বিএনপি নেতা ইকবালের গাড়িবহরে হামলা, হিরণের সম্পৃক্ততা নেই দাবির বিপক্ষে পাল্টা সংবাদ সম্মেলন
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের গাড়ি বহরে হামলায় সম্পৃক্ততা নেই বলে সংবাদ সম্মেলন দাবি করা ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আহাম্মদ তায়েবুর রহমান হিরণ এর বক্তেব্যের প্রতিবাদ করে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন এ পক্ষে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এডভোকেট আব্দুস সোবহান সুলতান।বুধবার সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এই প্রতিবাদ করা হয়।
গত সোমবার উপজেলার সিধলা ইউনিয়নের টেঙ্গুরিপাড়া গ্রামে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের গাড়ি বহরে হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে দুবৃর্ত্তরা। এতে ৫ জন আহত হয়। ঘটনার পর বিএনপি নেতা ইকবালের অভিযোগ করেন, হামলার সাথে বিএনপি নেতা আহাম্মদ তায়েবুর রহমানের লোকজন জড়িত। এ বিষয়ে বেশ কয়েকটি সংবাদপত্রে আহাম্মদ তায়েবুর রহমানকে জড়িয়ে সংবাদ প্রকাশিত হয়।
এ নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন করে হামলার ঘটনার সাথে নিজের সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন আহাম্মদ তায়েবুর রহমান হিরণ। হিরণ বলেন, সিধলা ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামে একটি আকিকার দাওয়াত নিয়ে পারিবারিক মতবিরোধ এবং তাত্রাকান্দা গ্রামের জমিসংক্রান্ত স্থানীয় বিরোধ নিয়ে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের বিরুদ্ধে গ্রামের মানুষ একধরনের সামাজিক বয়কটের পরিস্থিতি তৈরি হয়। যার কারণে লোকজন গ্রামে ঢুকতে বাধা দেয় এবং গ্রামবাসী ও ইকবাল হোসাইনের বহরের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে আমাকে জড়ানোর অপচেষ্টা হয়। টেংগুরিপাড়া গ্রামে ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনাকে কেন্দ্র করে আমার নাম জড়িয়ে বিভিন্ন মিথ্যা, বানোয়াট ও মনগড়া তথ্য পরিবেশন করে আমার ভাবমূর্তি ক্ষুন্ন করে আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
আহাম্মদ তায়েবুর রহমান হিরণ এর সংবাদ সম্মেলনের বক্তেব্যের প্রতিবাদ করে ইঞ্জিয়ার এম ইকবাল হোসেন এ পক্ষে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এডভোকেট আব্দুস সোবহান সুলতান সংবাদ সম্মেলনে বলেন, গত ৬ জানুয়ারি উপজেলা সিধলা ইউনিয়নে বালিয়াপাড়ায় যুবদল নেতার বাড়িতে নিমন্ত্রণে গাড়ি বহর নিয়ে যাচ্ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন। অনুষ্ঠানস্থলের আড়াই কিলোমিটার দূরে টেঙ্গুরিপাড়া বাজারের একটু পরে একদল লোক দেশীয় অস্ত্রসস্ত্রসহ হৈ চৈ, ইট-পাটকেল মারতে মারতে গাড়ী বহরে আক্রমন করে। তারা আমাদের নেতার একটি গাড়ী একদম ভেঙ্গে চুরমার করে এবং ৭/৮টি মোটর সাইকেল ভাংচুর করে এবং রামদা দিয়ে কোপ দিয়ে ৫জনকে আহত করে। যারা এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি আছে। আরো ১০/১২জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছে। যারা এই মারামারি ও ভাংচুর করে তাদের প্রায় সবাই ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি'র সদস্য আহাম্মদ তায়েবুর রহমান হিরণ এর অনুসারী। এই আক্রমন ইতিপূর্বে পরিকল্পিত ছিল যে, সমস্ত কার্যকলাপ আধা ঘন্টার মধ্যে শেষ করে আমাদের নেতার গাড়ির ভিতরে রক্ষিত কাগজপত্রসহ গাড়ীর স্প্যায়ার চাকা ও জ্যাক এবং অন্যান্য যন্ত্রপাতি লুণ্ঠন করে নিয়ে চলিয়া যায়। হামলার প্রতিবাদে ওইদিন সন্ধ্যা ৭টায় গৌরীপুর বাজারে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং অন্যান্য নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল করিলে উক্ত মিছিলটি আহাম্মদ তায়েবুর রহমান হিরণের এর বাসার সামনে আসিলে আহাম্মদ তায়েবুর রহমান হিরণ ও তার ছোট ভাই কার্জন সহ আনুমানিক ২০-২৫জন রামদা লাঠিসোটা নিয়ে মিছিলে আক্রমণ করে।
তিনি আরো বলেন, মঙ্গলবার গৌরীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আহাম্মদ তায়েবুর রহমান হিরণ বলেছেন, ২০১৮ সনের নির্বাচনে তিনি আমাদের দলীয় প্রার্থীকে সহযোগিতা করেছেন। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। বরং তিনি ওই নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এর বিরোধীতা করেছেন। তিনি মনোনয়ন বঞ্চিত হয়ে, আদাজল খেয়ে দলীয় প্রার্থীর বিরুদ্ধে মাঠে কাজ করেছেন। শুধু তাই নয়, তার ভাই কামরুল ইসলাম কিরণ দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন।
এডভোকেট আব্দুস সোবহান সুলতান এ হামলায় জড়িতদের সনাক্তকরণ ও তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট দাবি জানান।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্যা মাযহারুল আনোয়ার বলেন, এই ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। মামলা রেকর্ডের প্রক্রিয়াধীন আছে।
(এসআইএম/এএস/জানুয়ারি ০৮, ২০২৫)
পাঠকের মতামত:
- শ্যামনগরে একই পরিবারের চার নারীকে পিটিয়ে জখম
- বাংলাদেশি কাপড়কে ভারতীয় বলে বিক্রি, হিলিতে ৫ ব্যবসায়ীকে জরিমানা
- টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ
- সালথায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
- দিনাজপুরে অসহায় ও দুঃস্থ মানুষকে সহযোগিতা এবং সারা বাংলা ৮৮ বন্ধুদের ইফতার মাহফিল
- সাতক্ষীরায় চোর চক্রের হামলার শিকার গরু ব্যবসায়ী পলাশ
- দুই বৈষম্য বিরোধী ছাত্রনেতা রিমান্ডে
- দিনাজপুরে বৃষ্টিতে বোরো চাষিদের স্বস্তি
- বারুণী মেলা ও ঈদুল ফিতরে নিরাপত্তা নিশ্চিতে কাপ্তাই প্রশাসনের কঠোর প্রস্তুতি
- কাপাসিয়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
- সোনাতলায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি, প্রশাসনের নজরদারির দাবি
- গোপালগঞ্জে নির্বাচনী ইশতেহার বিষয়ক উঠান বৈঠক
- চাটমোহরে অটোভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যা, আটক ৪
- ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন
- ঈদে ভিন্নধর্মী গল্প নিয়ে এয়ারটেলের শর্টফিল্ম ‘হোম নট কামিং’
- মহম্মদপুরে ৮ম বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত
- চাটমোহরে ভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ, আটক ৩
- সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অনিয়ম হয়রানির অভিযোগ
- ময়মনসিংহে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- সাবেক যুবলীগ নেতা সেলিমের বিরুদ্ধে বদলি বাণিজ্য-জমি দখলসহ যত অভিযোগ
- ঢাকা-নড়াইল-খুলনা ও ঢাকা-নড়াইল-বেনাপোল, এক ট্রেনই ভরসা
- শাকিবিয়ানদের উন্মাদনায় ভাইরাল টিজার, ঝড় তুলেছে ‘প্রিন্স’
- ‘সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়’
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- হাসপাতালে মির্জা আব্বাস
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- চাটমোহরে ভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ, আটক ৩
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- মহম্মদপুরে ৮ম বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত
- সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অনিয়ম হয়রানির অভিযোগ
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- সোনাতলায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি, প্রশাসনের নজরদারির দাবি
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
-1.gif)








