কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের ৪০ বছর পূর্তিতে ২ দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান
রিপন মারমা, রাঙ্গামাটি : এই যেন নবীন প্রবীনদের মেলবন্ধন। বহু বছর পর পুরানো বন্ধুদের পেয়ে কুশলাদি বিনিময়, সেই সাথে স্কুল বেলার স্মৃতি রোমন্থন। পেছনে ফেলে আসা অতীতকে ফিরে পাবার আকুতি। ছবি তোলা, পরিবারের খবর নেওয়া, হাসি আড্ডায় মুখরিত অনুষ্ঠানস্থল।
রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের ৪০ বছর পূর্তি (রুবি জয়ন্তী) ও প্রথম রি- ইউনিয়ন উপলক্ষে রুবি জয়ন্তী ও রি - ইউনিয়ন উদযাপন কমিটির আয়োজনে দুইদিন ব্যাপি বর্নাঢ়্য আয়োজন আজ শুক্রবার থেকে স্কুল মাঠে শুরু হয়েছে।
এদিন সকাল সাড়ে ৮ টায় স্কুল সংলগ্ন মাঠে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মেল বন্ধনে এসেম্বেলি অনুষ্ঠিত হয়। এরপর পবিত্র ধর্মগ্রন্থ পাঠ, শপথ, জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পত্রিকা উত্তোলন শেষে স্কুল মাঠ হতে আনন্দ র্যালি বের করা হয়। বাদ্য যন্ত্র বাজিয়ে এবং থিম সঙ্গীত গেয়ে বর্নিল সাজে সজ্জিত হয়ে প্রায় ১২ শত রেজিষ্ট্রেশনকৃত প্রাক্তন শিক্ষার্থী এবং শিক্ষকরা এই আনন্দ র্যালিতে অংশ নেন।
র্যালিটি স্কুল প্রাঙ্গন হতে শুরু হয়ে কাপ্তাই নতুনবাজার, কার্গো, বিএসপিআই এবং কাপ্তাই শিল্প এলাকা প্রদক্ষিণ করে আবারও স্কুল প্রাঙ্গনে এসে শেষ হয়।
এরপর আনুষ্ঠানিকভাবে রুবি জয়ন্তীর বেলুন, ফেস্টুন ও শান্তির পায়রা উড়িয়ে ২ দিনব্যাপী অনুষ্ঠান মালার উদ্বোধন করেন কাপ্তাই জোন কমান্ডার লে: কর্নেল নূর উল্লাহ জুয়েল পিএসসি।
উদ্বোধন শেষে এদিন সকাল সাড়ে ১০ টায় স্কুল সংলগ্ন মাঠে আলোচনা সভা এবং শিক্ষক সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
এসময় তিনি বলেন, রি- ইউনিয়ন এর মাধ্যমে আজ নবীন প্রবীনদের মেলবন্ধন হয়েছে। এই মিলন মেলায় এসে আজ আমার অনেক ভালো লেগেছে।
রুবি জয়ন্তী এবং প্রথম রি- ইউনিয়ন উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন এর সভাপতিত্বে এবং স্কুলের সাবেক শিক্ষার্থী নুর মোহাম্মদ বাবু, ফেরদৌসি ইসলাম মনি, মো: হযরত আলী সুমন এবং আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অনুষ্ঠানের উদ্বোধক কাপ্তাই জোন কমান্ডার লে: কর্নেল নূর উল্লাহ জুয়েল পিএসসি, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ, কাপ্তাই থানার ওসি মো মাসুদ, কাপ্তাই বন শিল্প উন্নয়ন কর্পোরেশন এর এলপিসি শাখার সহ ব্যবস্থাপক তীর্থ জিৎ রায়, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান বাবু, প্রাক্তন প্রধান শিক্ষক নুরুল হক এবং মোজাম্মেল হক, স্কুলের প্রাক্তন ছাত্র ১১৯ নং ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা।
স্বাগত বক্তব্য রাখেন উদযাপন পরিষদের আহবায়ক মো: এনামুল হক সুমন ও সদস্য সচিব মো: শাহাদাত হোসেন রিপন।
এদিকে এদিন বিকেলে স্মৃতিচারণ, স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সবশেষে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদল ফিডব্যাক তাদের জনপ্রিয় গানগুলো পরিবেশন করে হবে।
(আরএম/এসপি/জানুয়ারি ১০, ২০২৫)
পাঠকের মতামত:
- হল্যান্ড বাংলাদেশের শরণার্থীদের জন্য খাদ্য ও ঔষধ প্রেরণ করে
- হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
- চাটমোহরে ভেজাল দুধ কারবারীদের মারধরে আহত ব্যক্তির মৃত্যু, আটক ১
- সাতক্ষীরায় নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালন
- শ্যামনগরে খালের দখল নিয়ে ত্রি-মুখী সংঘর্ষ, আহত ৯
- কাপ্তাইয়ে ‘সুরের ধারা’র বার্ষিক মূল্যায়ন পরীক্ষা সম্পন্ন
- নড়াইলে ঘুড়ি উড়ানোকে কেন্দ্র করে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০
- বগুড়ার চৌমুহনীতে বড় ধরনের ডাকাতি নস্যাৎ, অস্ত্রসহ ৪ ডাকাত আটক
- কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
- সাতক্ষীরা শহরে এক নারীর অস্বাভাবিক মৃত্যু
- কাপাসিয়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল যুবকের
- বেরিং প্রণালি ঘিরে ঐতিহাসিক চুক্তি করতে যাচ্ছে রাশিয়া-যুক্তরাষ্ট্র
- সুবর্ণচরে গ্রাম আদালত সম্পর্কে আউট রিচ কর্মশালা অনুষ্ঠিত
- কাপ্তাই হ্রদে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, রক্ষা পেলেন ১২ যাত্রী
- ১৪৪ ধারা উপেক্ষা করে টাঙ্গাইলের দুই গ্রামে রণক্ষেত্র, নিহত ১
- পদ্মায় আবারও বাস ডুবি
- তাপপ্রবাহে পুড়ছে ৩৮ জেলা
- হাদির বোনের প্রশ্ন: হত্যা মামলায় জাবের বাদী কেন
- গোপালগঞ্জে ইজিবাইক চাপায় শিশু নিহত
- আবারও মা হলেন চিত্রনায়িকা বুবলী
- ভারতে একসঙ্গে ১৫ মসজিদ সিলগালা
- তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দিতে চায় বাংলাদেশ
- গোপালগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ২৫
- মমতা ব্যানার্জী ভাইপোকে বাঁচাতে ‘দেশদ্রোহিতা’ করেছেন
- রূপগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, ধর্ষক পলাতক
- শ্রীমঙ্গলে চা শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- অ্যাশেজের আগে ছন্দে স্মিথ, নেতৃত্বে ফেরার প্রস্তুতিও চূড়ান্ত
- বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ভল্ট ভেঙে অস্ত্র চুরি
- বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণ ও গর্ভপাতের ঘটনায় কলেজছাত্র কারাগারে
- ঝালকাঠিতে ভবন নির্মাণ কাজের চাঁদা না পেয়ে হামলা
- আট বছর আগে একদিন
- পাথরঘাটার ইউএনওর বিরুদ্ধে মানববন্ধন
- উপজেলা ছাত্রলীগ নেতার কল রেকর্ড ভাইরাল, রয়েছে অনিয়মের অভিযোগ
- শ্রীমঙ্গলে জাল টাকা ও ভারতীয় রুপিসহ আটক ১
- ঘরছাড়া ৫৫ তরুণের ২১ জনই পলাতক
- গোপালগঞ্জের মানহানি মামলা থেকে তারেক রহমান খালাস
- শাহরাস্তিতে কলেজ অধ্যক্ষের যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১০
- মোশাররফের পর ব্রাত্য বসুর সিনেমায় চঞ্চল চৌধুরী
- শ্রীমঙ্গল পৌর যুবদলের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা
- নীলফামারীতে কোরবানির পশুর হাটে জমজমাট কেনাবেচা, চাহিদার চেয়ে দ্বিগুণ পশু প্রস্তুত
- শৈলকুপার কানাই-বলাই গ্রুপের লিডার গ্রেফতার, এলাকাবাসীর মিষ্টি বিতরণ
- কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নীলফামারীতে মহিলা উন্নয়ন ক্লাবের উদ্যোগে শীতার্ত মহিলাদের মাঝে কম্বল বিতরণ
-1.gif)







