রাজবাড়ীতে অস্ত্রসহ গ্রেফতার ৩
বিশেষ প্রতিনিধি : রাজবাড়ীর পাংশায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী রাসেল ও মিঠু গ্রুপের মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অস্ত্রসহ ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১২ টার দিকে উপজেলার শরিষা ইউনিয়নের পালেরডাঙ্গী নামক স্থানে এ ঘটনা ঘটে।
গ্রেফতার আসামীরা হলেন,ইউনিয়নের পালেরডাঙ্গী গ্রামের মৃত আব্দুল হকের ছেলে
রাসেল শেখ (৩০), একই এলাকার মৃত কিয়ামুদ্দিনের ছেলে আঃ মালেক (৫৫) ও আবু বক্কার সিদ্দিক (৪৩)।এদের মধ্যে রাসেল শেখ পুলিশি প্রহরায় পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এসময় আসামীদের কাছ থেকে একটি দেশীয় ওয়ানশ্যুটার গান, একটি তরবারি,একটি ড্যাগার ও একটি লোহার রড উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে সন্ত্রাসী মিঠু গ্রুপের লোকজন ঘটনাস্থলে এসে রাসেলকে আঘাত করে।এ সময় রাসেলের সাথে থাকা আগ্নেয়াস্ত্র (দেশীয় ওয়ানশ্যুটার গান ) দিয়ে গুলি করার ভয় দেখায়। তখন মিঠু গ্রুপের লোকজন রাসেলকে মারপিট করে।সে সময় স্থানীয় আঃ মালেক (গ্রেফতারকৃত আসামি) তার ঘরে থাকা দেশীয় অস্ত্র তরবারি হাতে মিঠু গ্রুপকে ধাওয়া দিলে মিঠু গ্রুপ পিছু হটতে বাধ্য হয়।রাসেল গ্রুপের বক্কারের হাতে থাকা ড্যাগার নিয়ে মিঠুকে ধাওয়া করে। এক পর্যায়ে ধাওয়া খেয়ে রাসেলের হাত থেকে ওয়ানশ্যুটার গান পড়ে যায়। রাসেল আহত অবস্থায় মালেকের বসত ঘরের ভিতর দরজা বন্ধ করে অবস্থান করতে থাকে।খবর পেয়ে পুলিশ আসামি মালেকের বাড়ীর চারদিক ঘেরাও করে রাখে। পরে জেলা পুলিশের একটি শক্তিশালী টিম স্থানীয় লোকজনের সহযোগিতায় আসামীদের গ্রেফতার করে।
রাজবাড়ী পুলিশ সুপার মোছা:শামিমা পারভীন বলেন, সন্ত্রাসী দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজনকে পুলিশ পাহাড়ায় হসপিটালে চিকিৎসাধীন রয়েছে।বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
(বিএস/এএস/জানুয়ারি ১৪, ২০২৫)
পাঠকের মতামত:
- ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও
- বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে বাংলা কিউআর নিয়ে মতবিনিময় সভা
- চাটমোহরে ভ্যান-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, ভ্যান চালক নিহত
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৮৯৯ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট শুরু
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- পঞ্চগড় মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
- গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান
- এমিরেটস ও ফ্লাইদুবাই ফ্লাইটে দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সুযোগ পাচ্ছেন এমিরেটস স্কাই ওয়ার্ডসের সদস্যরা
- কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
- ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
- পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এলাকাবাসীর
- শিশু রুহি হত্যায় মা-প্রেমিকসহ গ্রেফতার ৩, উদ্ধার শিশুর দেহাবশেষ
- প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথীর খোলা চিঠি
- নড়াইলে বসতঘরে বিকট শব্দে বোমা বিস্ফোরণ, তদন্তে পুলিশ
- আমি শালা লালবদর
- কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ
- আলোকিত জাতি গঠনে শিক্ষা
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে শ্যামনগরে, পারিবারিক কবরস্থানে দাফন
- মরিয়ম আত্মহত্যা প্ররোচনা মামলা ডিবিতে
- বিশ্বে টিকা উৎপাদন ও সরবরাহে শীর্ষে ভারত
- ‘বাংলাদেশকে এগিয়ে নিতে নতুন সাবমেরিন ক্যাবলের বিকল্প নেই’
- জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, রয়েছে কিছু আক্ষেপও
- নতুন পেশায় হাসান মাসুদ
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে শ্যামনগরে, পারিবারিক কবরস্থানে দাফন
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- ফাল্গুন
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, রয়েছে কিছু আক্ষেপও
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- আলোকিত জাতি গঠনে শিক্ষা
২২ সেপ্টেম্বর ২০২৬
- ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও
- চাটমোহরে ভ্যান-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, ভ্যান চালক নিহত
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- পঞ্চগড় মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
- কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
- ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
- পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এলাকাবাসীর
- শিশু রুহি হত্যায় মা-প্রেমিকসহ গ্রেফতার ৩, উদ্ধার শিশুর দেহাবশেষ
- নড়াইলে বসতঘরে বিকট শব্দে বোমা বিস্ফোরণ, তদন্তে পুলিশ
- কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে শ্যামনগরে, পারিবারিক কবরস্থানে দাফন
- হারানো ঐতিহ্য ফিরল বেতনায়, ২৫ বছর পর নৌকা বাইচ
-1.gif)