E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে অটোভ্যানের ধাক্কায় শিশু নিহত

২০২৪ ডিসেম্বর ১৪ ১৮:৫৮:৪৪
গোপালগঞ্জে অটোভ্যানের ধাক্কায় শিশু নিহত

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অটোভ্যান ধাক্কায় মাহিয়া আক্তার মৌ (৪) নামের এক শিশু নিহত হয়েছে। আজ শনিবার বিকালে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের জয়নগর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মাহিয়া আক্তার মৌ কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের জয়নগর গ্রামের মাসুদ সরদারের মেয়ে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ(ওসি)মো. শফি উদ্দিন খান ওই শিশুর মুত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, জয়নগর বাজারে সড়ক পার হচ্ছিল শিশু মাহিয়া আক্তার মৌ। এসময় ব্যাটারি চালিত একটি অটোভ্যানের ধাক্কায় সে মারাত্মক আহত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

(টিবি/এসপি/ডিসেম্বর ১৪, ২০২৪)

পাঠকের মতামত:

২৪ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test