বনপাড়া সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজ
ক্লাসে অনিয়মিত ২৫ শিক্ষার্থীর ভর্তি বাতিল ঘোষণা
অমর ডি কস্তা, নাটোর : বার বার নোটিশ দেওয়া সত্ত্বেও ক্লাসে নিয়মিত উপস্থিত না হওয়ায় ৬ মাস পর একাদশ শ্রেণির বিভিন্ন বিভাগের ২৫ শিক্ষার্থীর ভর্তি বাতিল করেছে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ।
আজ শনিবার কলেজের অধ্যক্ষ ড. ফাদার শংকর ডমিনিক গমেজ স্বাক্ষরিত স্মারক নং এসটি/৬/২০২৫ এর প্রদত্ত 'কলেজ শাখার জন্য বিজ্ঞপ্তি'তে ভর্তি বাতিলকৃত ২৫ জনের নামের তালিকা প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, “বিজ্ঞপ্তি প্রকাশের পরেও তোমরা নিয়মিত ক্লাসে উপস্থিত হওনি এবং তোমাদের উপস্থিতির হার খুবই কম যা প্রতিষ্ঠানের নিয়ম বহির্ভূত। সুতরাং নিম্ন বর্ণিত সকল (২৫ জন) শিক্ষার্থীদের ভর্তি বাতিল করা হলো। তোমাদের এখন থেকে আর এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী হিসেবে গণ্য করা হবে না।”
ভর্তি বাতিলকৃত শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগের ১২ জন, মানবিকের ১১ জন ও ব্যবসায় শিক্ষায় ২ জন রয়েছে। বাতিলকৃত মোট ২৫ জনের মধ্যে ৬ জন ছাত্রী ও ১৯ জন ছাত্র।
এ ব্যাপারে নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন ভর্তি বাতিলকৃত শিক্ষার্থী জানান, সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজের নিয়মনীতি অনেক কড়া। পরিবার ও সামাজিক অনেক কারণে নিয়মিত উপস্থিত হতে পারি না। তার জন্য জরিমানা দিতে হয়। জরিমানা লাগলে জরিমানা দিবো, তাই বলে ভর্তি বাতিল করবে এটা ঠিক নয়।
কলেজের অধ্যক্ষ ড. ফাদার শংকর ডমিনিক গমেজ জানান, কলেজের একাদশ শ্রেণিতে মোট শিক্ষার্থী ৫৭৫ জন। আমরা চাই সকল শিক্ষার্থী নিয়মিত ক্লাসে উপস্থিত হোক। এতে তাদের লেখাপড়ার উন্নতি হবে, এর ফলে রেজাল্ট ভালো হবে, রেজাল্ট ভালো হলে অভিভাবক খুশি হবে এবং পাশাপাশি কলেজেরও সুনাম বৃদ্ধি পাবে। গত ১৪ জানুয়ারী অনিয়মিত ৭২ জন শিক্ষার্থীকে নিয়মিত ক্লাসে উপস্থিত হওয়ার জন্য নোটিশ দেওয়া হলে ৩৭ জন উপস্থিত হয়ে নিয়মিত হওয়ার অঙ্গীকার করে। বাকী ৩৫ জন এখনও অনিয়মিত। এর মধ্যে আরও নিবিড় বিশ্লেষণ করে ২৫ জনের ভর্তি বাতিল ঘোষণা করা হয়েছে। তবে বাতিলকৃতরা অভিভাবকসহ উপস্থিত হয়ে উপযুক্ত কারণ দর্শানো সহ অঙ্গীকার প্রদান করলে কলেজ কর্তৃপক্ষ তা বিবেচনায় আনবে নিশ্চয়ই।
(এডিকে/এসপি/জানুয়ারি ১৮, ২০২৫)
পাঠকের মতামত:
- মুক্তিবাহিনী সাতক্ষীরায় রাজাকারদের আশাশুনি ক্যাম্প আক্রমণ করে
- সুন্দরবনে আশ্রয় নেয়া জেলেবহরে বনদস্যুদের হানা, ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ
- হাঁস নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, ছেলে হাসপাতালে ভর্তি
- বাগেরহাটে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ষাটর্দ্ধো বৃদ্ধ গ্রেপ্তার
- ৮৫৩ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দিল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র
- রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ঐক্য পরিষদের
- ২ হাজার চা-শ্রমিক ও পরিবারের দৃষ্টিসেবায় ব্র্যাক ব্যাংক ও ভিশনস্প্রিং
- ‘এমব্রায়োনিক শিফটস’ প্রদর্শনীর উদ্বোধন
- বিশ্বকাপের সাফল্যের ধারাবাহিকতায় নতুন ইপিএল মৌসুমে টফি
- কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল
- পাউরুটি কিনতে গিয়ে ধর্ষণচেষ্টার শিকার দুই শিশু বোন
- নিরাপদ সমাজ গড়তে পুলিশ-জনগণকে একসঙ্গে কাজ করতে হবে: এমপি মহিত
- কুড়িগ্রামে ফের অপসাংবাদিকতা ও সরকারি ঘর বাতিলের দাবিতে বিক্ষোভ মানববন্ধন
- ঈশ্বরদীতে ২৭০০ কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ
- গলায় ফাঁস নিয়ে রূপপুর প্রকল্পে কর্মরত সেনাসদস্যের মৃত্যু
- রূপপুর পারমানবিকের প্রথম ইউনিট চালু হলে বছরে সাশ্রয় হতে পারে ১০০ কোটি ডলার
- গোপালগঞ্জে ১ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস
- আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠন শুনানি ২৪ সেপ্টেম্বর
- মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স কাপ্তাইয়ে পুলিশের মাদকবিরোধী র্যালি ও সমাবেশ
- ‘জনগণের জানার অধিকার রয়েছে সরকার কী করছে’
- ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান
- জুনে এমএফএসের মাধ্যমে প্রবাসী আয় কমেছে
- ‘প্রতিটি ক্ষেত্রে সরকারের কাজের জবাবদিহিতা থাকবে’
- ‘চলচ্চিত্রকে টিকিয়ে রাখতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রয়োজন’
- রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
- বায়ুদূষণ রোধে ৯ নির্দেশনা ৩ সপ্তাহের মধ্যে বাস্তবায়ন চান হাইকোর্ট
- ভৈরবে সড়ক দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- তজুমদ্দিনে মেজর হাফিজকে গণসংবর্ধনা
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শনিবার
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- বরগুনায় সহকারী মৌলভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা, সতর্ক করতে মাইকিং
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








