E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাগেরহাটে বিএনপি নেতাকে বহিস্কার, প্রতিবাদে মিছিল সমাবেশ মানববন্ধন

২০২৫ জানুয়ারি ১৯ ১৯:১১:৩৫
বাগেরহাটে বিএনপি নেতাকে বহিস্কার, প্রতিবাদে মিছিল সমাবেশ মানববন্ধন

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাট সদরের কুলিয়াদাইড় গ্রামে বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে হামলা, লুট ও ৮ বাড়ীতে অগুন দেয়ার অভিযোগে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোল্লা মোস্তাফিজুর রহমানকে দল থেকে বহিস্কার করা হয়েছে। 

আজ রবিবার সকালে বাগেরহাট জেলা বিএনপি আহবায়ক প্রকৌশলী এটিএম আকরাম হোসেন তালিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোল্লা মোস্তাফিজুর রহমানকে ১৯ সেপ্টেম্বর দলীয় শৃঙ্খলা ভংঙ্গের অভিযোগে কারন দর্শানো নিটোশ প্রদান করা হয়।

এরপরও গত ৮ জানুয়ারি কুলিয়াদাইড় গ্রামে বাগেরহাট সদর উপজেলা বিএনপির সদস্য শেখ রুহুল আমীনসহ বিএনটি নেতাকর্মীদের বাড়ীতে আগুন, হামলা, লুটপাটে জড়িত থাকার বিষয়টি প্রমানিত হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আপনাকে দলের সকল পদ থেকে বহিস্কার করা হলো।

এদিকে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক মোল্লা মোস্তাফিজুর রহমানকে দল থেকে বহিস্কারের প্রতিবাদে তার সমথৃকরা রবিবার বিকালে বাগেরহাটে বিক্ষোভ মিছিল শেষে নিউ মার্কেট চত্তরে প্রতিবাদ সমাবেশ করে। এরপর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বক্তারা বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক মোল্লা মোস্তাফিজকে দলের ত্যাগি নেতা উল্লেখ করে অবিলম্বে তার বহিস্কার প্রত্যাহারের দাবি জানান।

(এস/এসপি/জানুয়ারি ১৯, ২০২৫)

পাঠকের মতামত:

১৯ ফেব্রুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test