E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

২০২৫ জানুয়ারি ০৯ ২৩:২৪:০৯
গোপালগঞ্জে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রথখোলা নামক স্থানে এ ঘটনা ঘটে। এই ঘটনায় প্রায় এক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। মাদারীপুর জেলার রাজৈর থানার ওসি মোঃ মাসুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মোটরসাইকেল চালক তুহিন শেখ (৩০) রাজৈর উপজেলার ঘোষালকান্দি গ্রামের লিয়াকত শেখের ছেলে ও আরোহী মুকুল শেখ (২৫) একই গ্রামের নুরু শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রথখোলা নামক স্থানে মাদারীপুরগামী মাদারীপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভাঙ্গাগামী একটি মোটরসাইকেলকে চাঁপা দেয়।

এসময় মোটরসাইকেল চালক তুহিন শেখ ও আরোহী মুকুল শেখ গুরুতর আহত হয়। মুমুর্ষ অবস্থায় তাদের উদ্ধার করে টেকেরহাট সিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মুকসুদপুর থানার ওসি মো. মোস্তফা কামাল জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রথখোলা নামক স্থানে বাসের চাপায় মোটর সাইকেল চালক ও আরোহী নিহত হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

(এমএস/এএস/ জানুয়ারি ০৯, ২০২৫)

পাঠকের মতামত:

২৪ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test