কুশিয়ারা তীরে তিনদিনের মেলায় ২০ কোটি টাকার মাছ বিক্রি
মো: আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : শতশত বছর ধরে চলে আসা শেরপুরের ঐতিহ্যবাহী মাছের মেলাকে বলা হয়ে থাকে দক্ষিণ এশিয়ার বৃহত্তম মেলা। এ বছর গত রোববার থেকে মেলা শুরু হয় মেলা। সনাতন ধর্মালম্বীদের পৌষ সংক্রান্তিকে ঘিরে এই মেলা হলেও সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে বহুকাল আগে থেকেই।
আজ মঙ্গলবার লাখো মানুষের পদচারণা মূখর বৃহত্তম এই মাছের মেলাটি সম্পন্ন হয়। এতে হাওর-নদীর মিঠা পানি থেকে সংগ্রহ করা বিশাল বিশাল মাছ সহ হাওরাঞ্চলের বিলুপ্ত প্রজাতির অনেক দেশীয় মাছও স্থান পায়। মেলায় তিনদিনে অন্তত কয়েক লাখ দর্শনার্থীর উপস্থিতি ছিল বলে ধারণা। সব মিলিয়ে তিনদিনের এই মেলায় অন্তত ২০ কোটি টাকার মাছ বিক্রি হয়েছে বলে জানান মেলার ইজারাদার কর্নেল আহমদ।
স্থানীয় মৎস্য বিক্রেতারা জানান, প্রতি বছর মেলার এই সময়টার জান্য সেরা মাছটি নিয়ে সারা বছর মুখিয়ে থাকেন দেশের বিভিন্ন প্রান্তের শতশত সৌখিন ও পেশাদার ব্যাপারিরা। মেলায় ক্রেতা-বিক্রেতাদের সবচেয়ে বেশি নজর থাকে কুশিয়ারা নদীর বিশাল আকৃতির বাঘাইর ও বোয়াল সহ হাওর-নদীর বড় মাছের প্রতি।
মেলার ইজারাদার মো. কর্নেল আহমদ এর সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, তিন দিন ব্যাপি এই মেলায় মাছ বিক্রি হয়েছে প্রায় ২০ কোটি টাকার। বাঘাইড়, চিতল, বোয়াল, ঘাঘট, রুই, কাতলা প্রভৃতি মাছের প্রতি ক্রেতাদের আকর্ষণ বেশি ছিল। তিনি বলেন, সরকার কর্তৃক মেলার জন্য নির্দিষ্ট কোন জায়গা বরাদ্ধ না থাকায় আমরা জায়গা নিয়ে বিভ্রান্তির মধ্যে ছিলাম।
এর আগে সোমবার (১৩ জানুয়ারি) মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের ঢাকা-সিলেট আঞ্চলিক সড়কের হামরকোনা এলাকার কৃষি জমির উপর শুরু হয় ঐতিহাসিক এই মাছের মেলা। যদিও সামাজিক মাধ্যমে আগাম প্রচারণার কারণে একদিন আগেই অর্থাৎ রোববার থেকেই মেলা জমতে শুরু করে।
এদিকে এবারের মেলায় সবচেয়ে দৃষ্টি কেড়েছে ২ মন ওজনের বিশালাকৃতির বাঘাইর মাছ। এই মাছটি দেখতে রীতিমতো ভিড় জমে সেখানে। মাছ বিক্রেতা রফিক আলীর কাছে জানতে চাওয়া হয় মাছটির ওজন ও দাম সম্পর্কে। তিনি জানান, মাছটির ওজন অন্তত ২মণ হবে। দাম জানান সাড়ে ৩ লাখ টাকা। তবে দাম সাড়ে ৩ লাখ টাকা চাইলেও শেষ পর্যন্ত কুশিয়ারা নদী থেকে জেলের জালে ধরা পড়া বিশাল এই মাছটি কতটাকা দামে বিক্রি হয়েছে তা জানা সম্ভব হয়নি।
(একে/এসপি/জানুয়ারি ১৪, ২০২৫)
পাঠকের মতামত:
- কড়া নিরাপত্তায় শেষ হলো বৈশাখী শোভাযাত্রা
- কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, নিহত ৭
- বাংলা নববর্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা
- বৈশাখের শুরুতেই তপ্ত প্রকৃতি, তাপপ্রবাহ চলবে আরও কয়েকদিন
- ‘বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না’
- ‘মশার কামড় কিছুটা হলেও কমেছে’
- ‘নববর্ষ ঐক্য, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত’
- আজ পহেলা বৈশাখ
- রাজবাড়ীতে ধানের উৎপাদন বৃদ্ধি করতে ব্র্যাক সিডের কর্মশালা
- 'মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে পাকশী সেতুর কাছে তীব্র সংঘর্ষ হয়'
- অনন্য মাইলফলক স্পর্শ করলেন ম্যাক্সওয়েল
- শ্রদ্ধা-ভালোবাসায় আশা ভোঁসলেকে শেষ বিদায়
- সালথায় মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড
- শ্যামনগরে নদীর চরের গাছ রক্ষায় আন্দোলন, বন্ধ হলো নিধন
- সাতক্ষীরায় মাটি বহনকারী বেপরোয়া ট্রলির ধাক্কায় শিশু নিহত
- গোপালগঞ্জে ২০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
- সোনাতলা পৌরসভায় উন্নয়ন, স্বচ্ছতা ও শৃঙ্খলা জোরদারে একাধিক সিদ্ধান্ত
- ঠাকুরগাঁওয়ে পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে কৃষক প্রশিক্ষণ
- মার্সেল পণ্য কিনে ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ
- কল না ধরায় ছাত্রদল নেতা পরিচয়ে অধ্যাপককে হাতুড়ি পেটা
- দিনাজপুরে পুলিশের সামনে আসামি ভেঙ্গে ফেললো সাংবাদিকের মোবাইল ফোন!
- সালথায় স্বপ্নের সেতুর স্থান পরিদর্শনে নির্বাহী প্রকৌশলী ও উপজেলা নির্বাহী অফিসার
- ‘কৃষকের ভাগ্য পরিবর্তন হলেই দেশের ভাগ্য পরিবর্তন হবে’
- সুবর্ণচর স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশন (নোসক) এর নতুন দায়িত্বে ফারিয়া ও অপু
- নোয়াখালীতে বাড়ি থেকে কিশোরীর মরেদহ উদ্ধার
- এস.এম সুলতানের শিষ্য ও শিশুস্বর্গের চিত্রাংকন বিভাগের শিক্ষক সমীর মজুমদার আর নেই
- কথাশিল্পী কায়েস আহমদের মৃত্যুবার্ষিকী পালিত
- ঝালকাঠিতে নির্ধারিত স্থানে সভা করতে পারেনি এনসিপি
- স্বপ্ন বিনির্মাণে ওরা ৬ জন
- মেহেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন
- আদমদীঘিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- ‘দ্যা এপিক ফল অব ডিক্টেটর শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ, চলছে না দূরপাল্লার বাস
- বইমেলা স্থগিত
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
১৪ এপ্রিল ২০২৬
- কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, নিহত ৭
- রাজবাড়ীতে ধানের উৎপাদন বৃদ্ধি করতে ব্র্যাক সিডের কর্মশালা
-1.gif)








