E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

তারুণ্যের উৎসবের অংশ 

গোপালগঞ্জে ক্ষুদে শিক্ষার্থীদের ডিসি অফিস পরিদর্শন 

২০২৫ জানুয়ারি ১৫ ১৭:৪৯:৩৩
গোপালগঞ্জে ক্ষুদে শিক্ষার্থীদের ডিসি অফিস পরিদর্শন 

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ক্ষুদে শিক্ষার্থীরা পরিদর্শণ করলো জেলা প্রশাসকের কার্যালয়। তারুণ্যের উৎসব পালনের অংশ হিসেবে এসব শিক্ষার্থীদের জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শন করানো হলো।

আজ বুধবার দুপুরে গোপালগঞ্জ শহরের জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের পঞ্চম শ্রেণির ২৩জন ক্ষুদে শিক্ষার্থী জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শন করে।শিক্ষার্থীরা প্রথমে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামেন অফিস কক্ষে প্রবেশ করে সৌজন্য সাক্ষাৎ করে।

পরে কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইদ্রিস আলী সরদার এসব শক্ষার্থীদের অফিসের মুন্সীখানা, জেনারেল শাখা, রাজস্ব শাখা, ভূমি হুকুম দখল শাখা, শিক্ষা ও আইসিটি শাখা ঘুরে ঘুরে দেখান এবং এসব শাখার কার্যাবলী সম্পর্কে সংক্ষিপ্ত ধারনা দেন।

পরে তাদের আপায়নের মাধ্যমে বিদায় দেয়া হয়। এসময় বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল মুন্সী গোলাম মুর্তাজা, সহকারী শিক্ষিকা হামিদা আক্তার, হাসিবুর রহমান উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান এই পরিদর্শণের মাধ্যমে শিক্ষার্থীরা জেলা প্রশাসক কার্যালয়ের কার্যক্রম পরিচালনা সম্পর্কে একটি সম্মুখ ধারনা লাভ করবে এবং লেখা পড়া শিক্ষা নিজেকে দেশ পরিচালনার অনুপ্রেরণ পাবে বলে মনে করেন।

(টিবি/এসপি/জানুয়ারি ১৫, ২০২৫)

পাঠকের মতামত:

২৪ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test