স্বামী পরিত্যাক্তা নারীকে অস্ত্রের মুখে ধর্ষণের অভিযোগ নিয়ে নানা প্রশ্ন
কেন্দুয়া প্রতিনিধি : স্বামী পরিত্যাক্তা এক নারীকে অস্ত্রের মুখে ধর্ষণের অভিযোগ নিয়ে নানা প্রশ্ন ওঠেছে। কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের চিটুয়া নওপাড়া গ্রামের মৃত মন্তু মিয়ার কন্যা পারভীন আক্তার (৩৫) একই গ্রামের ফজলুু মিয়ার ছেলে তোফাজ্জলের বিরুদ্ধে অস্ত্রের মুখে ধর্ষনের অভিযোগ এনে কেন্দুয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
পারভীন আক্তার তার অভিযোগে বলেন, গত ২০ অক্টোবর রাত অনুমান সাড়ে ১১ টার দিকে অস্ত্রের মুখে ঘরে প্রবেশ করে তোফাজ্জল। ঘরের সকলকে জিম্মি করে পারভীন আক্তারকে ধর্ষন করে। লোক লজ্জার ভয়ে পারভীন আক্তার ঘটনাটি প্রথমে কাউকেই জানাননি। তিন চার দিন পর গ্রাম্য মাতাব্বরদের নিকট জানালে তোফাজ্জল এ ঘটনার মিমাংসার বিষয়ে বিয়ের আশ্বাস দিয়ে এক মাস সময় চায়।
পারভীন বলেন, আমার তিন কন্যা সন্তান রয়েছে। স্বামী নেই তাই বিষয়টি মেনে নিয়ে এক মাস অপেক্ষা করেছি। কিন্তু তোফাজ্জল আমাকে ধর্ষনের পর মিথ্যা বিয়ের প্রলোভন দিয়ে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন। পারভীন বলেন, যদি এই ঘটনায় থানায় অভিযোগ করি তাহলে তোফাজ্জল আমাকে গ্রাম ছাড়া করার হুমকি দেয়। আমি থানায় অভিযোগ দিলেও প্রথমে আমার অভিযোগটি আমলে নেওয়া হয়নি। পরবর্তীতে সেনাবাহিনীর সহায়তা নিয়ে থানায় গেলে আমার অভিযোগটি গ্রহণ করা হয়।
সরেজমিন গিয়ে জানা যায়, গত কয়েক বছর আগে একই গ্রামের মৃত চান মিয়ার ছেলে দেলোয়ারের সাথে বিয়ে হয় পারভীনের। তাদের তিনটি কন্যা সন্তানও আছে। কিন্তু স্বামী স্ত্রীতে বনিবনা না হওয়ায় সংসার ভেঙ্গে যায়। স্ত্রী তালাক দেওয়ার পর দেলোয়ার চলে যান বিদেশ। এ সুযোগে গত কিছুদিন আগ থেকে তোফাজ্জল পারভীনের বাড়িতে আনাগোনা করতে থাকে।
পারভীন জানান, সরলতার সুযোগে একদিন সুযোগ বুঝে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে তাকে ধর্ষন করে তোফাজ্জল। এ ব্যাপারে তোফাজ্জলের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও থাকে বাড়িতে পাওয়া যায়নি।
কেন্দুয়া থানা পেমই তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ বাবুল মিয়া বলেন, পারভীনের অভিযোগটির তদন্ত শুরু করেছি। তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং গ্রামের বিভিন্ন লোকজনের সাথে কথা হয়েছে। তদন্তকালে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে ধর্ষনের অভিযোগটি প্রশ্নবিদ্ধ। রাতের বেলায় ঘরে আরও অন্যান্য মানুষ থাকার পরও অস্ত্রের মুখে কিভাবে পারভীন আক্তারকে ধর্ষন করা হয়েছে তা আরও তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে।
তিনি বলেন, প্রাথমিক তদন্তের ফলাফল কেন্দুয়ার থানার অফিসার ইনচার্জকে অবহিত করেছি। তিনি যা ভালো মনে করেন তাই করবেন।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, অভিযোগটির তদন্ত শেষে সত্যতা পাওয়া গেলে অভিযোগটি মামলা আকারে গ্রহণ করা হবে।
(এসবি/এসপি/জানুয়ারি ০৮, ২০২৫)
পাঠকের মতামত:
- ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল
- পটুয়াখালীতে বজ্রপাতে একদিনে ৪ জনের মৃত্যু
- ‘মুক্তিবাহিনী চট্টগ্রামের রামগড়ে শক্ত প্রতিরোধ ব্যুহ গড়ে তোলে’
- ভুয়া ফুয়েল কার্ডে তেল নিতে গিয়ে দুই যুবকের অর্থদণ্ড
- সাতক্ষীরায় কেমিক্যাল মিশিয়ে পাকানো ৯ হাজার কেজি আম জব্দ
- সুবর্ণচরে ভূমি দখলবাজ বিএনপি নেতা কামাল মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন
- সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার
- স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ
- সোনাতলায় বিএসটিআই’র অভিযানে অদিতী দই ভান্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা
- ঈশ্বরদীতে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন
- শ্যামনগরে মাছের প্রজেক্ট থেকে রান্না করা হরিণের মাংস উদ্ধার
- চাটমোহরে খাস জলাশয়ে মাছ ছাড়া নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, আহত ১০
- টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, গর্ভবতী নারীসহ আহত ১০
- নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রী নিহত, ট্রলি জব্দ
- ‘সাতক্ষীরার গাবুরা থেকে ইলিশপুর পর্যন্ত লিগ্যাল এইড থাকবে অসহায়ের শেষ ঠিকানা’
- হারানো ৪৭ মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হস্তান্তর
- টুঙ্গিপাড়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, আহত ১৫
- সড়কের কাজ চলাকালে বজ্রপাতে কিশোর শ্রমিকের মৃত্যু
- ২৮ বছরে রাশিয়ার ৯০ শতাংশ ঋণ পরিশোধ করতে হবে
- গোপালগঞ্জে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২ প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- মাছ ধরতে নদীতে নেমে বজ্রপাতে যুবকের মৃত্যু
- রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র চালু হচ্ছে
- মহম্মদপুরে ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক
- আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী, স্মৃতিচারণে গৌরবময় ৭৫ বছর
- কাশির ধরনে বুঝে নিন ডেল্টা না ওমিক্রনে আক্রান্ত
- প্রকৃত অপরাধীদের বিচার সত্যিই হবে তো?
- দেশব্যাপী সন্ত্রাস ও ধর্ষণের প্রতিবাদে শরীয়তপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ
- নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- বাধাহীন প্রত্যাশা
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
-1.gif)








