নড়াইল-লোহাগড়ায় ট্রেন যাত্রা শুরু হচ্ছে আগামীকাল থেকে
রূপক মুখার্জি, নড়াইল : পদ্মা ও মধুমতির নদীতে সেতু না থাকায় একসময় রাজধানী ঢাকা যেতে ব্যাপক ভোগান্তি পোহাতে হতো নড়াইলবাসীকে।
দুই নদী পারাপারে ফেরীই ছিলো অন্যতম ভরসা। ফলে ঘাটে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয়েছে যাত্রী সাধারণকে। কখনো কখনো সকাল থেকে সন্ধ্যা, আবার কখনো রাত থেকে ভোর পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে এ দুই ঘাটে। ২০২২ সালে ২৫ জুন প্রমত্তা পদ্মার বুকে স্বপ্নের সেতু উদ্বোধনের মধ্য দিয়ে সেই ভোগান্তি অনেকাংশে কমে যায়।
এরপর একই বছর ১০ অক্টোবর উদ্বোধন করা হয় নড়াইল-গোপালগঞ্জের মধ্য দিয়ে প্রবাহিত মধুমতী নদীর বুকে নির্মিত হয় দেশের প্রথম ৬ লেন বিশিষ্ট সেতু। দুই সেতু নির্মাণে পাল্টে যায় নড়াইলসহ দক্ষিণ-পশ্চিম অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। এখন নড়াইল থেকে মাত্র দুই ঘণ্টায় ঢাকা পৌঁছানো যায়, যা স্বপ্নের মতো।
নড়াইলবাসী দীর্ঘদিনের আরেকটি স্বপ্ন ছিলো রেলপথে যোগাযোগ স্থাপন। এবার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। সড়কপথের পাশাপাশি পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে প্রথমবারের মত রেলপথ ব্যবহারের সুযোগ পেতে যাচ্ছে নড়াইলবাসী। আগামী ২৪ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে প্রকল্পের আওতায় খুলনা-ঢাকা-বেনাপোল-ঢাকা-খুলনা রুটের ট্রেন চলবে নড়াইলের বুকের উপর দিয়ে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ইতোমধ্যে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের সকল কাজ শেষ হয়েছে৷ দুই দফায় পরিক্ষামূলক ট্রেন চলাচলও সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ২৪ ডিসেম্বর থেকে এই রুটে জাহানাবাদ এক্সপ্রেস ও রুপালী এক্সপ্রেস নামে একজোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করবে। এই প্রকল্পের ২৮ কিলোমিটার রেলপথ পড়েছে নড়াইলে। নড়াইল শহর ও লোহাগড়া উপজেলায় একটি করে রেলস্টেশনও নির্মাণ করা হয়েছে৷ দেশের রেল নেটওয়ার্কে ৪৯তম জেলা হিসাবে যুক্ত হলো নড়াইল জেলা।
নড়াইল রেলওয়ে স্টেশন মাস্টার হিসবে যোগদান করেছেন উজ্জ্বল কুমার বিশ্বাস। তিনি বলেন, ' ঢাকা-খুলনা পথে ‘জাহানাবাদ এক্সপ্রেস’ এবং ঢাকা-বেনাপোল পথে ‘রূপসী বাংলা’ নতুন রেলপথ দিয়ে চলাচল করবে। এ ট্রেন দুটির সাপ্তাহিক বন্ধ সোমবার। বাকি ছয় দিন চলাচল করবে। দিনে দুইবার ঢাকা–খুলনা ও ঢাকা–বেনাপোল পথে চলাচল করবে ট্রেন দুটি। ট্রেন চলাচলের জন্য আমাদের সকল প্রস্তুতি রয়েছে। এখন থেকে নড়াইলের মানুষ ট্রেনে মাত্র ২ ঘণ্টা ৩০ মিনিটে ঢাকা যেতে পারবে। '
রেলের দেওয়া সময়সূচি অনুসারে, জাহানাবাদ এক্সপ্রেস খুলনা থেকে ছাড়বে সকাল ছয়টায়। ট্রেনটির ঢাকায় পৌঁছানোর নির্ধারিত সময় সকাল ৯টা ৪৫ মিনিটে। ঢাকা থেকে আবার ট্রেনটি ছেড়ে যাবে রাত আটটায়। খুলনায় পৌঁছানোর কথা ১১টা ৪০ মিনিটে। অন্যদিকে রূপসী বাংলা এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়বে সকাল ১০টা ৪৫ মিনিটে। ট্রেনটির যশোরের বেনাপোল পৌঁছানোর কথা বেলা ২টা ৩০ মিনিটে। ফিরতি যাত্রায় যশোর থেকে ট্রেনটি ছাড়বে বেলা ৩টা ৩০ মিনিটে। আর ঢাকায় পৌঁছানোর কথা সন্ধ্যা ৭টা ১০ মিনিটে।
প্রথমবারের মত রেলপথে যাতায়াত সুবিধা পেতে যাচ্ছে নড়াইলের মানুষ। ফলে এই অঞ্চলের মানুষের মাঝে উৎসাহ-উদ্দীপনার যেন শেষ নেই। দীর্ঘদিনের প্রত্যাশিত এই রেল যোগাযোগ ব্যবস্থায় নড়াইলসহ দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সার্বিকভাবে ব্যপক উন্নয়ন ঘটবে বলে মনে করছেন স্থানীয়রা।
নড়াইল জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম তুহিন বলেন, প্রথমে পদ্মার বুকে পদ্মা সেতু, এরপর নড়াইলের কালনায় মধুমতি সেতু নির্মাণে সড়কপথে রাজধানীর সঙ্গে যোগাযোগ সহজ হয়েছে। একসময় যেখানে ঢাকা যেতে একদিন লাগত সেখানে এখন আড়াইঘন্টায় পৌঁছানো যায়। রেল চালু হলে আরো কম সময়ের মধ্যে আমরা ঢাকা যেতে পারব। সহজেই নড়াইল থেকে উৎপাদিত পণ্য পৌছে যাবে ঢাকায়। এতে জেলার প্রান্তিক পর্যায়ের কৃষকেরা লাভবান হবে। নড়াইলে কলকারখানা গড়ে উঠবে। সবমিলিয়ে অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে আমাদের জেলা।
কালিয়া উপজেলার বাসিন্দা মোর্শেদ আলম বলেন, স্বাধীনতার পর এই প্রথম রেল সুবিধার আওতাভুক্ত হচ্ছে নড়াইলের মানুষ। এই রেললাইন হলে যে শুধু রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে তা কিন্তু নয়। বরং যশোরের বেনাপোল হয়ে যাওয়া যাবে ভারতে। যোগাযোগ ব্যবস্থার এই উন্নয়নে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।
লোহাগড়া স্টেশন ট্রেনের যাত্রা বিরতির দাবি :
খুলনা রুটের ট্রেন লোহাগড়ায় থামবে, কিন্তু বেনাপোল রুটের ট্রেন লোহাগড়া স্টেশনে থামবে না। এমন খবরে শুরু থেকে প্রতিবাদ করছে লোহাগড়াবাসী। লোহাগড়ায় প্রতিটি ট্রেনের যাত্রাবিরতির দাবিতে স্থানীয় বিভিন রাজনৈতিক দল ও নানা শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধন করেছে। লোহাগড়াবাসী ট্রেন যাতায়াত করবে এটা দীর্ঘদিনের স্বপ্ন। এ স্বপ্নের বাস্তয়ানের দাবিতে মাঠে নেমেছে তাঁরা। দাবি করছেন, লোহাগড়া স্টেশন প্রতিটি ট্রেন থামাতে হবে। এ স্টেশন থেকে ট্রেন যাত্রী ওঠা-নামার সুযোগ থাকতে হবে।
লক্ষ্মীপাশা চৌরাস্তার পলাশ হোটেলের মালিক পলাশ খান বলেন, ‘এ অঞ্চলের মধ্যে লোহাগড়ায় ব্যবসায়ী ও চাকরিজীবীর সংখ্যা বেশি। স্বাধীনতার পর থেকে দীর্ঘ ৫৩ বছর ধরে আমরা সময় গুনছি, কখন ট্রেন যাবে লোহাগড়ার ওপর দিয়ে। সেই ট্রেন চড়ে দ্রুততম সময় ও অল্প খরচে আমরা চলাচল করবো। সেই মাহেদ্রক্ষণে আমরা হতাশ হতে চাই না। আমরাও প্রতিটি ট্রেন চড়তে চাই। সেই ব্যবস্থা করতে হবে সংযুক্ত কর্তৃপক্ষকেই।
ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করা হয়েছে। চীনের অর্থায়নে বাস্তবায়ন করা এই প্রকল্পে ব্যয় হয়েছে ৩৭ হাজার ৪০১ কোটি টাকা। অবশ্য শুরুতে উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) মোট ব্যয় ধরা হয়েছিল ৩৯ হাজার ২৪৬ কোটি টাকা। প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে ব্যয় সাশ্রয় করে ১ হাজার ২২৩ কোটি টাকা বাঁচানো হয়েছে। আর ৬২২ কোটি টাকাে সাশ্রয় করা হয়েছে ডিপিপি দ্বিতীয়বার সংশোধন করে।
(আরএম/এএস/ডিসেম্বর ২৩, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘ঈদে লক্কড়-ঝক্কড় বাস নামালেই তাৎক্ষণিক ব্যবস্থা’
- সংসদ ভবন প্রাঙ্গণে গাছ লাগালেন স্পিকার-ডেপুটি স্পিকার
- ‘নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না’
- কাপ্তাইয়ে দৈনিক সাঙ্গুর ইফতার মাহফিল ও দোয়েল টিভি-কাপ্তাই সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- নতুন সম্পর্কের ইঙ্গিত, প্রয়োজনে অভিনয় ছাড়বেন পূজা চেরি
- দেশব্যাপি সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- উদ্দীপ্ত তরুণের উদ্যোগে ৫ টাকায় ইফতার
- ‘প্রতি শনিবার দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে’
- ‘আমি হলে এভাবে আউট করতাম না’
- ‘জনগণের স্বার্থে কাজ করতেই রাজনীতি, আত্মীয়-স্বজন নয়’
- সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি
- দিনাজপুরে নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী
- ইরান যুদ্ধে অংশ নিতে রওয়ানা দিয়েছে ২৫০০ মার্কিন সেনা
- ‘ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া’
- অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন
- সোনার দাম আরও কমলো, ভরি ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা
- ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ
- মধ্যপ্রাচ্য পরিস্থিতি, শাহজালালে ৪৭৫ ফ্লাইট বাতিল
- 'আমরা অজেয়, কারণ আমরা মৃত্যুর জন্য প্রস্তুত'
- ‘৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছে’
- পাশাপাশি কবরে ৯ জনের দাফন সম্পন্ন
- ‘মুক্তিযোদ্ধা-রাজাকারের তালিকার ভুল সংশোধন করা হবে’
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৩
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
১৪ মার্চ ২০২৬
- দেশব্যাপি সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- ‘জনগণের স্বার্থে কাজ করতেই রাজনীতি, আত্মীয়-স্বজন নয়’
- দিনাজপুরে নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী
-1.gif)








