মা-বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন ড. আনিসুর রহমান
সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : কাউরাট দাখিল মাদ্রাসা মাঠে সকাল ১১ টায় নামাজে জানাযা অনুষ্ঠিত হবে ড. আনিসুর রহমানের। জানাযায় অংশ মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেন্দুয়া উপজেলা সর্বত্র মাইকে প্রচার দিয়ে দাওয়াত দেওয়া হয়। জানাযা শেষে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী কাউরাট গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া সাইডুলী নদীর তীরে ঈদগাহ মাঠ সংলগ্ন স্থানে মা-বাবার কবরের পাশেই বুধবার দুপুরে চিরনিদ্রায় শায়িত হবেন বর্নাঢ্য জীবনের অধিকারী ড. আনিসুর রহমান। তিনি গত ৫ জানুয়ারী রোববার দুপুরে ঢাকার ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি........রাজিউন)। মৃত্যুকালে তিনি তিন কন্যা রেখে গেছেন।
ড. আনিসুর রহমানের আপন চাচাতো ভাই কাউরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মো: মোজ্জাম্মেল হক মন্টু জানান, মঙ্গলবার সকাল ১১ টায় ড. আনিসুর রহমানের মরদেহ ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। এরপর সেগুন বাগিছা জামে মসজিদে নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১১ টায় কেন্দুয়া উপজেলার কাউরাট দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে নামাযের জানাযা অনুষ্ঠিত হবে। সর্বস্তরের মানুষ এই জানাযায় অংশ নেবেন।
ড. আনিসুর রহমান তথকালীন পূর্ব পাকিস্তানের সাবেক মন্ত্রী হাফিজুর রহমানের ছেলে। তিনি ১৯৩৩ সনে জন্ম গ্রহণ করেন। তার মা আনোয়ারা বেগম। ১৯৪৯ সনে সেন্ট গ্রেগরিজ হাই স্কুল ঢাকা থেকে এস.এস.সি, ১৯৫১ সনে ঢাকা কলেজ থেকে এইচ.এস.সি পাস করেন। ১৯৫৫ সনে ঢাকা বিশ^বিদ্যালয় অর্থনীতি বিভাগ থেকে প্রথম বিভাগে বি.এ অর্নাস সম্পন্ন করেন। ১৯৫৬ সনে অর্থনীতি এম.এ প্রথম বিভাগে প্রথম ও ১৯৬২ সনে অর্থনীতিতে পি.এইচ.ডি ডিগ্রী লাভ করেন। ১৯৫৭ থেকে ১৯৫৯ সন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির প্রভাষক এবং ১৯৬২ থেকে ১৯৬৫ সন পর্যন্ত ঢাকা বিশ^বিদ্যালয়ের অর্থনীতি বিভাগের রীডার হিসাবে সততার সাথে দায়িত্ব পালন করেন। ১৯৭০ সন থেকে ১৯৭৫ সন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর এবং ১৯৭৪ থেকে ১৯৭৫ সন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬৭ থেকে ১৯৭৪ সনে প্রথম ডিরেক্টর ইনস্টটিউট অব সোসালসায়েন্স এবং প্রফেসর ইস্ট এন্ড ওয়েস্ট সেন্টার হাওয়াই বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে ছিলেন।
এর আগে তিনি ১৯৭২ সাল থেকে ১৯৭৩ সাল পর্যন্ত স্বাধীন বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনে মন্ত্রীর পদমর্যাদা এক বছর দায়িত্বে ছিলেন। কিন্তু রাজনৈতিক কর্মকেক্ষ তার পছন্দ না হওয়ায় তিনি সেই পদ থেকে ইস্তফা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগেরে প্রফেসর পদে ফিরে যান। ড. আনিসুর রহমান ১৯৭৭ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত সুইজারল্যান্ড জেনেভাতে আন্তজার্তিক শ্রম সংস্থায় সিনিয়র রিচার্স অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০২ সনে প্রতিষ্ঠাতা সদস্য বোর্ড অব ডিরেক্টর রিচার্স ইনসিয়ে ভিভস বাংলাদেশ, রবীন্দ্র সংগীত ছায়ানট সংগীত বিদ্যালয়ের দায়িত্বে ছিলেন।
ড. আনিসুর রহমান খুব সাদাসিধে জীবন যাপন করেছেন। ক্ষমতা ও অর্থের লোভ তাঁকে আকৃষ্ট করতে পারেনি। ব্যক্তিগত জীবনে পৃথিবীর অধিকাংশ মানুষের থেকে একটু আলাদা। কোন এক সময় অর্থ উপার্জনের ক্ষেত্রে আন্তজার্তিক পর্যায়ে উন্নীত হলেও সহজ সরল আড়ম্বরহীন ব্যবহার ও চালচলনে কোন রকম তারতম্য বা পরিবর্তন কেউ দেখেননি। তিনি ছোট বেলা থেকেই কিছুটা আপন ভোলা মানুষ ছিলেন। মানবিক মানুষ হিসেবে স্কুল জীবনে নিজের টিপিনের খাবার অন্যদের খাইয়েছেন। মানুষের অর্থনীতির মুক্তির লক্ষ্যে দেশের এক প্রাপ্ত থেকে অন্য প্রান্তে ছোটে বেড়িয়েছেন তিনি। অনেক গরীব অথছ মেধাবী শিক্ষার্ত্রীর লেখাপড়ার খরচ মিঠিয়েছেন ব্যক্তিগত অর্থে। অসংক্ষ সেমিনার সেম্পুজিয়ামে অংশ গ্রহণ করেছেন তিনি। অর্থনীতির উপর লিখেছেন অনেক বই।
এক দিনের এক ঘটনায় জানা যায়, আমিরিকায় ড. আনিসুর রহমানের সম্মানআর্থে কিছু দেশি বিদেশী অতিথির জন্য সান্ধ্য ভোজের আয়োজন করা হয়। তিনি সেখানে উপস্থিত হন ঠিকই, কিন্তু তার গলায় ট্রাই না থাকায় উপস্থিত সকলে প্রধান অতিথির সম্মান রক্ষায় তাদের ট্রাই খুলে রেখে দেন। কয়েক বছর আগেও ঢাকায় বাংলাদেশ ব্যাংক এবং অর্থনীতি সুসাইটি তাঁর বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য স্বর্ণপদক দিয়ে সম্মানিত করার সিন্ধান্ত নিলে সে সিন্ধান্ত তিনি বাতিল করে বলেন, আমার এসবের কোন প্রয়োজন নেই।
প্রকাশিত বই সমূহ: ড. আনিসুর রহমানের লেখা বইসমূহের মধ্যে রয়েছে উন্নয়ন জিজ্ঞাসা, অপহৃত বাংলাদেশ, পিপলস সেলফ ডেভেলমেন্ট, অসীমের স্পন্দন- রবীন্দ্র সংগীত বোধ ও সাধনা, যে আগুন জ্বলে ছিল- মুক্তিযুদ্ধের চেতনার স্বতঃস্ফূর্ত প্রকাশ, সঙ্গস অব টেগোর, ফিলসফি, সিলেক্টেড ট্রানশ্লেশনস, পেইন্টিংস, পার্টিসিপেশন অব দি রুরাল পুয়োর ইন ডেভেলপমেন্ট, মাই স্টোরি অব ১৯৭১, একুশে ও স্বাধীনতা: বাংলাদেশের অর্থনীতি এবং সমাজবাস্তবতা, পথে যা পেয়েছি-১, পথে যা পেয়েছি-২, দ্য লস্ট মোমেন্ট: ড্রিমস উইথ অ্যা নেশন বর্ন থ্রু ফায়ার ইত্যাদি।
(এসবি/এসপি/জানুয়ারি ০৭, ২০২৫)
পাঠকের মতামত:
- ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল
- পটুয়াখালীতে বজ্রপাতে একদিনে ৪ জনের মৃত্যু
- ‘মুক্তিবাহিনী চট্টগ্রামের রামগড়ে শক্ত প্রতিরোধ ব্যুহ গড়ে তোলে’
- ভুয়া ফুয়েল কার্ডে তেল নিতে গিয়ে দুই যুবকের অর্থদণ্ড
- সাতক্ষীরায় কেমিক্যাল মিশিয়ে পাকানো ৯ হাজার কেজি আম জব্দ
- সুবর্ণচরে ভূমি দখলবাজ বিএনপি নেতা কামাল মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন
- সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার
- স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ
- সোনাতলায় বিএসটিআই’র অভিযানে অদিতী দই ভান্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা
- ঈশ্বরদীতে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন
- শ্যামনগরে মাছের প্রজেক্ট থেকে রান্না করা হরিণের মাংস উদ্ধার
- চাটমোহরে খাস জলাশয়ে মাছ ছাড়া নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, আহত ১০
- টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, গর্ভবতী নারীসহ আহত ১০
- নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রী নিহত, ট্রলি জব্দ
- ‘সাতক্ষীরার গাবুরা থেকে ইলিশপুর পর্যন্ত লিগ্যাল এইড থাকবে অসহায়ের শেষ ঠিকানা’
- হারানো ৪৭ মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হস্তান্তর
- টুঙ্গিপাড়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, আহত ১৫
- সড়কের কাজ চলাকালে বজ্রপাতে কিশোর শ্রমিকের মৃত্যু
- ২৮ বছরে রাশিয়ার ৯০ শতাংশ ঋণ পরিশোধ করতে হবে
- গোপালগঞ্জে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২ প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- মাছ ধরতে নদীতে নেমে বজ্রপাতে যুবকের মৃত্যু
- রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র চালু হচ্ছে
- মহম্মদপুরে ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক
- আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী, স্মৃতিচারণে গৌরবময় ৭৫ বছর
- কাশির ধরনে বুঝে নিন ডেল্টা না ওমিক্রনে আক্রান্ত
- প্রকৃত অপরাধীদের বিচার সত্যিই হবে তো?
- দেশব্যাপী সন্ত্রাস ও ধর্ষণের প্রতিবাদে শরীয়তপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ
- নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- বাধাহীন প্রত্যাশা
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
-1.gif)








