E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জ জেলা বিএনপির দাবি   

মুকসুদপুরে ২ গ্রুপের সংঘর্ষ পতিত সরকারের দোসরদের তাণ্ডব 

২০২৫ জানুয়ারি ১২ ১৮:০১:০৫
মুকসুদপুরে ২ গ্রুপের সংঘর্ষ পতিত সরকারের দোসরদের তাণ্ডব 

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষকে পতিত সরকারের দোসরদের তান্ডব উল্লেখ করে এর সাথে জড়িতদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি।             

আজ রবিবার সকালে জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকউজ্জামান।

তিনি এ সংঘর্ষের সাথে জড়িতদের গ্রেফতারের দাবী জানিয়ে বলেন, মুকসুদপুরে ফ্যাসিবাদী শক্তির সমর্থকরা বিএনপির নামধারী বর্ণচোরাদের পরিচয় ধারণ করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করেছে। সঠিক তথ্যের অভাবে এ বিষয়ে কোন কোন মিডিয়ায় বিভ্রান্তিকর সংবাদ পরিবেশিত হয়েছে।গোপালগঞ্জ জেলায় কোন স্তরেই বিএনপিই মধ্যে কোন গ্রুপিং বা বিভক্তি নেই। বিএনপির কেন্দ্রীয় কমান্ড থেকে অনুমোদিত বর্তমান আহবায়ক কমিটির আহবায়ক শরীফ রাফিকউজ্জামানের নেতৃত্বে ৫টি উপজেলা ও ৪টি পৌরসভায় মূলদল বিএনপি ও অঙ্গসংগঠনের নিয়মতান্ত্রিক সুসংগঠিত কমিটির মাধ্যমে দলীয় সকল কর্মকান্ড সুচারুরূপে পরিচালিত হচ্ছে।

ওই নেতা লিখিত বক্তব্যে আরো বলেন, দুঃখজনক হলেও সত্য যে, বিএনপি থেকে বহুপূর্বে বিচ্ছিন্ন হয়ে বহিস্কৃত, পদত্যাগী, সংস্কারপন্থী তথাকথিত কিছু ব্যক্তি যাদের সাথে দলের নেতা-কর্মীদের কোন সম্পর্ক নেই। বিগত ১৫/১৬ বছর ধরে দলের কোন কর্মসূচীতেও অদের অংশগ্রহন সেই। তারাই পরশ্রীকাতর মানসিকতায় পতিত স্বৈরাচারের দোসরদের কৌশলে জনসম্মুখে এনে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে ব্যাক্তি বিশেষের প্রচারনা ও প্রভারের শিকার না হয়ে যথার্থতা যাচাই সাপেক্ষে গোপালগঞ্জ জেলা বিএনপি ও অন্যান্য সকল ইউনিট সম্পর্কিত সঠিক সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানাচ্ছি।

তিনি সংবাদ সম্মেলনে আরো বলেন, জুলাই-আগষ্টে ছাত্র-জনতার আন্দোলনে ৩০ লক্ষ শহীদের রক্তস্নাত বাংলার জমিন থেকে ফ্যাসিবাদের পতন ঘটেছে। কিন্তু আমরা লক্ষ্য করছি পরাজয়ের গ্লানি ফ্যাসিবাদ ও তাদেদের দোসরদের তারা করে বেড়াচ্ছে। তাই, তারা সারাদেশে কোন না কোন অপকৌশলে নৈরাজ্য ও অরাকতা সৃষ্টির পায়তারা করছে। আমাদের গোপালগঞ্জ জেলায় সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ফ্যাসিবাদি শক্তির বিষাক্ত ছোবলে আইন শৃংখলার অবনতি সহ সামাজিক উৎকন্টা বৃদ্ধি পেয়েছে। ফ্যাসিবাদের প্রেতাত্মা খোলস পাল্টিয়ে সাধারণ মানুষের মাঝে আশ্রয় নিয়েছে। এমনকি কোন কোন ক্ষেত্রে বিএনপি থেকে বহিষ্কৃত, পদত্যাগী ও সংস্কার পন্থী বলে চিহ্নিত পতিত নেতা-কর্মীদের ঘাটে সাওয়ার হওয়ার অপচেষ্টা চালাচ্ছে বলে তিনি অভিয়োগ করেন।

মুকসুদপুরের ঘটনাকে তিনি তথ্যগত ত্রুটি উল্লেখ করে বিএনপি কর্মি সমর্থকদের উপর পতিত সরকারের দোসরদের হামলা উল্লেখ করে হামলাকারীদের গ্রেফতার দাবী জানায় । গোপালগঞ্জ বিএনপিতে কোন গ্রুপিং নাই বলেও তারা দাবী করেন। এসময় জেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা বারের সামনে গিয়ে শেষ হয়।

(টিবি/এসপি/জানুয়ারি ১২, ২০২৫)

পাঠকের মতামত:

২৪ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test