E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে ভেজাল সার ও কীটনাশক জব্দ, ২ ব্যবসায়ীকে জরিমানা

২০২৪ ডিসেম্বর ২৭ ১৬:৫৬:০২
গোপালগঞ্জে ভেজাল সার ও কীটনাশক জব্দ, ২ ব্যবসায়ীকে জরিমানা

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ টাকা মূল্যের ভেজাল সার-কীটনাশক জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময়  রইচ মোল্যা ও নুর আলম নামে দুই ব্যবসায়ীকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে কাশিয়ানী উপজেলার জে. ঘোনাপাড়া বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা জান্নাত এ অভিযান পরিচালনা করেন।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কাজী এজাজুল করিম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা এএইচএম রাকিবুল হাসান ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মধুসূদন দে উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত বলেন , গোপন সংবাদের ভিত্তিতে ওই বাজারে সার-কীটনাশক বিক্রির দোকানে অভিযান চালিয়ে গ্রোজিন, থিয়োভিট ও জিপসামসহ বেশ কয়েকটি কোম্পানীর ৭ লাখ টাকা মূল্যের বিপুল পরিমান ভেজাল ও অনুমোদনহীন সার-কীটনাশক জব্দ করা হয়। ভেজাল সার-কীটনাশক বিক্রির দায়ে বিক্রেতা রইচ মোল্যাকে ১ লাখ ২০ হাজার ও নুর আলমকে ৭০ হাজার টাকা জরিমাণা করা হয় । পরে এসব সার-কীটনাশক ধ্বংস করা হয়।

(এমএস/এএস/ডিসেম্বর ২৭, ২০২৪)

পাঠকের মতামত:

২৪ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test