ নভেম্বর রাত আনুমানিক ৯টায় পাবনা জেলার সাঁথিয়া থানাধীন রাউতি মিয়াপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে ঘোড়ার গাড়ী চালক বাকুল মিয়া (৪৫)কে দুস্কৃতিকারীরা নৃশংসভাবে গলা কেটে জবাই করে হত্যা করে। উক্ত হত্যাকাণ্ডের বিষয়ে নিহতের স্ত্রী বাদী হয়ে পাবনা জেলার সাঁথিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-১২, সিপিসি-২ পাবনা র‍্যাবের আভিযানিক দল র‍্যাব সদর দপ্তর, ইন্ট উইং এর সহায়তায় শুক্রবার সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানাধীন দিলরুবা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি দুলালকে গ্রেফতার করে। আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পাবনা জেলার সাঁথিয়া থানায় হস্তান্তর করা হয়।

(এনএন/এসপি/ডিসেম্বর ১৪, ২০২৪)

পাঠকের মতামত:

১০ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test