পঞ্চগড়ে বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, মাগুরাকে হারিয়ে চ্যাম্পিয়ন শালবাহান
স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড় সদর উপজেলার গরিনাবাড়ি সমাজ কল্যাণ ক্লাব আয়োজিত, ফুটকিবাড়ি স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত, মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব ২৫জানুয়ারি বেলা ৩টায় ফুটকি বাড়ি স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
নির্ধারিত সময়ে খেলা অমিমাংসিত থাকায় খেলা গড়ায় টাইবেকারে। এতে ৩-২গোলে পঞ্চগড় সদর উপজেলার মাগুরা পাঠাগার ও সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে তেঁতুলিয়া উপজেলার শালবাহান লাল সবুজ ফুটবল একাডেমি। ম্যান অব দা টুর্নামেন্ট হয়েছে চ্যাম্পিয়ন দলের গোলকিপার মুঈন।
ম্যান অব দা ম্যাচ হবার গৌরব অর্জন করেছে রানারআপ দলের লুইস। চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, তেঁতুলিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মো.রেজাউল করিম শাহিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা ও দায়রাজজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আদম সুফি, পঞ্চগড় জেলা ও দায়রাজজ আদালতের জিপিপি এবং পঞ্চগড় পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট এম এ বারী । টুর্নামেন্টির প্রধানপৃষ্ঠাপোষকতা করেন মাগুর সিপাইপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ফজলুল করিম মন্ডল। পৃষ্ঠপোষক হিসেবে সহযোগিতা করেছেন বিশিষ্ট নাট্যকার ও কলামিস্ট রহিম আব্দুর রহিম।
১০নং গরিনা বাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.বাবুল হক এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গরিনাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ারা হোসেন দীপু,ফুটকিবাড়ি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এমদাদুল হক,পঞ্চগড় জেলা মহিলা দলের সভানেত্রী লায়লা আরজুমান্দ বানু (মুক্তি), বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী ফরিদুল ইসলাম সোহেল, গরিনাবাড়ি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শ্রী বাবু ভগদেশ চন্দ্র ঘোষ, পঞ্চগড় চেম্বার অব কর্মাসের পরিচালক এবং পৌর বিএনপির আহবায়ক মো.হায়াতুল আলম।টুর্নামেন্টের মাঠ পরিচালনা কমিটির সভাপতি এবং টুর্নামেন্টের সার্বিক দায়িত্ব পালন করেন তরুন ক্রীড়া উদ্যোক্তা করিমুল ইসলাম মন্ডল।
খেলায় মধ্যমাঠ পরিচালনা করেন পঞ্চগড় জেলা রেফারি সমিতির সুদক্ষ পরিচালক রাশেদুজ্জামান রাশেদ । সহযোগী পরিচালকের দায়িত্ব পালন করেন মো.আসাদুজ্জামান জুয়েল ও নুরুজ্জামান নুরু।
ধারা বর্ণনায় ছিলেন রবিউল ইসলাম রবি। শীতের দুপুরে মিষ্টি রোদে প্রায় ১০হাজার নারী পুরুষ শিশু-কিশোর বয়:বৃদ্ধরা এই টুনামেন্টের ফাইনাল পর্ব উপভোগ করেন।
(এআর/এএস/জানুয়ারি ২৫, ২০২৫)
পাঠকের মতামত:
- উদ্দীপ্ত তরুণের উদ্যোগে ৫ টাকায় ইফতার
- ‘প্রতি শনিবার দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে’
- ‘আমি হলে এভাবে আউট করতাম না’
- ‘জনগণের স্বার্থে কাজ করতেই রাজনীতি, আত্মীয়-স্বজন নয়’
- সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি
- দিনাজপুরে নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী
- ইরান যুদ্ধে অংশ নিতে রওয়ানা দিয়েছে ২৫০০ মার্কিন সেনা
- ‘ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া’
- অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন
- সোনার দাম আরও কমলো, ভরি ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা
- ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ
- মধ্যপ্রাচ্য পরিস্থিতি, শাহজালালে ৪৭৫ ফ্লাইট বাতিল
- 'আমরা অজেয়, কারণ আমরা মৃত্যুর জন্য প্রস্তুত'
- ‘৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছে’
- পাশাপাশি কবরে ৯ জনের দাফন সম্পন্ন
- ‘মুক্তিযোদ্ধা-রাজাকারের তালিকার ভুল সংশোধন করা হবে’
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৩
- লৌহজংয়ে অস্বচ্ছল ও অতি দরিদ্রদের মাঝে অটোরিকশা বিতরণ
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- বাংলাদেশের ত্রয়োদশ সংসদ: মুক্তিযুদ্ধের উত্তরাধিকার ও নীতি নির্দেশে চ্যালেঞ্জ
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- নড়াইলে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- নদী অববাহিকার অখণ্ডতা রক্ষা এবং বৈশ্বিক জলবায়ু স্থিতিস্থাপকতা
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- ‘প্রতি শনিবার দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে’
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
১৪ মার্চ ২০২৬
- ‘জনগণের স্বার্থে কাজ করতেই রাজনীতি, আত্মীয়-স্বজন নয়’
- দিনাজপুরে নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী
-1.gif)








