ব্রাহ্মণবাড়িয়ায় কবি সাহিত্যিকদের মিলন মেলা
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : কবিতা ও সাহিত্যের প্রসার এবং কবি ও সাহিত্যিকদের মধ্যে একটি মেলবন্ধন তৈরীর লক্ষ্যে গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক ভিন্ন মাত্রার মিলনমেলার আয়োজন করা হয়।
কসবা আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রায় চারঘন্টা ধরে চলা এ অনুষ্ঠানে ঢাকা ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্ট কবি, সাহিত্যিক, সাংবাদিকেরা যুক্ত হন।
বিভিন্ন কবি ও লেখকদের উপস্থিতিতে ভিন্ন মাত্রার ঋদ্ধ এ চমৎকার ও গোছানো অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (নবীনগরের জুলাইপাড়া গ্রামের অধিবাসী) কবি ও লেখক শারমিন সুলতানা।
কবি ও লেখক জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব ড. সফিকুল ইসলামের সভাপতিত্বে শুক্রবার সন্ধ্যায় এ অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি বিশিষ্ট রবীন্দ্র অনুরাগী প্রফেসর ড. সামছুদ্দিন আহমেদ খোকন।
এতে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বিশিষ্ট কবি ও লেখক ড. শাহ মোহাম্মদ সানাউল হক। প্রধান আলোচক ছিলেন ঢাকা থেকে আগত কথা সাহিত্যিক কাজী রাফি।
অংকুরের প্রতিষ্ঠাতা নন্দিত সঞ্চালক আনিছুল হক রিপনের প্রাণবন্ত উপস্থাপনায় এতে স্বাগত বক্তব্য রাখেন লেখক, গবেষক ও বিশ্লেষক জহির উদ্দিন চৌধুরী স্বপন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উল্লেযোগ্য বক্তারা হলেন সিলেট থেকে আগত নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবা লাইজু, বিশিষ্ট লেখক অধ্যাপক মানবর্দ্ধন পাল, প্রথা বিরোধী লেখক অধ্যক্ষ কামরুল হুদা পথিক, অধ্যাপক মুহিবুর রহিম, সিনিয়র সাংবাদিক ও সংস্কৃতিজন গৌরাঙ্গ দেবনাথ অপু, অংকুর উপদেষ্টা এডভোকেট হুমায়ুন কবির, কসবা প্রেসক্লাবের সভাপতি সোলেমান খান, শিক্ষক নজরুল ইসলাম জাহাঙ্গীর, আবদুর রহিম, প্রভাষক মোসলেম উদ্দিন সাগর, কবি আমীর হোসেন, কবি আবু হানিফ, কবি শাহজাদা জালাল, কবি আবদুর রউফ, কবি রুদ্র মোহাম্মদ ইদ্রিস, মাসুদ পারভেজ প্রমুখ।
পরে স্বরচিত কবিত পাঠের আসরে কবিরা কবিতা পড়ে শোনান।
অনুষ্ঠানের মূল উদ্যোক্তা কবি, লেখক ও সহকারী প্রধান শিক্ষক শারমিন সুলতানা তাঁর শুভেচ্ছা বক্তব্যে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে ভবিষ্যতেও এ ধরণের আয়োজন অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি দেন।
এর আগে দুপুরে কবি শারমিন সুলতানার বাসায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে কবি সাহিত্যিক ও সাংবাদিকেরা উপস্থিত হলে শারমিন সুলতানা ও তাঁর স্বামী শিক্ষক নজরুল ইসলাম জাহাঙ্গীর সবাইকে স্বাগত জানান। পরে শারমিন জাহাঙ্গীর দম্পতির আন্তরিকতাপূর্ণ আমন্ত্রণে তাঁদের বাড়িতে সবাই এক বিশেষ মধ্যাহ্নভোজে অংশ নেন।।
(জিডি/এসপি/জানুয়ারি ১৮, ২০২৫)
পাঠকের মতামত:
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত
- দিল্লিতে বিক্ষোভ ঘিরে ধরপাকড়, রাগে ফুঁসছেন তারকারা
- ‘আমাদের সবাইকে গ্রেপ্তার করুন’
- সুপারিশকৃত ২০০ বিচারকের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি
- ৪ দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
- পদ্মা নদীতে নৌকাবাইচে সংঘর্ষ, আহত ২০
- ‘দুষ্কৃতকারীদের সঙ্গে কোনো আপোষ নেই’
- ফকিরহাট অঞ্চলে পাকসেনাদের চুলকাঠি হাই স্কুল ক্যাম্প আক্রমণ করে
- ফরিদপুরের কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা
- খুলশী থেকে সিটিএসবি, এবার খুলনায় ট্রেনিং সেন্টারে বদলি ওসি রহিম
- সাতক্ষীরা জেলা জাসদের আলোচনা সভা ও সম্মেলন অনুষ্ঠিত
- ‘রামপালে বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল গড়ে তোলা হবে’
- ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী
- সুন্দরবনের বনদস্যু আলিফ বাহিনীর ১৫ সদস্যের আত্মসমর্পণ
- সার্ক মানবাধিকার ফাউন্ডেশন জামালপুর জেলা শাখার পরিচিতি সভা
- চন্দ্রঘোনা কেপিএমে কাঁচামাল ইন্ডাস্ট্রি স্থাপনের আশাবাদ বিসিআইসি চেয়ারম্যানের
- ঠাকুরগাঁওয়ে ৩২২ কিলোওয়াট সোলার প্যানেল উদ্বোধন
- পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
- ভারতে পাচারকালে ভোমরা সীমান্ত থেকে অপহৃত শিশু উদ্ধার, পাচারকারী গ্রেপ্তার
- প্রাইম ব্যাংক ও প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর
- রাজবাড়ীতে কলেজছাত্র রোহান হত্যা মামলায় গ্রেপ্তার ৩, পরিকল্পনাকারীর বাড়িতে আগুন
- ‘বিগত সরকার একটি রাষ্ট্রের পরামর্শে জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল’
- রাজবাড়ীতে চাঞ্চল্যকর কলেজ ছাত্র রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩
- সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
- খ্যাতনামা লেখক ড. সিরাজুল ইসলাম চৌধুরী ও সেলিনা হোসেন পেলেন ‘আজীবন সম্মাননা পুরস্কার’
- ঠাকুরগাঁওয়ে জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- যশোরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- নিরাপত্তা নিয়ে শঙ্কা নুরের, স্বতন্ত্র প্রার্থী ঘিরে নজরদারি দাবি
- ‘দুষ্কৃতকারীদের সঙ্গে কোনো আপোষ নেই’
- ধামরাইয়ে রাস্তা ঘাট এবং ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা
- উপজেলা ও পৌর বিএনপির দু’টি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ, পাল্টা শো-ডাউন কমিটির নেতাদের
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- ‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত’
- কেন্দুয়ায় টিউবওয়েলও বরাদ্দ নেই, টাকাও ফেরত নেই
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- ভৈরবে আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা প্রদান
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ফানুস উৎসব থেকে বলছি
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
-1.gif)








