E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পলাশবাড়ী পৌর বিএনপির আয়োজনে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

২০২৫ জানুয়ারি ২০ ২০:১৭:৩১
পলাশবাড়ী পৌর বিএনপির আয়োজনে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ী পৌর বিএনপির আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

১৯ জানুয়ারি রবিবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন,জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম রাজা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোত্তালিব সরকার বকুল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বাসার লিটন,পৌর বিএনপির সহ সভাপতি আজাদুল ইসলাম আকন্দ, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হেলাল শেখ,৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আইয়ুব আলী, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি,আঃ ছালাম, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল ইসলাম,পৌর কৃষকদলের সদস্য সচিব নুর আলম,পৌর শ্রমিকদলের সদস` সচিব শাহীন মিয়া,পৌর যুবদলের সদস্য সচিব,হেমাইদুল ইসলাম মেহেদী,২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ রাজ্জাক,পৌর ছাত্রদলের আহবায়ক সোহাগ প্রধান লিটন সহ অনেকে।

এ সময় উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি রেখা আবেদীন,রোকেয়া খুকি,সাবেক সাংগঠনিক সম্পাদক জোহরা বেগম,মহিলা দল নেত্রী শিল্পি বেগম,হেলেনা খাতুনসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তরাপ্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের জন্য যে অবদান রেখেছেন সে বিষয়ে বক্তব্য রাখেন।
শেষে দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মোস্তাফিজুর রহমান রাজা।

(আরআই/এএস/জানুয়ারি ২০, ২০২৫)

পাঠকের মতামত:

১৬ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test