সোনারগাঁয়ে যুবদল নেতার চাঁদা দাবি
ককটেল ফাটিয়ে কোটি টাকার মালামাল লুট, থানায় অভিযোগ
শেখ এনামূল হক বিদ্যুৎ, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ককটেল ফাটিয়ে টেক্সটাইল মিল থেকে প্রায় ১ কোটি টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে যুবদল নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ বিষয়ে আনোয়ার হোসেন নামে এক ব্যবসায়ী বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ করে ও ১০০/১৫০ জনকে অজ্ঞাত নামা বিবাদী করে গত বৃহস্পতিবার সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন- মোঃ আশরাফ ভূঁইয়া (৪৫),মোতালেব মেম্বার (৪০), মুছা মিয়া (৩৮), দিপু মিয়া (৪০), নাঈম (৩০), মোঃ আরিফ (৩২), মোক্তার (৩০), আজিজ (৪০), ইসলাম (৩২), আঃ আজিজ মিয়া (৪৫), মোঃ দৌলত, মোঃ খোকা মিয়া (৪২), ওয়াসিম (৩২), নুরুদ্দিন (৫০), সফিকুল সফু, ইব্রাহিম (৩৫), মহসিন (৪০), ইসমাঈল (৪২) ও মোঃ রহিম (৩০) সহ অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জন।
অভিযোগসূত্রে জানা যায়, গত বুধবার সকালে সোনারগাঁ থানা যুবদল নেতা আশরাফ ভুইয়া ও মোতালেব মেম্বারের নেতৃত্বে বিএনপি ও যুব দলের নাম ভাঙ্গিয়ে তার সহযোগীরা এ এন জেড টেক্সটাইল মিলের নির্মাণকাজে বাঁধা দিয়ে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করেন, চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা বুধবার সকালে গুলি, ককটেল, রামদা, ছুরি, লাঠিসোঠা দিয়ে প্রতিষ্ঠানের কনস্ট্রাকশন কাজের শ্রমিকদের জিম্মি করে ককটেল বিস্ফোরণ ও এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করে ৩৪ টন রড, ৭০০ বস্তা সিমেন্ট, ৩০ টন আইভীম যাহার অনুমান বাজার মূল্য প্রায় ১ কোটি টাকার নির্মাণাধীন সামগ্রী প্রকাশ্যে নিয়ে যায়। এসময় কোম্পানির লোক পুলিশকে খবর দিলে পুলিশ আসার আগেই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে হামলাকারীরা পালিয়ে যায়।
এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী ও ভুক্তভুগি জানায়,আশরাফ ভুইয়া ৫ আগস্টের পর থেকে বিএনপি ও যুবদলের নাম ভাঙ্গিয়ে জামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করে যাচ্ছে, তার যন্ত্রণায় অতিষ্ঠ হইয়াছে এলাকাবাসী। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তারা।
অভিযুক্ত যুবদল নেতা আশরাফ ভুইয়া এ বিষয়ে বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। এর আগেও আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছিল। মালামাল লুটের সঙ্গে আমি জড়িত নই।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী জানান, বিএনপি নেতাদের বিরুদ্ধে কোটি টাকার মালামাল লুটের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এসবি/এসপি/জানুয়ারি ১৭, ২০২৫)
পাঠকের মতামত:
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- সামাজিক অবক্ষয়: বিপন্ন শিশু ও নারীদের নিরাপত্তা
- সাতক্ষীরায় কারাবন্দী আ.লীগ নেতা আব্দুল লতিফের মৃত্যু
- সর্বস্ব জুড়ে তুমি
- ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- তামাকমুক্ত পরিবেশ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার
- ঈদে প্রচার হবে ৭ পর্বের ‘দেনা পাওনা কোরবানি স্পেশাল’
- ট্রেনে ঈদযাত্রার শুরুতেই শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে হাজারো যাত্রী
- ‘বাজেটের আকার বাড়লেও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি’
- জাতীয় নাগরিক পার্টির নড়াইল জেলার ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
- প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সাক্ষাৎ
- যমুনা সেতু পার হলো ৪০ হাজার গাড়ি, টোল আদায় সোয়া ৩ কোটি
- ইতিহাস বদলাতে দেশ ছাড়লো নারী ক্রিকেট দল
- টাঙ্গাইলে ট্রাক উল্টে ১৫ জন নিহত
- জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
- শিশু ধর্ষণকারীর মৃত্যুদণ্ড, ২৯ কার্যদিবসের মধ্যে রায় ঘোষণা
- মেট্রোরেল ভ্রমণে ২৫% ছাড় পাবেন বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্নরা
- কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ
- পার্বত্য চট্টগ্রামের রাজা ত্রিদিব রায় পাকিস্তানের প্রতি আনুগত্য ঘোষণা করেন
- রাজধানী ছাড়ছেন পোশাক শ্রমিকরা, ছুটি ১০৮ কারখানার
- জলবায়ু পরিবর্তন অভিযোজনে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষায় মতবিনিময় সভা
- নজরুল ও বঙ্গবন্ধু: এক অভিন্ন স্বপ্নের দুই রূপকার
- জুলিও-কুরি শান্তি পদক ও বঙ্গবন্ধুর দর্শন: সমকালীন সংকটে কতটা প্রাসঙ্গিক?
- খোড়া হয়েছে সারিবদ্ধ ৪ কবর, এক ভাইয়ের উঠা হলো না নতুন ঘরে
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- মোহররম
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
২৫ মে ২০২৬
- সাতক্ষীরায় কারাবন্দী আ.লীগ নেতা আব্দুল লতিফের মৃত্যু
- জাতীয় নাগরিক পার্টির নড়াইল জেলার ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
- টাঙ্গাইলে ট্রাক উল্টে ১৫ জন নিহত
-1.gif)








