E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পঙ্গু আলমের পাশে দাঁড়ালেন মিঠু

২০২৪ ডিসেম্বর ৩১ ১৭:২৬:১৪
পঙ্গু আলমের পাশে দাঁড়ালেন মিঠু

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : মাহিন্দ্রা চালক আলম হাওলাদার সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করে দীর্ঘদিন থেকে শষ্যাশয়ী রয়েছেন। অর্থাভাবে চলাফেরা করার জন্য একটি হুইল চেয়ার ক্রয় করতে পারেননি আলম। এ খবর জানতে পেরে তার পাশে ছুটে যান জেলার গৌরনদী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি মরহুম মো. নুর আলম হাওলাদারের ছেলে যুবদল নেতা আরিফুল ইসলাম মিঠু।

পৌরসভার বড় কসবা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা আলমের বাড়িতে সোমবার সন্ধ্যায় হুইল চেয়ার নিয়ে ছুটে যান উপজেলা যুবদল নেতা আরিফুল ইসলাম মিঠু। চলাফেরা করার জন্য হুইল চেয়ার পেয়ে কান্নায় ভেঙ্গে পরেন আলম হাওলাদার। হুইল চেয়ার প্রদানকালে অন্যান্যদের মধ্যে পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মো. বাবুল দর্জি, যুবদল নেতা রাইসুল ইসলাম রাসেদ, রাজিব সরদার, ছাত্রদল নেতা নুরুউদ্দিন সরদার, ইমাম মাওলানা মো. রিয়াজুল ইসলাম, সাংবাদিক মো. মেহেদী হাসান উপস্থিত ছিলেন।

(টিবি/এসপি/ডিসেম্বর ৩১, ২০২৪)

পাঠকের মতামত:

১৪ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test