ফরিদগঞ্জে তিন সন্তানের জননী ও যুবকের আত্মহত্যা
চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর জেলার ফরিদগঞ্জে পুলিশ সাহিদা বেগম (৪৮) নামে তিন সন্তানের জননীর ও মানিক শর্মা (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে। শুক্রবার (৩ জানুয়ারি) এই দুই জনের লাশ উদ্ধার করে শনিবার (৪ জানুয়ারি) পোস্টমর্টেমের জন্য চাঁদপুর পাঠিয়েছে। সাহিদা বেগম সুবিদপুর পূর্ব ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের তপদার বাড়ির সৌদি প্রবাসী আব্দুল মতিনের স্ত্রী এবং মানিক শর্মা সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সাহার বাড়ির হরিদয়াল শর্মার ছোট ছেলে।
জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে তিন সন্তানের জননী সাহিদা বেগম (৪৮) শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে বিষ পান করে আত্মহত্যা চেষ্টা করে। তাৎক্ষণিক পরিবারের লোকজন নিকটস্থ হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাহিদার ভাই ফয়েজ জানান, আমার বোনের জামাই সৌদি আরব জেলখানায় রয়েছে। আমার ভাগিনার সাথে ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহ ছিল। আমার বোন অভিমান করে ঘরে থাকা কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে। তার তিন সন্তানের মধ্যে দুই ছেলে এক মেয়ে।
অন্যদিকে শুক্রবার (৩ জানুয়ারি) নিজ ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে মানিক শর্মা আত্মহত্যা করে। মানিকের মা মঞ্জু রানি শর্মা জানান, দুপুরে আমি খাবার খাওয়ার জন্য মানিককে ডাকাডাকি করি। পরে খাবার খাবে বলে আমাকে জানায়। আমি ও আমার বড় ছেলের বউ একসাথে খাবার খেয়ে ঘরের বাহিরে যাই। কিছুক্ষণ পর তার কোন সাড়াশব্দ না পেয়ে তাকে ডাকাডাকি করি। এরপর ঘরে গিয়ে দেখি রুমের দরজা বন্ধ, জানালা দিয়ে উঁকি দিয়ে দেখি ছেলে আড়ার সাথে ফাঁস দিয়ে ঝুলে আছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম জানান, হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে সাহিদা বেগমের মৃতদেহ উদ্ধার করে এবং যুবক মানিক শর্মার লাশ বাড়ি থেকে উদ্ধার ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
(ইউএইচ/এএস/জানুয়ারি ০৪, ২০২৫)
পাঠকের মতামত:
- ৫৩ বছরেও অনন্যা ঐশ্বরিয়া
- ‘বগুড়ায় তিন নদীর খনন শুরু চলতি মাসেই’
- তাইজুলের বোলিং নয়, বাংলাদেশের ব্যাটিংয়েই দোষ দেখছেন শান্ত
- পোশাকশ্রমিকদের বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন
- পাংশায় জাতীয় যুব দিবস উদযাপন
- ‘আগামী গ্রীষ্মে কিছুটা হলেও লোডশেডিং কম দিতে পারবো’
- ‘শ্রমিক অসন্তোষের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে’
- মুক্তিবাহিনী নোয়াপাড়ায় পাকবাহিনীর একদল সৈন্যকে এ্যামবুশ করে
- বগুড়ায় জিপিএ-৫ কমলেও পাসের হারে শীর্ষে স্বনামধন্যরা
- পুলিশের হাত থেকে কেড়ে নিয়ে মব সৃষ্টির মাধ্যমে সুমাইয়া হত্যা, গ্রেপ্তার আরো ৩
- নবকাম পল্লী কলেজের শিক্ষার্থী কৃষ্ণার জিপিএ-৫ অর্জন
- পাংশায় মরহুম আঃ আজিজ সরদারের ২৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
- ‘গণভোটে রায় মানতে হবে, গাদ্দারি বরদাশত করা হবে না’
- আশা’র চাপে মিনুর পরিবারে চরম দশা
- এইচএসসি ফলাফলে জামালপুর জেলায় প্রথম ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
- বাগেরহাট ষাটগম্ভুজ ইউপি চেয়ারম্যান বাচ্চু আর নেই
- দিনাজপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- রংপুরে হয়ে গেলো বিভাগীয় পাঠক সম্মেলন
- ঈশ্বরদীতে এইচএসসির ফলে ধস, ৮ কলেজের ৭ টিতেই পাসের হার ৩০ শতাংশের নিচে
- ‘বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণই জামায়াতের লক্ষ্য’
- টুঙ্গিপাড়ায় চুরির অভিযোগে পদ হারালেন কলেজ ছাত্রদলের সভাপতি
- জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা
- সাতক্ষীরায় 'জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার ও উন্নয়ন ফোরাম' গঠন
- তীর্থস্থান থেকে ফেরার পথে প্রাণ গেল শিক্ষিকার, ট্রাকচাপায় স্বামী আহত
- জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন বিএনপি নেতা তরিকুল ইসলাম
- চাঁদপুর লঞ্চঘাটে যাত্রী হয়রানি, আটক ৬
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ধামরাইয়ে যশোমাধবের রথযাত্রা উৎসব ও মেলার উদ্বোধন
- কেএনএফের আরও ২ সদস্য গ্রেপ্তার, অস্ত্র-গুলি জব্দ
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়েছে শতাধিক ঘরবাড়ি
- মহম্মদপুরে নৌকাবাইচ প্রতিযোগিতায় লাখো মানুষের ঢল
- লোহাগড়া পৌরসভায় মেয়র পদে লড়াই হবে দ্বিমুখী
- প্রকৃতির চেনা অতিথি দোয়েল পাখি অস্তিত্ব সংকটে
- ঈদযাত্রায় ঢাকা-বরিশাল মহাসড়কে ৫ দুর্ঘটনায় নিহত ৪
- বিএনপি প্রার্থী মেজর অবঃ হাফিজ উদ্দিন বীরবিক্রমের মনোনয়ন পত্র দাখিল
- হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
- পঞ্চগড়ে অবরুদ্ধ আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলো বিএনপি
- কলাপাড়ায় ৩০ বছর পর বিএনপির বিজয়ে আনন্দ মিছিল
- হেভীওয়েট বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর দ্বিমুখী লড়াই
- বৃষ্টির সময় নিরাপদে থাকতে যা করবেন
- ‘চাঁদাবাজদের হাতেও সম্মানের কাজ তুলে দেবো’
- কলাপাড়ায় জাল ভোট ও গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে আটক ৩
- নেত্রকোনা-৩ আসনে দ্বিমুখী তুমুল লড়াই, কঠিন চাপের মুখে ভোটারগণ
- স্বাধীনতার পর জামায়াতের কুষ্টিয়া জয়
-1.gif)








