নাটোরে পরীক্ষা বয়কটের পর অধ্যক্ষকে অবরুদ্ধ করে পদত্যাগ দাবি শিক্ষার্থীদের
অমর ডি কস্তা, নাটোর : নাটোরের বড়াইগ্রামে পরীক্ষা বয়কট করে শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন করে এবং পদত্যাগ দাবি করে।
আজ রবিবার সকালে বড়াইগ্রাম সরকারী অনার্স কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আব্দুল্লাহেল বাকি’র বিরুদ্ধে শিক্ষার্থীরা অভিযোগ তুলে বিক্ষোভ করে এবং ঘন্টাব্যাপী অবরুদ্ধ করে পদত্যাগ দাবি করে। পরে সংবাদ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সাথে আলাপ-আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত অধ্যক্ষ আপাতত ১৫ দিনের ছুটি কাটাবেন বলে জানান সহকারী কমিশনার (ভূমি)। এ সময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বে থাকবেন সহকারী অধ্যাপক আব্দুল মতিন।
কলেজের অনার্স রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ইউসুফ আলী অনিক জানান, রোববার সকালে এইচএসসি ১ম বর্ষের বার্ষিক ও ২য় বর্ষের টেস্ট পরীক্ষা ছিলো। উভয় পরীক্ষার বিষয় ছিলো আইসিটি। ২য় বর্ষের টেস্ট পরীক্ষার ফি ছিলো ২৮০ টাকা। এক্ষেত্রে কলেজ আদায় করেছে ৫০০ টাকা। অবৈধভাবে এ টাকা আদায় করার প্রতিবাদে এবং একই সাথে অন্যান্য অনিয়ম ও দুর্র্নীতির অভিযোগ তুলে শতাধিক শিক্ষার্থী নির্ধারিত আইসিটি পরীক্ষা বয়কট করে বিক্ষোভ করে এবং এক পর্যায়ে অধ্যক্ষের কক্ষে গিয়ে অধ্যক্ষকে অবরুদ্ধ করে তাৎক্ষণিক পদত্যাগের দাবি করে। ঘন্টাব্যাপী শিক্ষার্থীরা অধ্যক্ষকে অবরুদ্ধ করে তাৎক্ষণিক পদত্যাগ পত্রে স্বাক্ষর করার জন্য চাপ দিতে থাকে। পরে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম কলেজে উপস্থিত হয় এবং ছাত্রদের সাথে কথা বলেন।
কলেজের অনার্স ইসলামের ইতিহাস বিভাগের ছাত্র মো. সালাউদ্দিন জানান, স্মাতক (পাস) পরীক্ষার ফরম ফিলাপের জন্য ১৩০০ টাকার পরিবর্তে ৩৩০০ টাকা আদায় করেছে কলেজ কর্তৃপক্ষ। এছাড়া বিজ্ঞান ভবন সংস্কার, গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠান সহ কলেজের বিভিন্ন কাজে অধ্যক্ষ ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা করে আসছেন। যার ফলে শিক্ষার্থীরা এই অধ্যক্ষের পদত্যাগ দাবি করে বিক্ষোভ করে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম জানান, অধ্যক্ষ মহোদয় আপাতত ১৫দিনের ছুটি নিয়েছেন। নির্ধারিত আইসিটি পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। অধ্যক্ষ মহোদয়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হবে এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা চাওয়া হবে।
(এডিকে/এসপি/জানুয়ারি ১৯, ২০২৫)
পাঠকের মতামত:
- ২ কোটি বাজেটের সিনেমার আয় ৩৫৯ কোটি রুপি
- মূল্যস্ফীতি নিয়ে এডিবির অশনি সংকেত
- ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার
- ‘বিভাজন নয়, জনগণের ঐক্যই প্রয়োজন’
- বাসের ভাড়া পুনঃনির্ধারণ, প্রজ্ঞাপন জারি
- জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী
- মুক্তিবাহিনী মানিকগঞ্জের দৌলতপুরে পাকবাহিনীর ওপর আক্রমণ চালায়
- ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
- পাংশায় কৃষক নারী ও প্রতিবন্ধীদের সহায়তা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
- বাগেরহাটে আহাদ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে চরমপন্থি ক্যাডারসহ ৩ আসামি গ্রেপ্তার
- ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও
- বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে বাংলা কিউআর নিয়ে মতবিনিময় সভা
- চাটমোহরে ভ্যান-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, ভ্যান চালক নিহত
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৮৯৯ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট শুরু
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- পঞ্চগড় মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
- গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান
- এমিরেটস ও ফ্লাইদুবাই ফ্লাইটে দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সুযোগ পাচ্ছেন এমিরেটস স্কাই ওয়ার্ডসের সদস্যরা
- কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
- ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
- পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এলাকাবাসীর
- শিশু রুহি হত্যায় মা-প্রেমিকসহ গ্রেফতার ৩, উদ্ধার শিশুর দেহাবশেষ
- প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথীর খোলা চিঠি
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ফাল্গুন
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- আমার বটবৃক্ষ
- ভিপি নুর পেলেন ট্রাক, হাসান মামুনের ঘোড়া
- আফগানদের বিদায় করে ফাইনালে ইংল্যান্ড
- সিরাজগঞ্জে সংঘবদ্ধ চোর চক্রের ৪ সদস্য আটক
- অন্ধ মানুষ
- আজো কাঁদে
-1.gif)








