তাবলীগের চলমান সঙ্কট সমাধানসহ সব হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্তের দাবি
মো: আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : শুরায়ী নিজাম অর্থাৎ মাওলানা জুবায়ের ও ভারতের নিজামুদ্দিন মারকাজের আমির মাওলানা সাদ কান্দলবীর অনুসারী তাবলীগ জামাতের বিবদমান দুই পক্ষের মধ্যে দ্বন্ধ, বৈষম্য সহ চলমান সঙ্কটের স্থায়ী সমাধানের দাবিতে মৌলভীবাজারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে শহরের প্রেসক্লাব হলরুমে সচেতন ছাত্র সমাজের ব্যানারে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে মৌলভীবাজার সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও সচেতন ছাত্র সমাজের প্রতিনিধি নাহিদ আহমেদ তাবলীগের চলমান সঙ্কট নিরসনে লিখিত বক্তব্য তুলে ধরে বলেন, তাবলীগ মুসলিম উম্মাহর ঐক্যের প্রতীক এবং সারা বিশ্বে দাওয়াহ কার্যক্রমের অন্যতম মাধ্যম। আমরা লক্ষ্য করছি যে, সাম্প্রতিক বছরগুলোতে তাবলীগের অভ্যন্তরীণ বিভেদ সংঘর্ষে রূপ নিয়েছে যার ফলশ্রুতিতে প্রাণহানির মতো ঘটনাও ঘটছে। যা দেশের সার্বিক স্থিতিশীলতা ও শান্তি শৃঙ্খলার জন্য হুমকি সুরূপ।
এই পরিস্থিতি শুধু তাবলীগ জামাতেরই ক্ষতি করছেনা, বরং বৃহত্তর মুসলিম সমাজের ঐক্য ও সৌহার্দ্যকেও প্রশ্নবিদ্ধ করছে। আমরা নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছি যে তাবলীগ জামাতের বিবদমান পক্ষদ্বয়ের মধ্যে একপক্ষ চরম বৈষম্যের শিকার হচ্ছে। তাই আজকে আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে সেই বৈষম্যের চিত্র তুলে ধরতে চাই এবং এর সমাধানে সম্মিলিত প্রচেষ্ঠার আহ্বান জানাই।
চলমান বৈষম্যের চিত্র তুলে ধরে এই ছাত্র প্রতিনিধি আরও বলেন, শুরাই নেজামের প্রধান মুরব্বিরা ভারত ও পাকিস্তান থেকে নির্বিঘেœ আসতে পারেন। অথচ বিশ্ব মারকাজ নিজামুদ্দিনের অনুসারী মূলধারার তাবলীগ অর্থাৎ মাওলানা সাদ সাহেবের অনুসারীদের সর্বোচ্চ মুরব্বী বিশ্ব আমির মাওলানা সাদ বারবার বাঁধার সম্মুখীন হয়েছেন এবং এখনো আসতে পারছেন না।
কাকরাইল মসজিদ ব্যবহারের ক্ষেত্রে বৈষম্যের চিত্র তুলে ধরে তিনি বলেন, কাকরাইল মসজিদ যা তাবলীগ জামাতের প্রধান কেন্দ্রগুলোর একটি। তাবলীগের বিশ্ব মারকাজ নিজামুদ্দিনের অনুসারী মূলধারার তাবলীগ এতদিন যাবত ১৪ দিন তাদের কার্যক্রম পরিচালনায় ব্যবহার করতেন। এভাবে ধারাবাহিক ভাবে একপক্ষ ১৪ দিন আরেক পক্ষ ২৮ দিন কাকরাইল মসজিদ ব্যবহার করতেন যা স্পষ্টত বৈষম্য। কিন্তু বর্তমানে একপক্ষ জোরপূর্বক কাকরাইল মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে রেখেছেন যা বৈষম্যের চরম পর্যায়ের প্রতিফলন।
লিখিত বক্তব্যে প্রধান মুরব্বীদের আগমনে বাঁধা, কাকরাইল মসজিদ ব্যবহার, টঙ্গির ইজতেমা ময়দান নিয়ন্ত্রণ, ইজতেমার সময় বরাদ্দ, মসজিদ কেন্দ্রিক আমলে বৈষম্য ও বাঁধা ও পাঁচদিনের জোড় আয়োজনে দেশব্যাপী বৈষম্যের চিত্র তুলে ধরা হয়। এসব বৈষম্য বন্ধে তিনদফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হচ্ছে, উভয় পক্ষের জোড়, ইজতেমা ও অন্যান্য আমল পরিচালনা নিশ্চিত করা, কাকরাইল মসজিদ, টঙ্গির ইজতেমা ময়দান ও দেশের সকল মসজিদে সমতা নিশ্চিত করা ও একে অপরের বিরুদ্ধে উস্কানীমূলক বক্তব্য থেকে বিরত থাকা এবং ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত ঘটে যাওয়া সব হত্যাকাণ্ডেরে বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত করে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা।
এছাড়াও সংবাদ সম্মেলনে উপরোক্ত প্রস্তাবনা বিষয়ে দৃশ্যমান প্রদক্ষেপ না নিলে গত বছরের ১৪ ডিসেম্বর স্থগিতকৃত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি ফের জোরালো ভাবে পালনে হুঁশিয়ারি দেয়া হয়।
সংবাদ সম্মেলনে এসময় আরও উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী জুয়েল আহমদ, জুবায়েল ইসলাম তারেক, মোঃ আলী আহমদ চৌধুরী, তাওফিক আহমদ ইলিয়াস, মোঃ আব্দুস সামাদ প্রমুখ।
(একে/এসপি/জানুয়ারি ১৮, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য নিরাপত্তা চ্যালেঞ্জ’
- ঐক্যবদ্ধ পাকিস্তান রক্ষা করাই মার্কিন সরকারের নীতি
- আশাশুনির সাবেক এসিল্যাণ্ড বিজয় জোয়ার্দার কারাগারে
- চাকরির প্রলোভনে টঙ্গীতে যুবক হত্যা, ড্রেন থেকে মরদেহ উদ্ধার
- ‘রামপাল-মোংলায় নদী ভাঙ্গ রোধে দেয়া হবে পাইলিং বাঁধ পাইলিং বাঁধ’
- পলাশবাড়ীতে আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনি সভা
- চাটমোহরে তরুণদের উদ্যোগে পুঁথি পাঠের আসর বসবে বৃহস্পতিবার
- পারমাণবিক নিয়ন্ত্রণ কাঠামো উন্নয়নে ইন্দোনেশিয়াকে রাশিয়ার বিশেষ সহযোগিতা
- জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা
- ঈশ্বরগঞ্জে একজনের কারাদণ্ড, দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা
- অপহরণ ধর্ষণ নির্যাতনের পৃথক মামলায় তিনজনের যাবজ্জীবন, তিনজনের বিভিন্ন মেয়াদে সাজা
- স্কুল ছাত্রী ফারজানা হত্যার আসামি মামুনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন
- ৪ জনের নাম উল্লেখ করে ছেলের মামলা, গ্রেপ্তার ১
- খুলনার জোড়া হত্যাকাণ্ডের দুই আসামি টুঙ্গিপাড়া থেকে গ্রেপ্তার
- সোনাতলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা
- ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন
- স্কুল প্রতিষ্ঠায় জমি দান, অব্যবহৃত দেড় একর জমি ফেরত চান দত্ত পরিবার
- জহির খান’র কবিতা
- ব্যাঙছড়ি পাহাড়ে বিরল ‘ধনেশ’ পাখির সংসার
- সুবর্ণচরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
- নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটিতে তরুণ নেতৃত্বের সুযোগ সৃষ্টির আহ্বান
- বগুড়ায় সাবেক ইউপি সদস্য সাইফুলকে কুপিয়ে হত্যা
- পঁচা ডিমে জন্মদিনের কেক তৈরি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
- বিএনপির কমিটি নিয়ে ঈশ্বরদীতে উত্তেজনা: পাল্টাপাল্টি ঝাড়ু ও আনন্দ মিছিল
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- বরগুনায় সহকারী মৌলভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা, সতর্ক করতে মাইকিং
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
-1.gif)








