‘সুশাসনের জন্য প্রশাসনের কাজের রোল মডেল হোক চাঁদপুর’
উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : জনপ্রশাসন সংস্কার কমিশনের অন্যতম সদস্য ড. মো. আইয়ুব মিয়া বলেছেন, জনবান্ধব ও সুশাসনের জন্যে সরকারি প্রশাসনের কাজের রোল মডেল হোক চাঁদপুর। তিনি বলেন, রাতারাতি কোনো পরিবর্তন করা যাবে না ঠিক। তবে সবার সহযোগিতা পেলে এবং বিভিন্নজনের মতামত পেলে সংস্কার কমিশন সুপারিশ আকারে তা সরকারের কাছে তুলে ধরবে।
আজ মঙ্গলবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি বক্তৃতা করছিলেন। সরকারি কর্মকর্তা, বিশিষ্টজন, ছাত্র প্রতিনিধি এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
ড. মো. আইয়ুব মিয়া বলেন, জনপ্রশাসন সংস্কার কেনো শুরু হওয়ার কথা বলা হলো এই চাঁদপুর থেকে? তার কারণ হচ্ছে, বিগত ৫ আগস্ট দেশের শাসন ব্যবস্থা পরিবর্তনের পর থেকে এই জেলায় একটা স্বচ্ছ এবং জবাবদিহিতার চিত্র পাওয়া গেছে। পদ্মা ও মেঘনায় অবৈধ বালু মহাল ও তদবির বন্ধ এবং আইনশৃঙ্খলার উন্নতি। জেলা প্রশাসক তথা গোটা প্রশাসনযন্ত্রের কঠোর অবস্থানের কারণে এটা সম্ভব হয়েছে। তবে স্থানীয়দের সহযোগিতা না থাকলে এটা কিছুতেই সম্ভব হতো না।
তিনি আরো বলেন, জনপ্রশাসনে যারা দায়িত্ব পালন করছেন, তাদের দরজা সবসময় তৃণমূলের মানুষের জন্যে খোলা রাখতে হবে। একই সঙ্গে রাজনৈতিক চাপমুক্ত হলে প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করতে পারবে।
সভায় আরো বক্তব্য রাখেন জনপ্রশাসন সংস্কার কমিশনের আরেক সদস্য ড. মো. হাফিজুর রহমান ভূঁইয়া। তিনি বলেন, সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় অনেক উপাদান জড়িত। এসবের মধ্যে সমন্বয় করতে হবে। আবার নতুন করে কেউ যেনো স্বৈরাচারী না হতে পারে, তার জন্যেও আমাদেরকে সতর্ক ও সজাগ থাকতে হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা মেহেদী হাসান বলেন, সবার আগে নিজেদেরকে সংশোধন করতে হবে। কারণ, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সকল অন্যায় আদেশ পালন করতে গিয়ে সরকারি কর্মকর্তা, শিক্ষক এমনকি সাংবাদিকরা পর্যন্ত দলকানা হয়ে গেছেন। তাই এখন প্রয়োজন সবার মাইন্ড সেটআপ চেঞ্জ করা। আর এসব করতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না। কারণ, ইতোমধ্যে দেশের ২৩টি জেলায় মতবিনিময় করে বিচিত্র সব অভিজ্ঞতা অর্জন হয়েছে। সরকারি কর্মকর্তা, শিক্ষক সবাই কেবল নিজেদের সুযোগ- সুবিধা পেতে চান। কিন্তু গত ১৭ বছরে তারা এসব চাননি কেনো? সেই প্রশ্ন রাখেন উপস্থিত সবার কাছে। তাই পরিবর্তন করতে হলে সবাইকে জবাবদিহিতার মধ্যে আসতে হবে। এজন্যে নতুন একটি বাংলাদেশ গড়ার শপথ নেওয়ার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যডভোকেট সলিমুল্লাহ সেলিম, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, সিভিল সার্জন ডা. নূর আলম দ্বীন, চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহাবুবুর রহমান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, ইসলামী চিন্তাবিদ মুফতি মাওলানা মাহবুবুর রহমান, সাংবাদিক আব্দুল আউয়াল রুবেল, জাকির হোসেন, তালহা জোবায়ের, জেলা তথ্য কর্মকর্তা তপন বেপারী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য রবিউল আলম, সাগর হোসেন, রাহাত বিন রুবেল প্রমুখ।
(ইউএইচ/এসপি/জানুয়ারি ০৭, ২০২৫)
পাঠকের মতামত:
- ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৭
- শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৭ অক্টোবর
- সাড়ে ১২ হাজার কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল কিনছে সরকার
- শিবালয়ে সংঘর্ষে ১০ জন পাকসেনা ও ১১ জন রাজাকার নিহত হয়
- রোহিঙ্গা প্রত্যাবাসনে পদক্ষেপ নিচ্ছে মালয়েশিয়া
- একাদশে ভর্তির ফল প্রকাশ
- ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি কেবল মুসলিম দেশগুলোর জন্য নয়’
- ‘আমি নিজেও একজন ফিল্মমেকার হতে চেয়েছিলাম’
- বাংলাদেশ নারী দলের এশিয়ান গেমস মিশন শুরু বৃহস্পতিবার
- ইতালির বিনিয়োগে চামড়া খাতে সহযোগিতা বাড়াতে আলোচনা
- সালথায় ডোবায় পড়ে পাঁচ বছরের শিশুর মৃত্যু
- হজযাত্রী পরিবহন করবে ৩ এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ ৫০ শতাংশ
- একনেকে ১২ প্রকল্প অনুমোদন
- ‘ভারতের হাতে সুইচ, যে কোনো সময় বিদ্যুৎ বন্ধ করতে পারে আদানি’
- ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, চরম দুর্ভোগে নগরকান্দার কৃষক
- রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ, মেরামতে আসেনি ভারতীয় প্রকৌশলী
- ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ
- সাতক্ষীরায় ভেজাল সার ও কীটনাশক বিপননের দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড
- এডিবির ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন’ অ্যাওয়ার্ড জিতল ব্র্যাক ব্যাংক
- পকেট খরচের টাকা জোগাতে অটোভ্যান চালাত পঞ্চম শ্রেণির ছাত্র, মিলল মরদেহ
- ফরিদপুরে হাসান শেখ হত্যা মামলায় স্ত্রীসহ ৪ জনের যাবজ্জীবন
- শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন
- নড়াইলে ধর্ষণের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা
- যুবদলের আয়োজনে ঈশ্বরদীতে ডেঙ্গু প্রতিরোধে কর্মসূচির উদ্বোধন
- নর্দার্ন সি রুটে নিরাপদ নৌচলাচলে নিজস্ব ড্রেজিং বহর গড়ছে রসাটম
- বৃত্তির দাবিতে কেন্দুয়ায় কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন বিক্ষোভ
- ‘বিএনপি নির্বাচিত হলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে’
- কুমিল্লায় কাউন্সিলর হত্যা মামলার দুই আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
- ভৈরবে ধর্ষণের অভিযোগে স্বামী ও পর্নোগ্রাফি মামলায় স্ত্রী গ্রেপ্তার
- গাইবান্ধায় চোর সন্দেহে গণপিটুনি, ৩ জনের মৃত্যু
- এক জীবনে আর কি চাই!
- কুমিল্লায় নাবালিকাকে ধর্ষণের দায়ে আলাউদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড
- কলাপাড়ায় ওসির প্রত্যাহারের দাবিতে থানা ঘেরাও, ঝাড়ু মিছিল
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- গলাচিপায় মহান বিজয় দিবস পালিত
- কৃষক হত্যা দিবসে নীলফামারীতে কৃষক সমাবেশ
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- যুবদলের আয়োজনে ঈশ্বরদীতে ডেঙ্গু প্রতিরোধে কর্মসূচির উদ্বোধন
- চাঁদপুরে উত্তাপের মাঠে নিরুত্তাপ ভোট
- জাতীয় কবির শ্বশুর বাড়িতে নানা আয়োজনে জন্মদিন পালিত
- কিছু ভুল শুধরে নিলেই নতুন বছর কাটবে ভালো
- দুদকের মামলায় ভিন্নমত, জ্যেষ্ঠ বিচারপতির এজলাস ত্যাগ
- কয়লা সংকটে উৎপাদন বন্ধ ৩০০ কোটি টাকার বিদ্যুৎকেন্দ্রে
- আগের চেয়েও একটু বেশি
- ‘৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র’
-1.gif)








