রাজবাড়ীর চুন যাচ্ছে সারাদেশে
একে আজাদ, রাজবাড়ী : পান খাওয়ার অন্যতম উপাদান চুন তৈরিতে সারা দেশে দারুণ পরিচিতি পেয়েছেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া গ্রামের দুই ভাই স্বপন রায় ও মানিক রায়। ঝিনুক ও শামুক দিয়ে তৈরি তাদের চুনের সুনাম এখন মাগুরা, ফরিদপুর, কুষ্টিয়া, ঝিনাইদহসহ দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে। প্রতি কেজি চুন ১০ টাকায় বিক্রি করে দুই ভাইয়ের কারখানা সপ্তাহে প্রায় ২০০ বস্তা (৪০ কেজি প্রতি বস্তা) চুন উৎপাদন করছে।
চুন কারখানায় দেখা যায়,নারী ও পুরুষ শ্রমিকরা ঝিনুক ও শামুক গুঁড়ো করে চুন তৈরি করছেন। এরপর ৪০ কেজি করে প্যাকেট করছেন।
নারী শ্রমিক মর্জিনা বেগম বলেন, পরিবারের কাজ শেষ করে চুন তৈরির কাজ করি। এতে প্রতিদিন ৪০০ টাকা আয় হয়। স্বামীর আয়ের সঙ্গে এ কাজ যুক্ত হওয়ায় সংসারে সচ্ছলতা এসেছে।
পুরুষ শ্রমিক আবু বক্কর জানান, চুন কারখানায় কাজ করেই তার সংসার চলছে। দুই কারখানায় ১০ জন শ্রমিক প্রতিদিন কাজ করছেন।
কারখানার মালিক স্বপন রায় জানান, দীর্ঘদিন ধরে চুন তৈরি করছেন। চাহিদা থাকলেও পুঁজি সংকটের কারণে ব্যবসা বাড়াতে পারছেন না।
তার ভাই মানিক রায় বলেন, ভাইয়ের দেখাদেখি আমি দুই বছর আগে কারখানা শুরু করেছি। খুলনা থেকে ঝিনুক ও শামুক এনে চুন তৈরি করি। তবে পুঁজির অভাবে উৎপাদন বাড়ানো যাচ্ছে না। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে ব্যবসার পরিধি বাড়ানো সম্ভব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, সরকারি নিয়ম অনুযায়ী ঋণ পেতে তারা সহায়তা পাবে। ভবিষ্যতে সরকারি কোনো প্রকল্প এলে তাদের সহযোগিতা করা হবে। রাজবাড়ীর দুই ভাইয়ের হাতে তৈরি চুন শুধু তাদের পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নতি নয়, বরং এলাকার বেকার সমস্যা সমাধানে ভূমিকা রাখছে। সরকারি সহযোগিতা পেলে এই শিল্প আরও প্রসারিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
(টিবি/এসপি/জানুয়ারি ১৪, ২০২৫)
পাঠকের মতামত:
- চারা পেঁয়াজে আগাম ফুল, দুশ্চিন্তায় কৃষকরা
- সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল গ্রেপ্তার
- আনকাট সেন্সর পেল ’দম’, দেখতে পারবেন সব বয়সীরা
- ‘সরকার সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে’
- শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে আইনি নোটিশ
- পিএসএলে বাংলাদেশি তারকাদের মেলা, নতুন মুখ শরিফুল
- ট্রেনে ঈদের ফিরতি যাত্রা, ২৮ মার্চের টিকিট মিলবে বুধবার
- যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় দ্বিগুণ যানবাহন পারাপার, ২ কোটি ৮৪ লাখ টাকা টোল আদায়
- ‘নদীর নাব্যতা না ফেরালে খাল খননের সুফল মিলবে না’
- ‘অপরিচিতদের সন্দেহজনক আনাগোনা দেখলে সতর্ক হোন’
- ১ লাখ ডলার পর্যন্ত শিপিং ডকুমেন্ট সরাসরি আমদানিকারকের কাছে পাঠানো যাবে
- ছুটির দিনেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী
- ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ‘ইরান যুদ্ধ শিগগির শেষ হবে’
- ‘নতুন বাংলাদেশ হবে একটি অসাম্প্রদায়িক, প্রগতিশীল, আধুনিক বাংলাদেশ’
- 'আমার জন্মদিনই কি, আর মৃত্যুদিনই কি’
- খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর
- ওড়াকান্দির স্নানোৎসব
- ময়মনসিংহে এনপিএস মানবাধিকার সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- ‘দিনাজপুরে কৃষিনির্ভর মিলকারখানা গড়ে তুলে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে’
- বঙ্গবন্ধু: একটি জাতির জন্মদাতা ও আপসহীন সংগ্রামের এক জীবন্ত মহাকাব্য
- গোপালগঞ্জে খাল খননের উদ্বোধন
- কাপ্তাইয়ে উদ্ধারকৃত কিশোরী এখন জেলা কারা হেফাজতে
- জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বে গাছ কাটার অভিযোগ
- নিখোঁজের ৩ মাস পর যুবকের লাশ উদ্ধার
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘সরকার সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে’
- শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে আইনি নোটিশ
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
১৭ মার্চ ২০২৬
- সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল গ্রেপ্তার
- ‘নতুন বাংলাদেশ হবে একটি অসাম্প্রদায়িক, প্রগতিশীল, আধুনিক বাংলাদেশ’
-1.gif)








