মৌলভীবাজারে দুশ্চিন্তায় হাজারও কৃষক, সেচের অভাবে ৮শ হেক্টর জমি
মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : গ্রীষ্মের এই সময়টাতে হাওর খালবিল আর ছড়াগুলো শুকিয়ে চৌচির। পানির উৎসগুলোও প্রায় বন্ধ বলা চলে। এমন পরিস্থিতিতে চিন্তার ভাঁজ পড়েছে মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ও গিয়াসনগর ইউনিয়নের কৃষকদের মাঝে। এই দুই ইউনিয়ের ১২ থেকে ১৪টি গ্রামের কয়েক হাজার কৃষকদের বুরো চাষাবাদে পানির প্রধান উৎস হলো কুদালীছড়ার উপর। এমনিতেই ছড়ায় পানির প্রবাহ কম, তারপরও ছড়ায় যেটুকু পানি আছে তারও নায্যতা পাচ্ছেনা সব পর্যায়ের কৃষক।
কুদালীছড়ার সাথে মনু নদীর সেচ প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় এই সঙ্কট বলে মনে করছে স্থানীয় কৃষকরা। এমনিতে কুদালীছড়ার পানির স্থর কম। এর মাঝে ছড়ার উজানের অংশের কয়েকটি স্থানে বাঁধ দেয়ায় নিম্নাঞ্চলের কয়েক কিলোমিটার এলাকা সম্পুর্ণ শুকিয়ে গেছে। ব্যাহত হচ্ছে বুরো চাষাবাদ। পানির জন্য কৃষকদের মাঝেও ক্ষোভ আর হাহাকার বিরাজ করছে। পানির অভাবে চলতি মৌসুমে বুরো চাষাবাদ না করতে পারলে কয়েকহাজার কৃষক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। বুরো মৌসুমে হাওর আর খালবিল শুকিয়ে যাওয়ার কারণে প্রতি বছরই কৃষকদের সেচের জন্য এমন দুর্ভোগে পড়তে হয়।
সরেজমিন গিয়ে জানা যায়, গিয়াসনগর ইউনিয়নের গ্রাম শ্রীমঙ্গল, নোয়াগাঁও, করিমনগর, সুনগইর,মাড়কোনা, সিকরাইল, আক্তাভাড়া, ভুজবল, রাধাকান্তপুর, ফাজিলপুর, জগন্নাথপুর এলাকার একাংশ, গোমড়া, নিতেশ্বর সহ অন্তত ১২ থেকে ১৪ টি গ্রামের প্রায় ৮শ হেক্টর জমিতে সেচ সঙ্কটের কারণে বুরো চাষাবাদ করতে পারছেননা কৃষকরা। অনেক জায়গায় পানির অভাবে জমিতে ফাটল সৃষ্টি হয়েছে। তবে এসব এলাকার কিছু কিছু স্থানে কোন কোন কৃষক নিজস্ব গভীর নলকুপ স্থাপনের মাধ্যমে নিজেদের সেচ চাহিদা কিছুটা পুরণ হলেও অনেক কৃষকের পক্ষে সেটাও সম্ভব হচ্ছে না।
বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট সরকারি দফতরে কৃষকদের পক্ষে আবেদন করা হয়েছে বলে জানা গেছে। তবে কৃষকরা বুরো মৌসুমে সেচের স্থায়ী সমাধানে কুদালীছড়া দিয়ে মনুনদী থেকে সুইচগেটের মাধ্যমে সেচ প্রকল্প বাস্তবায়নে সরকারি উদ্যেগের উপর জোর দিয়ে বলেন এটি বাস্তবায়ন হলেই সেচ সুবিধার স্থায়ী সমাধান হবে। কারণ বুরো মৌসুমে কুদালীছড়ার পানির যে স্থর থাকে তা এই অঞ্চলের কৃষকদের চাহিদার তুলনায় একেবারেই অপ্রতুল।
এ কারণে এখানকার কৃষকদের পক্ষ থেকে দাবি উঠেছে মনু নদীর মাধ্যমে সুইচগেট স্থাপন করে কুদালীছড়া দিয়ে সরকারি ব্যবস্থাপনায় বিকল্প পানির উৎস নিশ্চিত করার। এটি বাস্তবায়ন সম্ভব হলে খাইঞ্জার হাওর,বিন্নার হাওর সহ আশপাশের এলাকার অনাবাদী কৃষি জমিগুলো সম্পুর্ণ চাষাবাদের আওতায় আসবে। স্থায়ী সমাধান হবে পানি সমস্যার।
গ্রাম শ্রীমঙ্গল এলাকার কৃষক রাখাল সরকার বলেন, পানির অভাবে বুরো চাষাবাদের সব জায়গা পতিত আছে, কোথাও পানি পাওয়া যাচ্ছেনা। কৃষক গিয়াস মিয়া ও ইসমাইল মিয়া বলেন, অনেকে ঋণ হিসেবে অগ্রিম ধানের দাম নিয়ে এসেছেন বুরো ক্ষেতের আশায়। এখন পানির অভাবে বুরো চাষাবাদ সম্ভব হচ্ছেনা। অনেক জায়গা জমিতে ফাটল দেখা দিয়েছে। পানি সঙ্কটে বুরো ধানের চারাগুলোও নষ্ট হচ্ছে। যদি মনু নদী থেকে পানির স্থায়ী ব্যবস্থা করা হয় তাহলে আমরা প্রত্যেক কৃষক বাঁচব।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক মো: সামছুদ্দিন আহমদ বলেন, এ বিষয়ে পানি বোর্ড এগিয়ে না আসলে আমরা কী করতে পারি। তার পরও কুষকদের এই সমস্যা নিয়ে দেখছি কী করা যায়।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ জানান, বিষয়টি নিয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। এ নিয়ে সমীক্ষা হবে, সমীক্ষা শেষে বলা যাবে। আর বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির নির্বাহী প্রকৌশলী প্রভাত শাহা জানান, চলতি জানুয়ারি মাসের ৮ তারিখে প্রকল্প পাশ হয়েছে এবং খালটি খনন তালিকায় আছে। টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কুদালীছড়া খননের ব্যবস্থা আমরা নেবো। আর ছড়ায় পানি না থাকার বিষয়টি পানি বোর্ড বলতে পারবে।
(একে/এএস/জানুয়ারি ২৬, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য নিরাপত্তা চ্যালেঞ্জ’
- ঐক্যবদ্ধ পাকিস্তান রক্ষা করাই মার্কিন সরকারের নীতি
- আশাশুনির সাবেক এসিল্যাণ্ড বিজয় জোয়ার্দার কারাগারে
- চাকরির প্রলোভনে টঙ্গীতে যুবক হত্যা, ড্রেন থেকে মরদেহ উদ্ধার
- ‘রামপাল-মোংলায় নদী ভাঙ্গ রোধে দেয়া হবে পাইলিং বাঁধ পাইলিং বাঁধ’
- পলাশবাড়ীতে আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনি সভা
- চাটমোহরে তরুণদের উদ্যোগে পুঁথি পাঠের আসর বসবে বৃহস্পতিবার
- পারমাণবিক নিয়ন্ত্রণ কাঠামো উন্নয়নে ইন্দোনেশিয়াকে রাশিয়ার বিশেষ সহযোগিতা
- জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা
- ঈশ্বরগঞ্জে একজনের কারাদণ্ড, দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা
- অপহরণ ধর্ষণ নির্যাতনের পৃথক মামলায় তিনজনের যাবজ্জীবন, তিনজনের বিভিন্ন মেয়াদে সাজা
- স্কুল ছাত্রী ফারজানা হত্যার আসামি মামুনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন
- ৪ জনের নাম উল্লেখ করে ছেলের মামলা, গ্রেপ্তার ১
- খুলনার জোড়া হত্যাকাণ্ডের দুই আসামি টুঙ্গিপাড়া থেকে গ্রেপ্তার
- সোনাতলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা
- ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন
- স্কুল প্রতিষ্ঠায় জমি দান, অব্যবহৃত দেড় একর জমি ফেরত চান দত্ত পরিবার
- জহির খান’র কবিতা
- ব্যাঙছড়ি পাহাড়ে বিরল ‘ধনেশ’ পাখির সংসার
- সুবর্ণচরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
- নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটিতে তরুণ নেতৃত্বের সুযোগ সৃষ্টির আহ্বান
- বগুড়ায় সাবেক ইউপি সদস্য সাইফুলকে কুপিয়ে হত্যা
- পঁচা ডিমে জন্মদিনের কেক তৈরি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
- বিএনপির কমিটি নিয়ে ঈশ্বরদীতে উত্তেজনা: পাল্টাপাল্টি ঝাড়ু ও আনন্দ মিছিল
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- বরগুনায় সহকারী মৌলভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা, সতর্ক করতে মাইকিং
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
-1.gif)








