E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে ট্রলির ধাক্কায় বৃদ্ধা নিহত

২০২৫ জানুয়ারি ১১ ১৭:৪৭:৪২
গোপালগঞ্জে ট্রলির ধাক্কায় বৃদ্ধা নিহত

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে ইট বোঝাই ট্রলির ধাক্কায় ৭০ বছর বয়সী বৃদ্ধ রহিমা বেগম নিহত হয়েছেন। আজ শনিবার ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রহিমা বেগম ঘোনাপাড়া গ্রামের মৃত রফিক মোল্লার স্ত্রী।

গোপালগঞ্জের ভাটিয়াড়া হাইওয়ে পুলিশ ফাড়ির পরিদর্শক আবুল হাশেম মজুমদার জানিয়েছেন, বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির সামনে ঢাকা-খুলনা মহাসড়ক পারাপার হচ্ছিলেন রহিমা বেগম। এসময় দ্রুতগতির একটি ইট বোঝাই ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়।পরে পরিবারের লোকজন কাশিয়ানী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. অর্পিতা মল্লিক তাকে মৃত ঘোষণা করেন।

ওই কর্মকর্তা আরো বলেন, আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

(টিবি/এসপি/জানুয়ারি ১১, ২০২৫)

পাঠকের মতামত:

২৪ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test