E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পঞ্চগড়ে চা চোরাচালান রোধ ও চা শিল্পের উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা

২০২৫ জানুয়ারি ২৮ ১৮:৪০:৪৮
পঞ্চগড়ে চা চোরাচালান রোধ ও চা শিল্পের উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা

রহিম আব্দুর রহিম, পঞ্চগড় : পঞ্চগড় জেলা প্রশাসককের দরবার কক্ষে আজ মঙ্গলবার "চা চোরাচালানরোধ এবং উত্তরাঞ্চলের চা শিল্পের উন্নয়ন বিষয়ক" এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয় কর্তৃপক্ষ আয়োজিত এই মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন (এসইউপি, এনডিসি পিএসসি)।

পঞ্চগড় জেলা প্রশাসক মো. সাবেত আলী'র সভাপতিত্বে অনুষ্ঠিত, এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের গবেষণা ও উন্নয়ন বিভাগের সদস্য গণপ্রজাতন্ত্রীবাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ডক্টর পীযূষ দত্ত।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, ১৮ বিজির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.মনিরুল ইসলাম, ২৯ বীর সেনাবাহিনী'র সৈয়দপর সেনানিবাসের লেফটেন্যান্ট কর্নেল ইউসুফ। বাংলাদেশ চা-বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফ খান মতবিনিময় সভায় চা চোরাচালানী রোধ এবং চা শিল্পের উন্নয়নে করণীয় বিষয়াদীর এক সামারী তুলে ধরেন। পরে প্রধান অতিথি চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো.সরওয়ার হোসেন (এসইউপি, এনডিসি, পিএসসি)। উত্থাপিত সামীরীর বিশ্লেষণ করে যৌক্তিক বক্তব্য প্রদান করেন।

তিনি স্পষ্টত্ব বলেন, "উত্তরাঞ্চলের পঞ্চাশ শতাংশ চা অকশনে যায় না। পৃথিবীতে বাংলাদেশের চা, মান-গুণে শ্রেষ্ঠত্বের দাবীদার।অথচ এই শিল্পটিকে ধ্বংস করার জন্য কোন না কোন মহল কাজ করছে এটাই সত্য।"

মতবিনিময় সভায় উপস্থিত বিভিন্ন শ্রেণি'র চা চাষী, কাস্টমস কর্মকর্তা, সাংবাদিকরা বিষয় বস্তুর উপরে মতামত করলে প্রধান অতিথি দৃঢ়তার সাথে বলেন, "দরকার হলে চা-বোর্ড, সরাসরি চা -চাষীদের কাজ থেকে চা পাতা ক্রয় করবে, প্রয়োজন হলে বাগানে গিয়ে চা পাতা কিনবে।যেকোন মূল্যে চা শিল্পকে রক্ষা করা হবে,আমাকে যত পানিতেই নামতে হোক না কেনো। তা আমি করবো।"

পরে তিনি মাত্র ৫ মাসের ব্যবধানে পঞ্চগড়ে চা শিল্পের ইতিবাচক পরিবর্তন করায় পঞ্চগড় জেলা প্রশাসক মো. সাবেত আলীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

(আরএআর/এসপি/জানুয়ারি ২৮, ২০২৫)

পাঠকের মতামত:

১৫ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test