ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
সোহেল সাশ্রু, ভৈরব : কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীর পাড়ে আবারও নদী ভাঙন শুরু হয়েছে। এতে হুমকির মুখে পড়েছে অটো রাইচ মিল ও ভৈরব বাজার। ২৭ জানুয়ারি সোমবার রাত ৭টার দিকে নদী ভাঙন শুরু হয়। মঙ্গলবার সকাল পর্যন্ত নদী ভাঙন অব্যাহত রয়েছে। নদী ভাঙন ঠেকাতে রাতে বলগেট মালিক আজান দেয় ভাঙন এলাকায়।
জানা গেছে, সোমবার রাত ৭টা থেকে ভাঙন শুরু হয়। নদী ভাঙনে অন্তত ২০০ ফুট জায়গা ও ৩০ ফুট প্রটেক্টটিভ ওয়ার নদীগর্ভে বিলীন হয়। সপ্তাহ খানেক আগে থেকে পার্শ্ববর্তী একটি রাইচ মিলে ডকইয়ার্ডের জন্য নদীর পাড় কেটে রাস্তা বানানো ও ড্রেজারে বালু উত্তোলনের কারণে এ নদী ভাঙন দেখা দিয়েছে বলে স্থানীয়রা ধারনা করছেন।
এ নদী ভাঙনের ফলে নদীর পাড়ে মো. তাহের মিয়া নামে এক ব্যক্তির ২০ হাজার ফুট ধারণ ক্ষমতার নতুন একটি বলগেট নৌকাসহ অটো রাইচ মিল ও ভৈরব বাজার হুমকির মুখে পড়েছে। ভৈরব শহর রক্ষার্থে এখানে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান স্থানীয় লোকজন। তারা বলেন, দ্রুত জিও ব্যাগ ফেলে ব্যবস্থা না নিলে কোটি কোটি টাকার ক্ষতির আশংকার রয়েছে।
ভুক্তভোগী তাহের মিয়া জানান, আবদুল্লাহ আল মামুন নামে এক ব্যক্তির কাছ থেকে নদীর পাড়ের খালি জায়গাটি ৩০ হাজার টাকায় ভাড়া নিয়ে বলগেট নৌকা নির্মাণ করছেন তিনি। ড্রেজারে মাটি উত্তোলনের কারণে নদী ভাঙন দেখা দেয়। এই ভাঙনের ফলে তার শতাধিক স্টীলের প্লেট নদীগর্ভে তলিয়ে যায়। এছাড়াও তার নবনির্মিত বলগেট নৌকাটি হুমকির মুখে আছে। নৌকাটি তলিয়ে গেলে অন্তত দুই কোটি টাকা ক্ষতি হবে বলে জানান তিনি।
নদী ভাঙনের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন সোমবার রাতে ও আজ মঙ্গলবার সকালে নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন। তাছাড়াও পানি উন্নয়ন বোর্ড কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন, সহকারী প্রকৌশলী আতাউল গণিসহ অন্যান্য প্রকৌশলী ও ভৈরব সেনা ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
নদী ভাঙন রোধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানান কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন।
(এসএস/এএস/জানুয়ারি ২৮, ২০২৫)
পাঠকের মতামত:
- বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
- ‘অচিরেই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে’
- ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা
- মুক্তিবাহিনী পাথরঘাটা অঞ্চলে পাকহানাদারদের অবস্থানের ওপর আক্রমণ চালায়
- ৮ দিন পর উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট
- কর্ণফুলীতে নেমে নিখোঁজ, ৩ ঘণ্টা পর চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠির তৈরি দুর্গা প্রতিমা
- কলি হত্যার বিচার দাবিতে উত্তাল পাবনা, আদালত-ডিসি অফিস ঘেরাও
- ‘আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করতে চায়’
- গভীর রাতে পার্কিং করা বাসে আগুন
- টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
- কর্ণফুলী নদীতে গোসলে নেমে চবি শিক্ষার্থী নিখোঁজ
- ফরিদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনিরুল ইসলাম গ্রেপ্তার
- গোপালগঞ্জে ধান-চাল সংগ্রহ শতভাগ অর্জিত
- নড়াইলে আদালত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক
- বিচারক দম্পতির বাসায় চুরির ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার ১০, স্বর্ণালংকার উদ্ধার
- ৪৬ বছর ধরে সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার পথচলা
- গাজীপুরে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা
- সাতক্ষীরায় সাড়ে ৯ মাসে পানিতে ডুবে ২০ জনের মৃত্যু
- বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ
- ফুলপুরে মহিলা পরিষদের নতুন কমিটি গঠন
- ‘আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ’
- ‘আইফোনের জন্যেই অপ্রতিমকে হত্যা’
- ফরিদপুরে কালী মন্দিরের তালা কেটে কষ্টিপাথরের মূর্তি ও স্বর্ণালঙ্কার চুরি
- ২৪ ঘণ্টায় দেশে গ্যাস উৎপাদন ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট
- ‘৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র’
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
-1.gif)








