যশোর এম এম কলেজে পিঠা উৎসব মিলন মেলায় পরিণত
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : বেশ কয়েকদিন ধরে কলেজ ক্যাম্পাসে বর বর সাজ। প্রত্যেক বিভাগে তাড়াহুড়া চলছে।শীতের মৌসুম আর কলেজে পিঠা উৎসবের আয়োজন করা হচ্ছে। যে যার জায়গা থেকে কাজ করছেন পিঠা উৎসবে নিজের বিভাগকে শ্রেষ্ঠ হিসেবে দেখতে। শিক্ষার্থীরা মিলে মিশে পিঠাপুলি তৈরির প্রস্তুতি নিচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের মাধ্যমে নিজেদের উচ্ছাস প্রকাশ করছেন।
এর মধ্যে রোববার সকালেই আসে সেই আনন্দঘন মূহুর্ত। দক্ষিণ অঞ্চলের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি মাইকেল মধুসূদন কলেজ(এম এম কলেজ) ক্যাম্পাসে তারুণ্যের উৎসব ২৫ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয় পিঠা উৎসব। সকাল থেকে ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনাগোনা বাড়তে থাকে। কেউ বা শাড়ি পরে পিঠার পাত্র হাতে আবার কেউবা পাঞ্জাবি পরে স্টল সাজাতে ব্যস্ত। প্রত্যেক বিভাগের শিক্ষার্থীরা নিজেদের স্টলে হরেক রকমের পিঠা পুরি সাজিয়ে রাখেন। হৃদয়হরণ, চিতই, দুধপুরি, ভাজাকুলি,মালপোয়া, মিষ্টিকুমড়া পিঠা,চিকেন মোমো,সূর্যমুখী পিঠা,ছিড়ারুটি,তেজপাতা পিঠা, গোলাপ পিঠা,জামাই পিঠা, দুধ পুন্দিয়া, পাকান পিঠা, রস পিঠাসহ বাহারি নামের এই সব পিঠা খেতে ভীড় করে শিক্ষার্থী ও অভিবাবকরা। স্টল ও পিঠা ভেদে দাম মোটামুটি ক্রেতাদের সাধ্যের মধ্যে। পিঠা উৎসবে আসা একাধিক শিক্ষার্থীর সাথে আলাপচারিতায় জানা যায়, অনেক দিন পর ক্যাম্পাসে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। এই আয়োজনের কারণে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে এক ধরণের মেল বন্ধন তৈরি হচ্ছে।
ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী মো. ফিরোজ হোসেন বলেন, পিঠা উৎসবে তাদের বিভাগ থেকে পিঠা পরিবেশন করা হচ্ছে। সীমিত লাভে তারা নিজেদের তৈরি পিঠা বিক্রি করছেন। এটা শুধু পিঠা বিক্রির জন্য উৎসব নয়। বরং তারা বিভাগের সিনিয়র জুনিয়র ও কলেজের শিক্ষকদের সাথে সুন্দর ও অনন্দঘন একটি সময় পার করছে।
পিঠা উৎসবে আসা তাহসিনা স্নিগ্ধা নামে এক শিক্ষার্থী বলেন, পিঠা বাসায়ও খাওয়া হয়। কলেজে পিঠা উৎসব নতুন। এখানে এসে অনেক ধরণের অনেক নামের পিঠা দেখতে পেলাম। বন্ধুরা মিলে কিছু কিছু পিঠা কিনে খেয়েছি। আসলে স্বাদের চেয়ে আনন্দটাই বড়। অনেক দিন পর সবার সাথে দেখা হচ্ছে। গল্প হচ্ছে, অড্ডা হচ্ছে। অনেক সুন্দর একটা সময় কাটলো। আমরা খুশি আর কলেজ প্রশাসনকে ধন্যবাদ এমন আয়োজনের জন্য।
বোনের সাথে আসা পিঠা উৎসবে আসা ফাহিমা খাতুন(৭) নামে এক খুদে শিক্ষার্থী বলেন, আপুর সাথে পিঠা উৎসবে এসেছি। এখানে অনেক পিঠা সাজানো। মনে হচ্ছে পিঠার মেলা বসেছে। জামাই পিঠা আর হৃদয় হরণ খেয়েছি।
এদিকে পিঠা উৎসব উলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে পিঠা উৎসবের উদ্বোধন করেন। পিঠা উৎসব উপ কমিটির আহবায়ক মহসীন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আখতার হোসেন।
কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির বলেন, কলেজ ক্যাম্পাসে পিঠা উৎসবের আয়োজন করতে পেরে আমরা খুশি। প্রতিবছর এমন আয়োজনের চেষ্টা থাকবে।
(এসএমএ/এএস/জানুয়ারি ২১, ২০২৫)
পাঠকের মতামত:
- আবারো এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন
- নড়াইলে উচ্ছ্বাস, আনন্দ আর ভালোবাসায় এমপি নিপুণ রায় চৌধুরীকে বরণ
- গোপালগঞ্জে ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন
- অবিক্রীত মানুষের ঘোষণা
- কালুখালীতে পোল্ট্রি খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার
- ‘শিক্ষা ব্যবস্থা ধ্বংসের জন্য পলাতক সরকার দায়ী’
- ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- রাস্তার উপর পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ
- খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক
- ফাইনাল উপভোগে গরু জবাই করে ভূরিভোজের আয়োজন
- তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ফুলপুরে রুপসী ইউনিয়ন উদ্যোক্তার বিরুদ্ধে মানববন্ধন
- রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল
- কাপ্তাই হ্রদে নিখোঁজ বিএনপি নেতা, উদ্ধারে ডুবুরি দলের অভিযান
- যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই
- পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে নির্মাণ শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা
- ইয়াবাসহ আটকের পর দল থেকে বহিষ্কার ছাত্রদল সভাপতি
- মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা
- নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা
- ফরিদপুরে নিখোঁজের দু'দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
- ১২ মামলায় জামিন চেয়েছেন সাবেক এমপি লতিফ
- প্রশাসনিক রাজনীতিকরণ থেকে বেরিয়ে আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
- ফেসবুক বিড়ম্বনায় ব্যবহারকারীদের ভোগান্তি
- মহিলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি, সভাপতি সারওয়াত সিরাজ শুক্লা
- দীর্ঘ বিরতি ভেঙে ফিরছেন সুমাইয়া শিমু
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালো টুস্টার বোদা
- পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুলে দক্ষতা ও আবিষ্কার প্রতিযোগিতা
- বরগুনায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
- মাধ্যমিকে ভর্তিতে ১০ শতাংশ কোটা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- তারাকান্দা থানায় আইনশৃঙ্খলা রক্ষায় মত বিনিময়
- অপসারণের দাবিতে অধ্যক্ষের কক্ষে তালা দিয়েছে ছাত্রলীগ
- আগের টোলেই বঙ্গবন্ধু সেতু পারাপার
- ডাক্তার হতে চায় মহম্মদপুরের কোহেলী
- প্রতিবন্ধীর টাকা মেরে খাওয়ার অভিযোগে মুন্সিগঞ্জ কোর্টে মামলা
- শ্রীনগরে নারীকে গুলি করে হত্যার ঘটনায় অস্ত্রসহ প্রেমিক গ্রেফতার
- ‘পকেট-সাইজড জায়ান্ট’ অনার প্যাড এক্স৭ এখন বাজারে
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- কাঁঠাল
- যশোর এম এম কলেজে পিঠা উৎসব মিলন মেলায় পরিণত
- ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
-1.gif)







