E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সালথায় শীতার্তদের মাঝে আমেনা-রশিদ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

২০২৫ জানুয়ারি ১০ ১৫:১০:৪৯
সালথায় শীতার্তদের মাঝে আমেনা-রশিদ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : অরাজনৈতিক সংগঠন আমেনা-রশিদ ফাউন্ডেশন ও বাংলাদেশ ইন্ডেন্টিং এজেন্টস এসোসিয়েশন এর উদ্দোগে ফরিদপুরের সালথায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলার নটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

আমেনা-রশিদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ইদ্রিস আলী মোল্যার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সরকারী রাজেদ্র বিশ্ব বিদ্যালয়ের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক সুব্রত মিত্র, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান, উপজেলা জামায়াতে আমীর অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

কম্বল বিতরণকালে আমেনা-রশিদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইদ্রিস আলী মোল্যা বলেন, আমরা কোন রাজনীতির সাথে জড়িত নই। রাজনীতির বাইরে থেকে মানুষের সেবা করার চেষ্টা করি। এলাকার মানুষের জন্য আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

(এএনএইচ/এএস/জানুয়ারি ১০, ২০২৫)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test