হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয়ে পার্সেন্টিসের টাকা না দিলে বিল পাশ করা হয়না
কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়া উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয়ে পার্সেন্টিসের ৫% টাকা না দিলে কোন বিল পাশ করা হয়না বলে অভিযোগ তুলেছেন কেন্দুয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: হুমায়ূন দিলদার।
তিনি অভিযোগ করে বলেন, কেন্দুয়া উপজেলায় কৃষি ও কৃষকের উন্নতির লক্ষ্যে পৌরসভাসহ ১৩টি ইউনিয়নে বেশ কিছু প্রদর্শনী স্থাপন করা হয়েছে। এই সব প্রদর্শনীতে বিনা মূলে সার, বীজসহ অন্যান্য উপকরণ দেওয়া হবে। এসব উপকরণ ক্রয়ের জন্য কৃষি মন্ত্রনালয় ও কৃষি অধিদপ্তরের আওতাধীন প্রকল্প থেকে কয়েক লাখ টাকা বরাদ্দ আসে। বরাদ্দকৃত টাকা উত্তোলনের জন্য বিল আকারে তৈরী করে উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয়ে কয়েক সপ্তাহ আগে জমা দেওয়া হয়। কিন্তু হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয়ের বিল সংশ্লিষ্টদের পার্সেন্টিসের টাকা না দেওয়ায় তারা বিল দিতে গড়িমসি করছেন। এভাবে চলে যায় কয়েক সপ্তাহ।
কৃষি কর্মকর্তা মো: হুমায়ূন দিলদার জানান, কৃষি প্রদর্শনীর বরাদ্দ থেকে উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয়ে পার্সেন্টিসের টাকা দিলে কৃষকরা বঞ্চিত হবেন। আমি জেনে শুনে সেই কৃষকদের কেন ঠকাতে যাবো? নিয়ম ছাড়া পার্সেন্টিসের টাকাই দেবো কেন? বিষয়টি তিনি কৃষি সম্প্রসারণ বিভাগের উর্ধ্বতন কতৃপক্ষসহ ময়মনসিংহ বিভাগের বিভাগীয় হিসাব রক্ষণ কর্মকর্তাকে লিখিত ভাবে অবহিত করেছেন। তাছাড়া দুদক কতৃপক্ষকেও মৌখিক ভাবে জানিয়েছেন।
তিনি জানান, দুদক কার্যালয় থেকে জনৈক কর্মকর্তা উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তাকে ফোন দিয়ে জানতে চেয়েছেন। এরপর হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকে অর্ধেক বিল পরিশোধ করা হয়েছে।
অর্ধেক বিলের টাকা কত জানতে চাইলে তিনি বলেন, এটি আমার মুখস্ত নেই, শাখা থেকে জেনে নেবেন। পরে শাখা থেকে গলা টেনে বলা হয় দেড় লাখ টাকার মত বিল পরিশোধ করা হয়েছে। বাকি কিছু বিলের জন্য আইটি খাতে ৭% টাকা দাবি করছেন তারা।
কৃষি কর্মকর্তা বলেন, আমি তাদেরকে ৭% টাকা আদায়ের নীতিমালা দেখাতে বলেছি। যদি নীতিমালা দেখাতে পারেন, তবে সঙ্গে সঙ্গে আমি ৭% টাকা দিয়ে দেব। দুদক ও উর্ধ্বতন কতৃপক্ষের নিকট জানানোর পর হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয়ের সংশ্লিষ্টরা এখন নড়েচড়ে বসেছেন। যে বিল দেওয়া হয়েছে তা থেকে তেমন কোন পার্সেন্টিসের কোন টাকা নেওয়া হয়নি বলে জানান। তিনি বলেন, এখন বিষয়টি সংবাদ মাধ্যমে না আনলেও চলে।
আজ বৃহস্পতিবার উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ এনামুল হকের নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা বিল পাসের জন্য কোন পার্সেন্টিস চাইওনা নেইওনা। কৃষি কর্মকর্তার জমা দেওয়া বিলে অনেক অসংগতি ও অনিয়ম ছিল। আমরা অডিটের মাধ্যমে যাচাই বাচাই করে অনিয়মগুলি বাদ দিয়ে বিল পরিশোধ করেছি। এখানে কোন পার্সেন্টিস নিয়েছি তা কৃষি কর্তকর্তা বলতে পারবেন না। তিনি বলেন, নিজের অনিয়ম ঢাকতে গিয়ে অন্যের উপর দোষ চাপানো মোটেও ঠিক না।
(এসবি/এসপি/ডিসেম্বর ১৯, ২০২৪)
পাঠকের মতামত:
- ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল
- পটুয়াখালীতে বজ্রপাতে একদিনে ৪ জনের মৃত্যু
- ‘মুক্তিবাহিনী চট্টগ্রামের রামগড়ে শক্ত প্রতিরোধ ব্যুহ গড়ে তোলে’
- ভুয়া ফুয়েল কার্ডে তেল নিতে গিয়ে দুই যুবকের অর্থদণ্ড
- সাতক্ষীরায় কেমিক্যাল মিশিয়ে পাকানো ৯ হাজার কেজি আম জব্দ
- সুবর্ণচরে ভূমি দখলবাজ বিএনপি নেতা কামাল মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন
- সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার
- স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ
- সোনাতলায় বিএসটিআই’র অভিযানে অদিতী দই ভান্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা
- ঈশ্বরদীতে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন
- শ্যামনগরে মাছের প্রজেক্ট থেকে রান্না করা হরিণের মাংস উদ্ধার
- চাটমোহরে খাস জলাশয়ে মাছ ছাড়া নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, আহত ১০
- টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, গর্ভবতী নারীসহ আহত ১০
- নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রী নিহত, ট্রলি জব্দ
- ‘সাতক্ষীরার গাবুরা থেকে ইলিশপুর পর্যন্ত লিগ্যাল এইড থাকবে অসহায়ের শেষ ঠিকানা’
- হারানো ৪৭ মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হস্তান্তর
- টুঙ্গিপাড়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, আহত ১৫
- সড়কের কাজ চলাকালে বজ্রপাতে কিশোর শ্রমিকের মৃত্যু
- ২৮ বছরে রাশিয়ার ৯০ শতাংশ ঋণ পরিশোধ করতে হবে
- গোপালগঞ্জে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২ প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- মাছ ধরতে নদীতে নেমে বজ্রপাতে যুবকের মৃত্যু
- রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র চালু হচ্ছে
- মহম্মদপুরে ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক
- আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী, স্মৃতিচারণে গৌরবময় ৭৫ বছর
- কাশির ধরনে বুঝে নিন ডেল্টা না ওমিক্রনে আক্রান্ত
- প্রকৃত অপরাধীদের বিচার সত্যিই হবে তো?
- দেশব্যাপী সন্ত্রাস ও ধর্ষণের প্রতিবাদে শরীয়তপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ
- নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- বাধাহীন প্রত্যাশা
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
-1.gif)








