E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বরিশালে গণমাধ্যম সংস্কার কমিশনের সভা অনুষ্ঠিত

২০২৫ জানুয়ারি ১৪ ১৭:১৫:৩০
বরিশালে গণমাধ্যম সংস্কার কমিশনের সভা অনুষ্ঠিত

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেেেছন, স্বাধীন, বস্তুনিষ্ঠ এবং শক্তিশালী গণমাধ্যম এই তিনটি বিষয়ে তাদের মতামত প্রকাশ করবেন। সেক্ষেত্রে সাংবাদিকদের মতামত বা সুপারিশ জানতে আমাদের এই সভা। এখান থেকে উঠে আসা সুপারিশমালা সরকারের কাছে তুলে ধরবে গণমাধ্যম সংস্কার কমিশন।

গতকাল সোমবার নগরীর শিল্পকলা একাডেমির মিলনায়তনে বরিশাল বিভাগের প্রিন্ট এবং ইলেকক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান এসব কথা বলেছেন। এসময় উপস্থিত সাংবাদিকরা প্রেস কাউন্সিলকে উপযুক্ত করে তৈরী করা এবং তাদের কাজের ক্ষেত্রে নানা অন্তরায়ের কথা তুলে ধরেন।

(টিবি/এসপি/জানুয়ারি ১৪, ২০২৫)

পাঠকের মতামত:

১৬ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test