মুকসুদপুরে বিএনপির দু’ গ্রুপের সংঘর্ষে আহত ২৫
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে নববর্ষের শুভেচ্ছা পোস্টার ও ব্যানার টানানোকে কেন্দ্র করে বিএনপির দু’ গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। ইটের আঘাতে উভয় পক্ষের সমর্থকদের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় ১০ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুরের ঘটনা ঘটে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে | এ নিয়ে এলাকায় উভয় গ্রুপের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। মুকসুদপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহত হাবিব মোল্লাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত মিজানুর রহমান, নাজমুল, হাফিজুর রহমান, ওসমান শেখ, মশিউর, আসলাম, আমানত, আরমান হোসাইন হাসাপাতালের জরুরী বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
অন্যরা বিভিন্ন ক্লিনিক থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে মুকসুদপুর কাঠপট্টি এলাকার একটি চায়ের দোকানে কেন্দ্রীয় বিএনপি'র সহ আইন বিষয়ক সম্পদক এ্যাড. জয়নুল আবেদীন মেজবাহ’র নববর্ষের শুভেচ্ছা ক্যালেন্ডার টাঙাতে যান সমর্থক জিম মোল্যা। সেখানে কেন্দ্রীয় বিএনপি'র সহ-সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) সেলিমুজ্জামান সেলিমের নববর্ষের শুভেচ্ছা ক্যালেন্ডার সরিয়ে জিম মেজবার ক্যালেন্ডার টাঙাতে চাইলে সেলিমুজ্জামান সেলিমের সমর্থকরা বাধা দেয়।
জীমের বাড়ির সামনে সন্ধ্যার দিকে সেলিমুজ্জামানের ব্যানার টাঙাতে গেলে জিম বাধা দেয় করেন । এতে ক্ষিপ্ত হয়ে সেলিমুজ্জামানের সমর্থকরা জীমের বাবা হাবিব মোল্লাকে বেধড়ক মারপিট করে তাদের ব্যবসা প্রতিষ্ঠান জীম ডায়গনস্টিক সেন্টার ভাংচুর করে। এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ। থেমে থেমে সংঘর্ষ চলতে থাকে । আতংকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেন ব্যবসায়ীরা। ভাঙচুর করা হয় তিনটি ডায়াগনস্টিক সেন্টারসহ দশটি ব্যবসা প্রতিষ্ঠানে। রাত ৯ টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন।
মুকসুদপুর থানার ওসি (তদন্ত) শীতল চন্দ্র পাল জানান, মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি'র দু’ গ্রুপের সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। উভয় গ্রুপের নেতার নববর্ষের শুভেচ্ছা ক্যালেন্ডার ও ব্যানার টাঙানো নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় ও সংঘর্ষের ঘটনা ঘটে। মুকসুদপুর থানা পুলিশ আড়াই ঘন্টা চেষ্টার পর রাত ৯ টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
সেলিমুজ্জামান সেলিমের সমর্থক মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু বলেন, খিপু মিয়ার নির্দেশে মেজবাহর সমর্থকরা সঙ্ঘবদ্ধ হয়ে সেলিমুজ্জামান সেলিমের ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলে। আমরা বাধা দিতে গেলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আমরা এখানে শান্তিপূর্ণভাবে বিএনপি করতে চাই।
জয়নুল আবেদীন মেজবাহর সমর্থক ও মুকসুদপুর উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আহজজাত মহসিন খিপু মিয়ার ছেলে ইমন মিয়া দাবি করেছেন, জীম মুকসুদপুর কলেজ ছাত্রদলের সাবেক নেতা। তিনি উপজেলা সদরে মেজবাহর বেশ কিছু ব্যানার টানান। সেখানে জীমের ছবি রয়েছে।
শুক্রবার সন্ধ্যায় এসব ব্যানার সেলিমুজ্জামান সেলিমের সমর্থকরা নামিয়ে ফেলেন। এগুলোর ছবি তুলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারকে জানাতে বলি। জীম থানায় রওনা দেন। এ সময় সেলিমুজ্জামান সেলিমের সমর্থকরা জীমের বাবা হাবিবুর রহমানকে মারপিট করে। তারপর তাদের ডায়াগনস্টিক সেন্টার ভাঙচুর করে। এ ঘটনা কে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার সাথে আমার বাবা কোনভাবেই জড়িত নয়। সেলিমের লোকজন মুকসুদপুরের শান্তি নষ্ট করতে চায়।
(এমএস/এএস/জানুয়ারি ১০, ২০২৫)
পাঠকের মতামত:
- বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
- ‘ডিসেম্বর, জানুয়ারি এ ধরনের ডেট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই’
- কাপ্তাইয়ে এসডিজি গ্রামে কফি ও কাজুবাদাম গবেষণা উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও চারা বিতরণ
- নড়াইলে শিশু ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন
- ‘শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে’
- অভিনেতা সোহেল খান মারা গেছেন
- ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
- 'আজ চট্টগ্রাম বন্দরের ওপর মুক্তিবাহিনীর বিমান থেকে বোমা বর্ষণ করে'
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- শ্যামনগরে নববধূ আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী
- আশাশুনি যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগের ঘের থেকে প্রাইভেট কার উদ্ধার
- দুবলার রাস উৎসবে যাওয়ার পথে ইঞ্জিন বিকল, ভাসমান বোট থেকে ২৯ পুণ্যার্থী উদ্ধার
- সাতক্ষীরায় ত্রাণ গুদামের সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার
- ‘দেশকে অর্থনৈতিক স্বাবলম্বী করার মূল চালিকাশক্তি হচ্ছে কৃষক’
- সুন্দরবনে কাল মহাবিপন্ন শকুন রক্ষায় তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন
- সুবর্ণচরে ছাত্রলীগ নেতা ফাহাদের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনসহ নানা অভিযোগ
- মেজর এম. এ. জলিলের অসমাপ্ত সংগ্রাম ও ‘বীর উত্তম’ খেতাবের ন্যায্যতা
- নাটোরের রানী ভবানী রাজবাড়িতে প্রত্নতত্ত্বের আইন লঙ্ঘন করে স্থাপনা নির্মাণ
- ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং জোরদারে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস
- গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও নিরাপত্তা জোরদার
- কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নেওয়া সেবা প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত
- মাতিয়া বানু শুকু’র সাহায্যার্থে চ্যানেল আইতে ডুবসাঁতার
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- বিজুলী আলোক
- প্লাস্টিক পণ্যের দাপটে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- শেরপুরে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল সেনা সদস্যের
- শেরপুরে রানিশিমুল ইউপিতে দুস্থ নারীদের মধ্যে ভিজিডির চাল বিতরণ
- পাকাপাকি
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- গরু চোরের হাতে গরুর মালিক নিহত
- আত্রাইয়ে ইউএনও’র বিদায়ী সংবর্ধনা
- জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার, দরজি পাড়ায় বেড়েছে ব্যস্ততা
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- অভিনেতা সোহেল খান মারা গেছেন
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- ধামরাই উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় র্যালি
২৪ নভেম্বর ২০২৬
- কাপ্তাইয়ে এসডিজি গ্রামে কফি ও কাজুবাদাম গবেষণা উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও চারা বিতরণ
- নড়াইলে শিশু ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
-1.gif)








