E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় পুলিশের এসআই নিহত

২০২৪ ডিসেম্বর ১৪ ১৮:০৩:২৮
গোপালগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় পুলিশের এসআই নিহত

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে কাভার্ড ভ্যান চাপায় পুলিশের এসআই  সাইফুল ইসলাম (৩৫)  নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে গোপালগঞ্জ-টেকেররহাট আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার আড়পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল গোপালগঞ্জ ডিএসবিতে কর্মরত ছিলেন। তিনি ফরিদপুর জেলার সালথা উপজেলার নকুলহাটি গ্রামের মোঃ আব্দুল মান্নান মোল্লার ছেলে। 

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মির মোঃ সাজেদুর রহমান ওই পুলিশ কর্মকর্তার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, তিনি জাতীয়তাবাদী ওলামা দলের কর্মী সম্মেলনের তথ্য সংগ্রহের জন্য আড়পাড়ায় গিয়েছিলেন। যেখানে ওলামা দলের কর্মি সম্মেলন হচ্ছিল তার পাশেই গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়ক। তিনি রাস্তা পারাপারের সময় গোপালগঞ্জ থেকে টেকেরহাটগামী একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। কাভার্ড ভ্যানটি দ্রুতগতিতে পালিয়ে যেতে সক্ষম হয়। গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান সহ পুলিশেরঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন করেছেন বলে ওই কর্মকর্তা জানান।

এ ঘটনায় জেলা পুলিশে কর্মরতদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

(টিবি/এসপি/ডিসেম্বর ১৪, ২০২৪)

পাঠকের মতামত:

২৪ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test