মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : চাঁদপুরের শীতে মৌসুমে পর্যটন এলাকার অনন্য এক নাম মেঘনার বুকে জেগে উঠা মিনি কক্সবাজার। চিক চিক বালি ও নদীর ঢেউয়ে পা ভিজিয়ে হাঁটা কিংবা একটু খুনসুটি করতে প্রতিনিয়ত সেখানে জড়ো হচ্ছে অসংখ্য নারী পুরুষ ও শিশুরা। সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা ছাড়াও দূর দূরান্তের মানুষও এখানে সময় কাটাতে ছুটে আসছেন।
আজ মঙ্গলবার সকালে মিনি কক্সবাজারে গেলে মানুষের এই মিলনমেলার চিত্র দেখা যায়। চাঁদপুর বড় স্টেশন মোলহেড এলাকার ট্রলার চালকরা আবুল বাশার জানান, চাঁদপুর শহর রক্ষা বাঁধের বড়ষ্টেশন ঠোঁডা মেঘনা ডাকাতিয়া ও পদ্মা এই তিন নদীর মিলনস্থান হিসেবে পরিচিত। প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা এই স্থানটির বিপরীতে মেঘনার পশ্চিমপাড়ে অবস্থিত এই মিনি কক্সবাজার। শহরের মোলহেড হতে নির্ধারিত সময়ের জন্য ৪শ’ টাকা হতে শুরু করে ১ হাজার টাকা দিয়ে ট্রলার ভাড়া নিয়ে যেকেউ ঘুরতে যেতে পারেন মিনি কক্সবাজারে। যেখানে সবুজ শ্যামল চোখ জুড়ানো প্রকৃতির আবরণকে সাজিয়ে তুলেছে এখানকার ট্রলার চালকরাই। শৃঙ্খলা রক্ষায়ও তারা নিজেরাই যাত্রী বা পর্যটকদের আনা নেয়ার জন্য গড়ে তুলেছেন ৮২টি স্টিলবডি ট্রলার নিয়ে সমিতি।
এই সমিতিরই সভাপতি আব্দুর রহিম মোল্লা ও সাধারণ সম্পাদক মোঃ আমজাদ স্বপন বলেন,এই চরগুলো শীতের সময় জেগে উঠে। তাই পর্যটকদের আকর্ষণ বাড়াতে আমরা সমিতির উদ্যোগেই ওখানে বসার ব্যবস্থা, টয়লেট, ছাউনি, নামাজের স্থানসহ বেশ কিছু পদক্ষেপ নেই। যেকোন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পর্যটন এলাকার সুনাম ধরে রাখতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকি।
মিনি কক্সবাজারে ঘুরতে আসা হান্নান সবুজ ও জয় নাগসহ অন্যরা বলেন, সকাল থেকেই কেউ শিশুসহ পরিবার পরিজন নিয়ে, আবার কেউ প্রিয়জনের সাথে ঘুরে বেড়াতে ছুটে যাচ্ছেন মিনিকক্সবাজারে। কেউবা আবার সংগঠনের পিকনিক স্পট হিসেবেও মিনি কক্সবাজারকে বেছে নিয়ে দলবেঁধে ছুটছেন এই স্থানটিতে। সেলফি বাজি, খেলাধূলা, দৌড়ঝাপ, গোসল সহ বিনোদনের সব আয়োজনেরই যেনো সুযোগ রয়েছে এই পর্যটনঘেরা মিনিকক্সবাজারটিতে। এটি জেলার সুন্দর্যবর্ধণের অংশ হয়ে অবতীর্ণ হয়েছে।
তবে সংশ্লিষ্টজন মনে করেন মিনি কক্সবাজারে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি সংশ্লিষ্টরা শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় আরও মনোযোগী হতে হবে। এরমধ্যে নারীদের পোশাক পরিবর্তনের আলাদা একাধিক কক্ষ, টয়লেট, ব্রেষ্ট ফ্রিডিং কক্ষ করা জরুরী। তাহলে এখানে ঘুরতে আসা নারীরা আরও স্বাচ্ছন্দ্য বোধ করবে।
এদিকে ট্রলারচালকসহ মেঘনার তীর ঘেঁষে গড়ে উঠা চরে পর্যটকদের নিরাপত্তাজনিত সেবায় যৌথভাবে কাজ করার তৎপরতার কথা জানিয়েছে চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া এবং নৌ থানার ওসি এ. কে. এম. এস. ইকবাল। তারা বলেন, ট্রলারগুলো যাতে দিনের আলোতে সর্বোচ্চ বিকাল ৫টার মধ্যে নিরাপদে এপাড়ে পর্যটক পাড়াপাড়ে অভ্যস্ত হয় সেজন্য দিক-নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়াও পর্যাপ্ত নিরাপত্তা সারঞ্জামাদি পরিধান ছাড়া ট্রলারে পর্যটক আনা নেওয়া না করতে বলা হয়েছে। এছাড়াও জরুরী প্রয়োজনে দ্রুত আমাদেরকে খবর দিতেও তাদেরকে সতর্ক করা হয়েছে।
এ বিষয়ে মিনি কক্সবাজারে নিরাপদ ভ্রমণের স্বার্থে ইজারাদার নিয়োগ ও পন্টুন ব্যবস্থাসহ নানা পদক্ষেপের কথা জানালেন বিআইডব্লিউটিএ এর চাঁদপুরের উপ-পরিচালক মো. বছির আলী খান। তিনি বলেন, মানুষজন মেঘনার তীরে জেগে উঠা চরগুলো প্রতিনিয়ত সময় কাটাতে যাচ্ছে। তাই তাদের বিনোদন সেবাকে গুরুত্ব দিয়ে সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা ও নিরাপত্তাজনিত সকল বিষয়কে গুরুত্ব দিয়ে রাজস্ব আদায়ের জন্য ইজারাদার নিয়োগ দিয়েছি। একটি পন্টুনও স্থাপন করেছি। আশা করছি সবাই সুন্দরভাবে মিনিকক্সবাজারে আসা যাওয়া করতে পারবে।
যদিও পদ্মা নদী পারি দিয়ে মেঘনার তীরে গড়ে উঠা মিনি কক্সবাজার নামক চরটি ছাড়াও রাজরাজেশ্বর চর, বাঁশগাড়ি চর, ফেরীঘাট চর ও মাষ্টর ঘাট চরেও ভ্রমণ পিপাসু মানুষরা সময়কাটাতে প্রতিনিয়তই ঘুরতে যাচ্ছে।
ছবি ক্যাপশনঃ চাঁদপুর মেঘনা নদীকে ঘিরে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা "মিনি কক্সবাজার"।
যেখানে এভাবেই আপন মনে ঘুরে বেড়ান স্থানীয় পর্যটকরা।
(ইউএইচ/এসপি/জানুয়ারি ০৭, ২০২৫)
পাঠকের মতামত:
- ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৭
- শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৭ অক্টোবর
- সাড়ে ১২ হাজার কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল কিনছে সরকার
- শিবালয়ে সংঘর্ষে ১০ জন পাকসেনা ও ১১ জন রাজাকার নিহত হয়
- রোহিঙ্গা প্রত্যাবাসনে পদক্ষেপ নিচ্ছে মালয়েশিয়া
- একাদশে ভর্তির ফল প্রকাশ
- ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি কেবল মুসলিম দেশগুলোর জন্য নয়’
- ‘আমি নিজেও একজন ফিল্মমেকার হতে চেয়েছিলাম’
- বাংলাদেশ নারী দলের এশিয়ান গেমস মিশন শুরু বৃহস্পতিবার
- ইতালির বিনিয়োগে চামড়া খাতে সহযোগিতা বাড়াতে আলোচনা
- সালথায় ডোবায় পড়ে পাঁচ বছরের শিশুর মৃত্যু
- হজযাত্রী পরিবহন করবে ৩ এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ ৫০ শতাংশ
- একনেকে ১২ প্রকল্প অনুমোদন
- ‘ভারতের হাতে সুইচ, যে কোনো সময় বিদ্যুৎ বন্ধ করতে পারে আদানি’
- ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, চরম দুর্ভোগে নগরকান্দার কৃষক
- রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ, মেরামতে আসেনি ভারতীয় প্রকৌশলী
- ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ
- সাতক্ষীরায় ভেজাল সার ও কীটনাশক বিপননের দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড
- এডিবির ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন’ অ্যাওয়ার্ড জিতল ব্র্যাক ব্যাংক
- পকেট খরচের টাকা জোগাতে অটোভ্যান চালাত পঞ্চম শ্রেণির ছাত্র, মিলল মরদেহ
- ফরিদপুরে হাসান শেখ হত্যা মামলায় স্ত্রীসহ ৪ জনের যাবজ্জীবন
- শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন
- নড়াইলে ধর্ষণের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা
- যুবদলের আয়োজনে ঈশ্বরদীতে ডেঙ্গু প্রতিরোধে কর্মসূচির উদ্বোধন
- নর্দার্ন সি রুটে নিরাপদ নৌচলাচলে নিজস্ব ড্রেজিং বহর গড়ছে রসাটম
- বৃত্তির দাবিতে কেন্দুয়ায় কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন বিক্ষোভ
- ‘বিএনপি নির্বাচিত হলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে’
- কুমিল্লায় কাউন্সিলর হত্যা মামলার দুই আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
- ভৈরবে ধর্ষণের অভিযোগে স্বামী ও পর্নোগ্রাফি মামলায় স্ত্রী গ্রেপ্তার
- গাইবান্ধায় চোর সন্দেহে গণপিটুনি, ৩ জনের মৃত্যু
- এক জীবনে আর কি চাই!
- কুমিল্লায় নাবালিকাকে ধর্ষণের দায়ে আলাউদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড
- কলাপাড়ায় ওসির প্রত্যাহারের দাবিতে থানা ঘেরাও, ঝাড়ু মিছিল
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- গলাচিপায় মহান বিজয় দিবস পালিত
- কৃষক হত্যা দিবসে নীলফামারীতে কৃষক সমাবেশ
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- যুবদলের আয়োজনে ঈশ্বরদীতে ডেঙ্গু প্রতিরোধে কর্মসূচির উদ্বোধন
- চাঁদপুরে উত্তাপের মাঠে নিরুত্তাপ ভোট
- জাতীয় কবির শ্বশুর বাড়িতে নানা আয়োজনে জন্মদিন পালিত
- কিছু ভুল শুধরে নিলেই নতুন বছর কাটবে ভালো
- দুদকের মামলায় ভিন্নমত, জ্যেষ্ঠ বিচারপতির এজলাস ত্যাগ
- কয়লা সংকটে উৎপাদন বন্ধ ৩০০ কোটি টাকার বিদ্যুৎকেন্দ্রে
- আগের চেয়েও একটু বেশি
- ‘৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র’
-1.gif)








