নাটোরের বড়াইগ্রামে ভুতুড়ে কৃষি মেলা, লক্ষ টাকা গচ্চা!
নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে শুরু হয়েছে ৩দিনব্যাপী কৃষি মেলা। তবে এই কৃষি মেলায় কৃষকদের সম্পৃক্ততা না থাকায় কৃষকসহ সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। মাত্র ১৫০০ বর্গফুট জায়গা জুড়ে ঘেরা প্যান্ডেলের মোট ৭ টি স্টলের মধ্যে ৫টি স্টলই কৃষি মেলার লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে সামঞ্জ্যপূর্ণ নয়। বাকি ২টির মধ্যে ১টি খাবার স্টল ও ১টিতে মেলা সংশ্লিষ্ট প্রদর্শনী হলেও গাছগুলো নির্জীব থাকায় তা দেখতে উদ্ধুদ্ধুবান্ধব নয়।
আজ মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে ২০২৪—২৫ অর্থবছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। উদ্বোধনের সময় কৃষি অফিসের ২০—২৫ জন কর্মকর্তা—কর্মচারী উপস্থিত থাকলেও পরবর্তীতে সারাদিনে তেমন কোন দর্শনার্থীকে দেখা যায়নি। তবে উৎসুক ২—৪ জন পথচারীকে মাঝে—মধ্যে মেলায় স্টল ঘুরে দেখতে দেখা গেছে। মেলায় অংশ নেওয়া মিন্টু নার্সারীর মালিক মিন্টু আলী জানান, তার মতোই তপবন নার্সারী, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন, সাদিয়া ফারমার্স হাব, বড়াইগ্রাম নারী উন্নয়ন সংগঠন মেলায় স্টল নিয়েছে মূলতঃ গাছ—চারা, খাবার, বন্ধু চুলা বিক্রি করতে।
মেলায় উপস্থিত স্থানীয় সাংবাদিক জাহিদ হাসান বলেন, খোঁজ নিয়ে জেনেছি মেলার জন্য বরাদ্দকৃত বাজেট ১ লক্ষ টাকা। কিন্তু এই টাকা পুরোটাই গচ্চা যাবে। কারণ কন্দাল ফসল সংক্রান্ত মেলা বলা হলেও কন্দাল ফসল উদ্ধুদ্ধুকরণে তেমন প্রদর্শনী নাই এবং একটি কৃষকেরও সম্পৃক্ততা নাই।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মারফুদুল হক জানান, কৃষি মেলা নিয়ে সাংবাদিকরা যে বিষয়গুলো তুলে ধরেছেন তা আমি আমলে নিয়েছি। দ্রুত এর সংশোধনী ও উন্নয়ন ঘটানো হবে।
(এডিকে/এসপি/জানুয়ারি ১৪, ২০২৫)
পাঠকের মতামত:
- সালথায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- টাকার অভাবে নিভতে চলেছে ১৮ মাসের মেশিংওয়াং’র জীবন প্রদীপ
- ঈশ্বরদী রেল পুলিশের সহায়তায় পরিবারের কাছে ফিরল হারিয়ে যাওয়া শিশু
- ফরিদপুরে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি সভা
- এলাকাবাসী পেলো কাঠের সেতু
- নড়াইলে জুয়েলারি দোকান থেকে ৩৫ ভরি স্বর্ণ, রুপা ও টাকা চুরি, দুই নারী আটক
- প্যারোলে মুক্তি পেয়েও বাবার জানাজায় অংশ নিতে পারেননি যুবলীগ কর্মী
- কর্মক্ষেত্রে এবং জনসমক্ষে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে
- কালিগঞ্জে বিকাশ এজেন্টকে মারধর করে ১০ লাখ টাকা ছিনতাই
- ঈশ্বরদীতে গভীর রাতে ব্যবসায়ীর বাড়িতে ছিনতাই, আগ্নেয়াস্ত্র উদ্ধার
- রাতে মোকামতলা-সোনাতলা সড়কে সিএনজি ভাড়ায় নৈরাজ্য, যাত্রীরা জিম্মি
- বড়াইগ্রামের মহুয়া নূর কচি আলোচনার শীর্ষে
- পড়ন্ত বিকেলে বিয়ে করলেও মহুয়া মৈত্রের একটি সন্তান দরকার
- নীলফামারীতে সারস্বতীপুর একাডেমির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- রাজবাড়ীতে পাটের গোডাউনে আগুন, আহত ৩ ফায়ার ফাইটার
- নড়াইলে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক রাজার ইন্তেকাল
- নগরকান্দায় যুবতীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
- বুধবার বসছে সরকারি দলের সংসদীয় সভা
- যুদ্ধের কারণে বিশ্বকাপ প্লে-অফ পিছিয়ে দেওয়ার অনুরোধ ইরাকের
- ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে মনিরুজ্জামান
- ‘ফয়সাল যেন বলির পাঁঠা না হয়, পুরো গ্যাং যেন সামনে আসে’
- সড়কের গাছ কাটতে নিতে হবে অনুমতি
- এবার ঈদে ইত্যাদির চমক বুবলীর গান
- মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা আইজিপির
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- এলাকাবাসী পেলো কাঠের সেতু
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
-1.gif)








