কলাপাড়ায় সাবেক সেনা সদস্যের স্ত্রীকে হাত-পা-মুখ বেঁধে হত্যা করে ঘরের মালামাল লুট
কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় নীলগঞ্জের মিয়াবাড়িতে সাবেক এক সেনা সদস্যের ঘরে ঢুকে স্ত্রী শাহনাজ পারভিন লাকীকে হাত,পা ও মুখ বেঁধে হত্যার পর মালামাল ও নগদ টাকা লুট করে নিয়েছে একদল দুর্বৃত্ত।
গতকাল সোমবার মধ্যরাতের পর এ ঘটনা ঘটলেও মঙ্গলবার সকালে এ ডাকাতি ও হত্যার ঘটনা জানতে পারে এলাকার লোকজন, নিহতের স্বজন ও কলাপাড়া থানা পুলিশ। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গেলেও এ হত্যা ও ডাকাতির ঘটনায় জড়িতদের চিহ্নিত কিংবা কি কি মালামাল লুট করা হয়েছে তার সঠিক তথ্য জানাতে পারেনি।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম জানান, নিহত গৃহবধূ সাবেক সেনাবাহিনী সদস্য আবুল কালাম আজাদের স্ত্রী। ঘরের খাটের উপর তার হাত,পা ও মুখ বাঁধা অবস্থায় মৃত পাওয়া গেছে। কিভাবে তাকে হত্যা করা হয়েছে তা তদন্তে সিআইডি ও পিবিআইর ফরেনসিক টিম বিভিন্ন আলামত সংগ্রহ করার পর মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হবে।
নিহতের দেবর শাহ আলম মিয়া ও এলাকার লোকজন জানান, নিহত গৃহবধূ লাকী ঘরে একা ছিলেন। সকালে বাসার সামনে এসে ডাকাডাকির পর তার সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা খোলা দেখে ভিতরে ঢুকেন। এসময় তাকে খাটের উপর হাত,পা ও মুখ বাঁধা অবস্থায় মৃত দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে আশেপাশের লোকজন ঘটনাস্থলে আসে এবং থানায় খবর দেয়া হয়। এ সময় ঘরের বিভিন্ন আলমিরা, ড্রয়ার ভাঙ্গা এবং মালামাল এলোমেলো ছড়ানো ছিটানো দেখা যায়।
(এমকে/এসপি/জানুয়ারি ২১, ২০২৫)
পাঠকের মতামত:
- স্বপ্নের বিশেষ মূল্য ছাড়: চড়া মূল্যের বাজারে স্বস্তির সংবাদ
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 'অ্যাডাপ্টিং টু নিউ এনভায়রনমেন্ট' ও 'ওয়েলবিং' শীর্ষক সেশন
- গোপালগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেফতার
- পাংশায় দাঁড়িয়ে থাকা ট্রাকের নিচে চাপা পড়ে চালকের মৃত
- ফরিদপুরে কৃষককে হত্যা, গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন
- ফরিদপুরের চিহ্নিত মাদক কারবারি বৃষ্টির কারাদণ্ড
- ‘চীনের বাজার রেশম শিল্পের সম্ভাবনাময় ক্ষেত্র’
- ‘খালেদা জিয়ার আদর্শে জনকল্যাণে কাজ করতে হবে’
- বিয়ের গুঞ্জনে নীরবতা ভেঙে হুঁশিয়ারি দিলেন পূজা
- ভাঙ্গায় যৌথ মোবাইল কোর্ট অভিযানে মামলা ও জরিমানা
- ফিলিস্তিনিদের সুরক্ষায় বিশ্বকে এগিয়ে আসার আহ্বান পোপের
- ‘বাংলাদেশ এখন যেকোনো দলকে হারাতে পারে’
- ‘চাই না ভারতের সঙ্গে বন্ধুত্ব নষ্ট হোক’
- ‘নারীর নিরাপদ যাত্রায় নতুন দিগন্ত পিংক বাস’
- ‘বাসযোগ্য নগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন’
- ‘নারীর ক্ষমতায়নে নিরাপদ যাতায়াত জরুরি’
- ‘এনবিআরকে মানুষ ভয় করবে না, বিশ্বাস করবে’
- কুমিল্লায় মুক্তিবাহিনীর গুলিতে ২৯ জন পাকসেনা ও ৫ জন রাজাকার নিহত হয়
- ফরিদপুরের সদরপুরে অটোর ধাক্কায় শিশুর মৃত্যু
- বড়াইগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে গৃহবধূর মৃত্যু
- এসএমই খাতে উদ্ভাবনী সল্যুশনে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও ব্র্যাক ইউনিভার্সিটি
- নারী যাত্রীকে উত্ত্যক্ত, ঢাকাগামী কমিউটার ট্রেনে হামলা
- দীর্ঘ বছর পর শুরু দশানী-গিলাতলা সড়কের পুনর্র্নিমাণ কাজ, উদ্বোধন করলেন সড়কমন্ত্রী
- ইউএই’র প্রথম এআই-সক্ষম বাণিজ্যিক স্যাটেলাইট পরিবহন করল এমিরেটস
- বালিয়াকান্দিতে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়লো পাট-মুদিখানা-ফার্মেসি
- ধার দেয়া টাকা ফেরত পেতে হালখাতা
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ স্মৃতি
- ভৈরবে হিন্দু সম্প্রদায়ের শ্মশানগুলোর নাজুক চিত্র
- রাজবাড়ীতে ট্রাক-বাইক সংঘর্ষে কলেজছাত্র নিহত
- জিসান হত্যা মামলায় কিশোর গ্যাং’র মূলহোতা বাইক বাপ্পি গ্রেফতার
- ‘আমাকে বিতর্কিত করতে আওয়ামী দোসরদের অপচেষ্টা’
- ধামরাইয়ে উল্টো রথযাত্রায় লাখো ভক্তের সমাগম
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- এক সময়ের আবেগ এখন কেবলই স্মৃতির বাক্স
- ইভিএম শতভাগ স্বচ্ছতার প্রতীক: ইসি হাবিব
- কলাপাড়ায় সাবেক সেনা সদস্যের স্ত্রীকে হাত-পা-মুখ বেঁধে হত্যা করে ঘরের মালামাল লুট
- দ্বিতীয় দিনেও বাঘাবাড়ি নৌ-বন্দরে কর্মবিরতি অব্যাহত
- ‘শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্প গোটা বিশ্বে অনন্য দৃষ্টান্ত’
- পঞ্চগড়ের দ্বারিকামারি মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- বায়ুদূষণ রোধে ৯ নির্দেশনা ৩ সপ্তাহের মধ্যে বাস্তবায়ন চান হাইকোর্ট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- প্রত্যেক ঘরে ঘরে মুক্তিযুদ্ধের চেতণার জাগরণ চাই
- পাংশায় বিশ্ব তামাকমুক্ত দিবস অনুষ্ঠিত
১৮ আগস্ট ২০২৬
- গোপালগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেফতার
- পাংশায় দাঁড়িয়ে থাকা ট্রাকের নিচে চাপা পড়ে চালকের মৃত
- ফরিদপুরে কৃষককে হত্যা, গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন
- ফরিদপুরের চিহ্নিত মাদক কারবারি বৃষ্টির কারাদণ্ড
- ভাঙ্গায় যৌথ মোবাইল কোর্ট অভিযানে মামলা ও জরিমানা
-1.gif)








