শ্রীমঙ্গলে মজুমদার নার্সিং হোমে চিকিৎসায় অবহেলায় নবজাতকের মৃত্যু
মো: আল-আমিন, শ্রীমঙ্গল : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মজুমদার নার্সিং হোমে চিকিৎসা অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। প্রেগন্যান্সির ৯ মাসে সিজারিয়ান অপারেশনের জন্য এই ক্লিনিকে ভর্তি হয়েছিলেন এক প্রসূতি। চিকিৎসায় গাফিলতির কারণে তার সন্তান শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুবরণ করে বলে জানা যায়।
জানা যায়, গত ২৬ নভেম্বর, উপজেলার সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া মো. আলী ফরহাদের স্ত্রী জুলেখা আক্তার লিজা (২৮) গর্ভাবস্থায় ডা. নিশীত নন্দী মজুমদারের কাছে সিজার অপারেশনের বিষয়ে পরামর্শ নিতে যান। স্বাস্থ্য ও ওজন বেশি হওয়ায় সিজার করাতে সক্ষম কিনা, তা জানতে চাইলে ডাক্তার প্রয়োজনীয় টেস্ট ও আলট্রাসোনোগ্রামের পর ১২ ডিসেম্বর সিজারের তারিখ নির্ধারণ করেন।
১১ ডিসেম্বর সন্ধ্যায় চূড়ান্ত চেকআপের পর, ১২ তারিখ সকালে প্রসূতিকে ক্লিনিকে ভর্তি করা হয়। অপারেশনের প্রস্তুতির সময় প্রস্রাবের নল বসানোর জন্য সুইপার পাঠানো হয়। অভিযোগ রয়েছে, সুইপারের মাধ্যমে এমন গুরুত্বপূর্ণ কাজ করানো চিকিৎসা অবহেলার নজির। এরপর নার্স শিল্পী এন্টিবায়োটিক ইনজেকশন দেওয়ার পর প্রসূতির শরীরে অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখা দেয়।
প্রসূতির অভিযোগ, সিজারিয়ান অপারেশনের সময় নবজাতককে বের করতে ডাক্তার ও নার্সরা অতিরিক্ত ফান্ডাল প্রেসার প্রয়োগ করেন এবং পেটের মধ্যে হাত ঢুকিয়ে নবজাতককে বের করেন। অভিযোগ, চিকিৎসক দল যথাযথ নিয়ম না মেনে অপারেশন করেন। অপারেশনের পর দেখা যায় নবজাতক কোনো সাড়া দিচ্ছে না। তাকে মৌলভীবাজার সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার শিশুকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ হিসেবে জানা যায়, নবজাতক শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে।
মজুমদার নার্সিং হোমের চিকিৎসক ও নার্সদের অদক্ষতা এবং দায়িত্বহীন আচরণ প্রসূতির পরিবারের ক্ষোভের প্রধান কারণ। প্রসূতির স্বামী ডাক্তারের কাছে ব্যাখ্যা চাইলে তিনি পরিস্থিতি এড়িয়ে যান এবং রোগীর স্থূলতাকে দোষারোপ করেন।
নবজাতকের মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। সুইপার দিয়ে প্রস্রাবের নল বসানো, অপারেশনে ত্রুটি এবং পরবর্তী ব্যবস্থাপনায় গাফিলতির কারণে মজুমদার নার্সিং হোমের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি উঠেছে।
এব্যাপরে ডা. নিশীত নন্দী মজুমদার বিষয়টি অস্বীকার করে বলেন, বাচ্চা শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়নি। অন্য কোন সমস্যার কারণে মারা যেতে পারে। আমরা তো সব সময়ই সিজার করি। আমরাই কি সব সময় ভুল চিকিৎসা করি। ডা. রাফি ওটিতে আমার সাথে ছিলো। আপনি উনার সাথে কথা বলেন।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর প্রসূতি সাবিনা (২৩) উপজেলার আশীদ্রোন ইউনিয়নের রামনগর এলাকার পরিবহন শ্রমিক মো. নুর হোসেনের স্ত্রী এই প্রতিষ্ঠানের ভুল চিকিৎসায় মৃত্যুবরণ করেন।
স্থানীয়রা মনে করছেন, এই দুঃখজনক ঘটনা আরও হতে পারে তাই মৌলভীবাজার জেলার স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের উচিত বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা। স্বাস্থ্যসেবায় গাফিলতি ও চিকিৎসকদের অদক্ষতার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এ ধরনের ঘটনা প্রতিরোধে বেসরকারি ক্লিনিকগুলোতে নিয়মিত তদারকি ও কঠোর আইন প্রয়োগের দাবি জানাচ্ছে ভুক্তভোগী পরিবার।
(এএ/এসপি/ডিসেম্বর ১৯, ২০২৪)
পাঠকের মতামত:
- জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী
- মুক্তিবাহিনী মানিকগঞ্জের দৌলতপুরে পাকবাহিনীর ওপর আক্রমণ চালায়
- ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
- পাংশায় কৃষক নারী ও প্রতিবন্ধীদের সহায়তা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
- বাগেরহাটে আহাদ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে চরমপন্থি ক্যাডারসহ ৩ আসামি গ্রেপ্তার
- ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও
- বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে বাংলা কিউআর নিয়ে মতবিনিময় সভা
- চাটমোহরে ভ্যান-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, ভ্যান চালক নিহত
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৮৯৯ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট শুরু
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- পঞ্চগড় মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
- গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান
- এমিরেটস ও ফ্লাইদুবাই ফ্লাইটে দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সুযোগ পাচ্ছেন এমিরেটস স্কাই ওয়ার্ডসের সদস্যরা
- কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
- ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
- পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এলাকাবাসীর
- শিশু রুহি হত্যায় মা-প্রেমিকসহ গ্রেফতার ৩, উদ্ধার শিশুর দেহাবশেষ
- প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথীর খোলা চিঠি
- নড়াইলে বসতঘরে বিকট শব্দে বোমা বিস্ফোরণ, তদন্তে পুলিশ
- আমি শালা লালবদর
- কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ
- আলোকিত জাতি গঠনে শিক্ষা
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে শ্যামনগরে, পারিবারিক কবরস্থানে দাফন
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ফাল্গুন
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- অন্ধ মানুষ
- ভিপি নুর পেলেন ট্রাক, হাসান মামুনের ঘোড়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- আমার বটবৃক্ষ
-1.gif)








