রক্ষক যখন ভক্ষকের ভূমিকায়
৪০৭ শতাংশ জমিতে অবৈধ স্থাপনা ৬৪৮
শেখ ইমন, ঝিনাইদহ : ঝিনাইদহে পাল্লা দিয়ে চলছে সড়কের দুু’ধারের জায়গা দখল। নির্মাণ করা হয়েছে মার্কেট, দোকান-পাট, বাড়ি-ঘর। ছোট-বড় অবৈধ স্থাপনাও রয়েছে শতশত। দখলের দৌঁড়ে থেমে নেই সরকারী আধা সরকারী প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরাও। ঝিনাইদহ জেলার সড়ক-মহাসড়কের দু’ধারে গড়ে উঠেছে এসব অবৈধ স্থাপনা। এদিকে নজর নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। তবে তারা বলেছেন, দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।
খোদ ঝিনাইদহ শহরের আরাপাপুরে সড়কের জায়গা দখল করে মার্কেট নির্মাণ করেছে পৌরসভা। এই মার্কেটের দোকানপাটগুলো ভাড়া দেওয়া হয়েছে বিভিন্ন ব্যক্তির কাছে। একইভাবে ক্যাডেট কলেজ এলাকায় সড়কের জায়গা দখল করে গড়ে উঠেছে হোটেল-রেঁস্তোরা, গ্যারেজসহ বিভিন্ন ধরনের দোকানপাট। শহরের মেইন বাসস্ট্যান্ডেও সড়কের জায়গায় গড়ে তোলা হয়েছে অবৈধ স্থাপনা। মহেশপুরের খালিশপুরে অবৈধভাবে নির্মাণ করা হয়েছে মার্কেট। একইভাবে জেলার ৬টি উপজেলার সড়ক-মহাসড়ক দখল করে গড়ে তোলা হয়েছে ৬৪৮টি অবৈধ স্থাপনা।
তথ্যমতে, ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ১.৬০ একর জমিতে অবৈধ স্থাপনার সংখ্যা ২১০। ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের ০.৪২ একর জমিতে অবৈধ স্থাপনার সংখ্যা ৪৮, ঝিনাইদহ শহর পুরাতন সড়কের ০.৩৫ একর জমিতে অবৈধ স্থাপনার সংখ্যা ৪৮, ঝিনাইদহ টার্মিনাল-আরাপপুর-হামদহ সড়কের ০.৩০ একর জমিতে অবৈধ স্থাপনার সংখ্যা ২২, কালীগঞ্জ-কোটচাঁদপুর-জীবননগর সড়কের ০.৮০ একর জমিতে অবৈধ স্থাপনার সংখ্যা ১৬০, খালিশপুর-মহেশপুর-দত্তনগর সড়কের ০.৮০ একর জমিতে অবৈধ স্থাপনার সংখ্যা ১৬০টি। এসব জায়গা দখল করার কারণে সংকুচিত হচ্ছে সড়কের জায়গা। যে কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। তাই এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি সাধারণ মানুষের। দখলের বিষয়টি স্বীকারও করেছেন দখলদাররা।
তারা বলছেন, দোকানপাট বা ব্যবসাপ্রতিষ্ঠান করেছেন তারা,সরকার বললেই ছেড়ে দেবেন। কোনো দখলদার বলছেন, আরাপপুরে সড়কের জায়গা দখল করে পৌরসভা মার্কেট নির্মাণ করেছে। তাতে কারো মাথা ব্যথা নেই, আমরা করলে সমস্যা কি?
এদিকে স্থানীয়রা বলছেন, সড়কের পাশে এভাবে মার্কেট বা দোকানপাট নির্মাণ করায় রাস্তা সংকুচিত হয়ে গেছে,ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। ছোট গাড়িগুলো বড় গাড়িকে সাইড দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। সড়কের পাশের এসব অবৈধ স্থাপনাগুলো দখলমুক্ত করে রাস্তা প্রশস্ত করলে দুর্ঘটনা কম ঘটতো এবং মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারতো।
অন্যদিকে সড়কের পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্রুতই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: হাফিজুর রহমান বলেন, সকড়ের অবৈধ স্থাপনাগুলো নিয়ে আপাতত তালিকা করার কাজ করছি। অর্থাৎ কোন কোন স্পটে কতগুলো স্থাপনা নির্মাণ করা হয়েছে এবং কত একর জমি দখল করা হয়েছে। তালিকা করা শেষ হলে এসব অবৈধ দখলকৃত জায়গাগুলো উচ্ছেদে ব্যবস্থা নেওয়া হবে।
ঝিনাইদহের ৬টি উপজেলার সড়কের পাশের ৪০৭ শতাংশ জমিতে অবৈধ স্থাপনা রয়েছে ৬’শ ৪৮ টি। এর সংখ্যার আরও বেশি বলে জানিয়েছে সড়ক বিভাগ।
(এসআই/এসপি/জানুয়ারি ০৩, ২০২৫)
পাঠকের মতামত:
- মধ্যপ্রাচ্য পরিস্থিতি, শাহজালালে ৪৭৫ ফ্লাইট বাতিল
- 'আমরা অজেয়, কারণ আমরা মৃত্যুর জন্য প্রস্তুত'
- ‘৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছে’
- পাশাপাশি কবরে ৯ জনের দাফন সম্পন্ন
- ‘মুক্তিযোদ্ধা-রাজাকারের তালিকার ভুল সংশোধন করা হবে’
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৩
- লৌহজংয়ে অস্বচ্ছল ও অতি দরিদ্রদের মাঝে অটোরিকশা বিতরণ
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- বাংলাদেশের ত্রয়োদশ সংসদ: মুক্তিযুদ্ধের উত্তরাধিকার ও নীতি নির্দেশে চ্যালেঞ্জ
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- নড়াইলে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- নদী অববাহিকার অখণ্ডতা রক্ষা এবং বৈশ্বিক জলবায়ু স্থিতিস্থাপকতা
- রবিবার থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে গণপরিবহন, ভাড়া বাড়ার আশঙ্কা নেই
- ফরিদপুরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান, ১৯ জনের কারাদণ্ড
- ‘রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন’
- টালিউডের ৭০০ টেকনিশিয়ানের পাশে দাঁড়ালেন দেব
- দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ
- একসঙ্গে ইফতার করবেন বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেটাররা
- পাংশায় চাঁদা না পেয়ে গৃহবধূকে মারপিটের অভিযোগ
- বায়ুদূষণ নিয়ে উদ্বেগ দীপিকার
- ১২ শতাধিক শিক্ষানবিশ আইনজীবীর বিষয়ে হাইকোর্টের রুল
- জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
- লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৬৮৭
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








