যশোরে নানা আয়োজনে কমরেড অমল সেনের মৃত্যু বার্ষিকী পালিত
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোরের বাঘারপাড়ায় নানা আয়োজনে পালিত হয়েছে তেভাগা আন্দোলনের অন্যতম পথিকৃৎ কমরেড অমল সেনের ২২তম মৃত্যু বার্ষিকী। অমল সেন স্মৃতি রক্ষা কমিটি এ উপলক্ষে ৩দিনের কর্মসূচি ঘোষণা করেছে।
দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে অমল সেনের স্মৃতি বিজড়িত জেলার বাঘারপাড়া উপজেলার বাকড়ীতে অমল সেন স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তপক অর্পন অর্পন করা হয়। প্রথমে পুষ্পস্তপক অর্পন করেন অমল সেন স্মৃতি রক্ষা কমিটির সভাপতি কমরেড ইকবাল কবীর জাহিদ। এরপর পর্যায়ক্রমে বিপ্লবী কমিউনিষ্ট লীগ, নারী মুক্তি পরিষদ, যুব মৈত্রী, বাকড়ী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা পুষ্পস্তপক অর্পন করেন। এসময় প্রয়াত কমরেড অমল সেনের আদর্শে জীবন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তার অনুসারীরা।
এছাড়া আয়োজন করা হয় শিশুদের চিত্রাংঙ্কন প্রতিযোগিতার। বিকেলে কমরেট অমল সেন মেলা উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ও অমল সেন স্মৃতি রক্ষা কমিটির সভাপতি ইকবাল কবীর জাহিদ, জাতীয় কৃষক ক্ষেত মজুর সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুস সাত্তার, সরকারি সুন্দরবন কলেজের সাবেক অধ্যক্ষ ইসারুল হক, জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা কমরেড কাজী নজরুল ইসলাম ফিরোজ, ভবদহ পানি নিষ্কাশন কমিটির আহবায়ক রণজিৎ বাওয়ালী, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক কমরেড জিল্লুর রহমান ভিটু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহবায়ক রাশেদ খান, নারী মুক্তি পরিষদের কেন্দ্রীয় আহবায়ক স্বপ্না সুলতানা, কৃষক নেতা মিজানুর রহমান, যুবমৈত্রীর মনজুরুল আলম, রমেশ চন্দ্র অধিকারী, ঘনশ্যাম মজুমদার প্রমুখ।
বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ও অমল সেন স্মৃতি রক্ষা কমিটির সভাপতি ইকবাল কবীর জাহিদ বলেন, রাষ্ট্রের আশানুরুপ সংস্কার এখনও হয়নি। কমরেড অমল সেনরা যুগ যুগ ধরে সমাজের অসংগতির বিরুদ্ধে সোচ্চার থেকে কাজ করে গেছেন। সমাজের অন্যায়, বিচার, লুটপাট বন্ধে তাদের আন্দোলন সংগ্রাম আমাদের কাছে স্মরণীয়। অসহায়, মেহনতি মানুষের অধিকার আদায়ে কমরেড অমল সেনরা আমাদের কাছে অনুকরণীয় নাম।
এদিকে অমল সেন স্মরণে বাকড়ীতে বসেছে তিন দিন ব্যাপি গ্রামীণ মেলা। গ্রামীণ জনপদের বিভিন্ন সামগ্রি, মুখরোচক খাবার ও আগতদের বিনোদনের জন্য নাগরদোলাসহ বিভিন্ন ব্যবস্থা রাখা হয়েছে। দূর দূরন্ত থেকে মেলার মাঠে দর্শনার্থীরা ভিড় করছেন।
গ্রামীণ মেলার মাঠে আশুতোষ বিশ্বাস নামে একজন বলেন, অমল সেন স্মরণে এখানে ২২ বছর ধরে মেলা বসে। মেলায় অনেক দোকান বসে। দোকানিদের কেনাবেচা ভালো হয়। উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে মেলা কমিটি। অমল সেন মেলার সময় এই এলাকায় উৎসব বিরাজ করে।
মনিরুল ইসলাম নামে এক দোকানি বলেন, প্রতিবছর আমরা অমল সেন মেলায় দোকান বসায়। এখানে কেনা বেচা ভালো হয়। আমরা আশা করছি এবছরও মেলায় লোক সমাগম হবে এবং ব্যবসা ভালো হবে।
(এসএ/এসপি/জানুয়ারি ১৬, ২০২৫)
পাঠকের মতামত:
- ঈদ শুভেচ্ছার পাশাপাশি নতুন প্রজন্মকে মাদকমুক্ত থাকার আহবান
- গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত
- মহম্মদপুরে জমজমাট ঈদ বাজার, প্রিয়জনের পোশাক কিনতে ক্রেতাদের ব্যস্ততা
- বন ও পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের নমুনা সংগ্রহকারী গ্রেফতার
- দিনাজপুরে রোলেক্স বেকারী'র ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল
- বারুনীর গঙ্গাস্নান উৎসব অনুষ্ঠিত
- তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ: সমাজকল্যাণমন্ত্রী
- সবুজ পাহাড় আর নীল জলরাশির মিতালি: কাপ্তাইয়ের মায়াবী জনপদ
- সাতক্ষীরা শহর থেকে তরুণ চিকিৎসক ও নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার
- সালথায় অসহায় মানুষের মাঝে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
- বগুড়ায় লাইনচ্যুত নীলসাগর ট্রেনের ৭ বগি, আহত অর্ধশতাধিক
- লৌহজংয়ে রেস্টুরেন্ট ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- পদ্মা সেতুতে টোল দিয়ে নির্বিঘ্নে গন্তব্যে ছুটছে যানবাহন
- বগুড়ায় নিয়ন্ত্রণ হাড়িয়ে মাইক্রোবাসে অগ্নিকাণ্ড, নিহত ৩, আহত ৯
- নড়াইলে শ্রমজীবি, অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন সনি চৌধুরী
- কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
- নড়াইলে গরু চোর আটক
- গোপালগঞ্জে ৭৮টি অসহায় পরিবার পেল ভ্যান ও সেলাই মেশিন
- মাদকাসক্ত ছেলের আগুনে পুড়ল বিধবা মায়ের ঘর
- ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর নগদ অর্থ বিতরণ করলেন এমপি আতাউর রহমান বাচ্চু
- নগরকান্দায় যুবলীগের ইফতার বিতরণের ভিডিও ভাইরালের পর যুবলীগ কর্মী গ্রেফতার
- কাপ্তাইয়ে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মুখে হাসি ফোটালো ব্যতিক্রমী ইফতার মাহফিল
- গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল
- আরো ২৭ ক্রেতার হাতে ওয়ালটন পণ্য কিনে পাওয়া উপহার হস্তান্তর
- হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী নেতা রিয়াদের জামিন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- পাথরঘাটা শিংড়াবুনিয়া গণহত্যা দিবস পালন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ‘সংস্কার কমিশনের ওপর নির্ভর করবে নির্বাচনে কারা অংশ নিতে পারবে’
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
-1.gif)








