শ্রীমঙ্গলে তথ্য অধিকার আইন ও জেন্ডার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
মো: আল-আমিন, শ্রীমঙ্গল : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দ্যা কার্টার সেন্টার কর্তৃক সরকারি দায়িত্বপ্রাপ্ত তথ্য প্রদানকারী কর্মকর্তাদের জন্য তথ্য অধিকার আইন ও জেন্ডার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার উপজেলার প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্ট এর সম্মেলন কক্ষে দিনব্যাপি' এ তথ্য অধিকার আইন ও জেন্ডার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
ইউএসএআইডি’র অর্থায়িত অ্যাডভান্সিং উইমেনস রাইট অফ অ্যাক্সেস টু ইনফরমেশন (AWRTI) (তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি) প্রকল্পের আওতায় দ্যা কার্টার সেন্টার আয়োজিত এই প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল মৌলভীবাজার জেলার সদর, শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ উপজেলার ৩০ জন সরকারি দায়িত্বপ্রাপ্ত তথ্য প্রদানকারী কর্মকর্তার মধ্যে তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতনতা এবং তথ্য প্রাপ্তির আবেদনের জবাব প্রদানের ক্ষেত্রে জেন্ডার সংবেদনশীলতা বৃদ্ধি করা।
এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডেপুটি ডিরেক্টর - ডেমোক্রেসি, হিউম্যান রাইটস অ্যান্ড গভর্নেন্স অফিস, ইউএসএআইডি, বাংলাদেশ ব্লেয়ার কিং, লিয়েন ওয়েবস্টার, পরিচালক, রুল অফ ল, দ্যা কার্টার সেন্টার, শাম্মী লায়লা ইসলাম, ডেপুটি চিফ অফ পার্টি, এডব্লিউআরটিআই, দ্যা কার্টার সেন্টার এবং নাজিম আহমেদ পরিচালক আইডিয়া। এছাড়াও মৌলভীবাজার জেলার সদর ও শ্রীমঙ্গল এর উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে আইডিয়ার পক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন, নাজিম আহমেদ । স্বাগত বক্তব্যে দ্যা কার্টার সেন্টারের পরিচালক লিয়েন ওয়েবস্টার বলেন, তথ্যের অভিগম্যতা সুশাসনের একটি মৌলিক স্তম্ভ। এটি নাগরিকদের সিদ্ধান্ত নিতে সচেতন করে। সরকারি কর্মকর্তাদের জবাবদিহি করতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিতে সহায়তা করে। তিনি আরও বলেন, লিঙ্গ সমতা অর্জনের জন্য তথ্য অধিকার নিশ্চিতে জেন্ডার সংবেদনশীলতা অনেক গুরুত্বপূর্ণ। তিনি বলেন, নারীর তথ্যে পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতার সম্মুখীন হয় এবং AWRTI বিভিন্ন উপায়ে এই প্রতিবন্ধকতা মোকাবেলায় প্রতিশ্রুতিবদ্ধ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেন, তথ্য অধিকার, অসমতা দূর করে তথ্য প্রবাহ নিশ্চিত করে। তিনি দায়িত্বপ্রাপ্ত তথ্য প্রদানকারী কর্মকর্তাদের ধৈর্য সহকারে আবেদনগুলো পর্যালোচনা করতে এবং তথ্য অধিকার আইন ২০০৯ এর অধীনে নির্ধারিত পদ্ধতি এবং সময়সীমা অনুসরণ করে তথ্য সরবরাহ করতে অনুরোধ করেন। তিনি মৌলভীবাজার জেলার কর্মকর্তাদের কাছে তথ্য অধিকার আইন নিশ্চিতকরণে তাদের অঙ্গিকার প্রত্যাশা করেন।
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব মো. মহিবুল হোসেন ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক চাঁদ মিয়া।
(এএ/এসপি/জানুয়ারি ১৬, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য নিরাপত্তা চ্যালেঞ্জ’
- ঐক্যবদ্ধ পাকিস্তান রক্ষা করাই মার্কিন সরকারের নীতি
- আশাশুনির সাবেক এসিল্যাণ্ড বিজয় জোয়ার্দার কারাগারে
- চাকরির প্রলোভনে টঙ্গীতে যুবক হত্যা, ড্রেন থেকে মরদেহ উদ্ধার
- ‘রামপাল-মোংলায় নদী ভাঙ্গ রোধে দেয়া হবে পাইলিং বাঁধ পাইলিং বাঁধ’
- পলাশবাড়ীতে আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনি সভা
- চাটমোহরে তরুণদের উদ্যোগে পুঁথি পাঠের আসর বসবে বৃহস্পতিবার
- পারমাণবিক নিয়ন্ত্রণ কাঠামো উন্নয়নে ইন্দোনেশিয়াকে রাশিয়ার বিশেষ সহযোগিতা
- জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা
- ঈশ্বরগঞ্জে একজনের কারাদণ্ড, দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা
- অপহরণ ধর্ষণ নির্যাতনের পৃথক মামলায় তিনজনের যাবজ্জীবন, তিনজনের বিভিন্ন মেয়াদে সাজা
- স্কুল ছাত্রী ফারজানা হত্যার আসামি মামুনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন
- ৪ জনের নাম উল্লেখ করে ছেলের মামলা, গ্রেপ্তার ১
- খুলনার জোড়া হত্যাকাণ্ডের দুই আসামি টুঙ্গিপাড়া থেকে গ্রেপ্তার
- সোনাতলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা
- ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন
- স্কুল প্রতিষ্ঠায় জমি দান, অব্যবহৃত দেড় একর জমি ফেরত চান দত্ত পরিবার
- জহির খান’র কবিতা
- ব্যাঙছড়ি পাহাড়ে বিরল ‘ধনেশ’ পাখির সংসার
- সুবর্ণচরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
- নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটিতে তরুণ নেতৃত্বের সুযোগ সৃষ্টির আহ্বান
- বগুড়ায় সাবেক ইউপি সদস্য সাইফুলকে কুপিয়ে হত্যা
- পঁচা ডিমে জন্মদিনের কেক তৈরি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
- বিএনপির কমিটি নিয়ে ঈশ্বরদীতে উত্তেজনা: পাল্টাপাল্টি ঝাড়ু ও আনন্দ মিছিল
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- বরগুনায় সহকারী মৌলভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা, সতর্ক করতে মাইকিং
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
-1.gif)








