E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধুর মৃত্যু 

২০২৫ জানুয়ারি ১০ ১৭:৪৩:০৪
গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধুর মৃত্যু 

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ২ কিশোর বন্ধু নিহত হয়েছে।

আজ শুক্রবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার জালাবাদ ইউনিয়নের গোপীনাথপুর-খোলঘাট আঞ্চলিক সড়কের দুর্গাপুর কালিমন্দিরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- মটরসাইকেল চালক ইছাখালী দক্ষিণপাড়া গ্রামের পলাশ শেখের ছেলে মারুফ শেখ (১৪) ও একই গ্রামের বুলবুল ফকিরের ছেলে বাঁধন ফকির (১৪)।

নিহত মারুফ শেখ জালালাবাদ ইউনিয়নের পাঁচুরিয়া আলিয়া মাদ্রাসা এবং বাঁধন ফকির খালিয়া ইউনাইটেড একাডেমীর নবম শ্রেণির ছাত্র।

গোপালগঞ্জ সদর থানার এসআই মুরাদ হোসেন দু’ বন্ধুর মৃত্যুর খবর ‍নিশ্চিত করে বলেন, আইনী প্রক্রিয়া শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা জানান, আজ শুক্রবার সকাল ১০টার দিকে একই মটরসাইকেলে করে ২ বন্ধু খালিয়া থেকে দুর্গাপুর বাজারে যাচ্ছিলেন । তাদের মোটরসাইকেলে অতিরিক্ত গতি ছিল। তাই চালক দুর্গাপুর কালিমন্দিরের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মোটরসাইকেলের সাথে রাস্তার পাশ্ববর্তী গাছের সজোরে ধাক্কা লাগে। এতে ২ বন্ধু মারাত্মক আহত হয়। তাদের উদ্ধার করে সংকটজনক অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয় । সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ বিচিত্র কুমার বিশ্বাস মারুফ শেখ ও বুলবুল ফকিরকে মৃত ঘোষণা করেন।

(টিবি/এসপি/জানুয়ারি ১০, ২০২৫)

পাঠকের মতামত:

১৭ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test