আট কোটি টাকা ব্যয়ে দু’টি গ্রামীণ রাস্তার উন্নয়ন: জনতার মুখে হাসি
সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) আওতায় আট কোটি টাকা ব্যয়ে দু’টি গ্রামীণ রাস্তা পাকা করণের ফলে ওই অঞ্চলের জনতার মুখে হাসি ফুটেছে। দু’টি রাস্তা পাকা করণের ফলে কৃষকের উৎপাদিত কৃষিজাত পণ্য সহজেই বাজারজাত করে সুলভ মূল্য পাচ্ছেন কৃষকরা। এছাড়া সাধারণ যান চলাচলেও নতুন দিগন্তের সূচনা হয়েছে।
জানা যায়, ২০২৩-২৪ অর্থ বছরে নেত্রকোনা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীন ৩ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে পেমই বাড়লা পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা পাকাকরণ করা হয়েছে। এছাড়া একই প্রকল্পের আওতায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে পাইকুড়া বাজার হতে চিটুয়া বাজার পর্যন্ত সাড়ে ৩ কিলোমিটার রাস্তার পাকা করণের কাজ সুষ্ঠভাবে সম্পর্ণ হয়েছে। স্থানীয় জনগণ ও বাজারের ব্যবসায়ীদের ভাষ্য, এই রাস্তা দু’টি পাকা হওয়ায় আমাদের ভাগ্য খুলেছে। দীর্ঘ দিন ধরে আমরা রাস্তার জন্যে খুব কষ্টে ছিলাম। এখন সেই কষ্ট দূর হয়ে আমাদের মুখে হাসি ফুটেছে। রাস্তা দু’টির কাজের সার্বক্ষণিক তদারকি করেছেন, এলজিইডির কেন্দুয়া উপজেলা প্রকৌশলী কার্যালয়ের সার্ভেয়ার শফিকুল ইসলাম ও উপ-সহকারী প্রকৌশলী সজল বিন রেজা।
শফিকুল ইসলাম বলেন, রাস্তার কাজের গুণগত মান বজায় রেখে সুন্দর করতে আমরা যথাসাধ্য চেষ্ঠা করেছি। রাস্তা দু’টি পাকা করণ হওয়ার ফলে ওই অঞ্চলের জনগণ খুব খুশি। এলজিইডির কেন্দুয়া উপজেলা প্রকৌশলী মো: আল- আমিন সরকার জানান, নেত্রকোনা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজ কোনটি শেষ হয়েছে আবার কোনটি চলছে।
তিনি বলেন, দু’টি রাস্তার কাজ পরিদর্শনে গিয়ে দেখেছি কাজের মান যথেষ্ট ভালো হয়েছে। আমরা জনগণের কল্যানে ও তাদের মুখে হাসি ফুটাতে বিভিন্ন রাস্তার উন্নয়নে পর্যায়ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করেছি। আমাদের সেই কাজে জনগণ তথা সমাজের সকল শ্রেণী পেশার মানুষের আন্তরিক সহযোগিতা আমাদেরকে সামনের দিকে এগিয়ে চলতে উৎসাহ দেবে।
(এসবি/এসপি/জানুয়ারি ২৮, ২০২৫)
পাঠকের মতামত:
- ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল
- পটুয়াখালীতে বজ্রপাতে একদিনে ৪ জনের মৃত্যু
- ‘মুক্তিবাহিনী চট্টগ্রামের রামগড়ে শক্ত প্রতিরোধ ব্যুহ গড়ে তোলে’
- ভুয়া ফুয়েল কার্ডে তেল নিতে গিয়ে দুই যুবকের অর্থদণ্ড
- সাতক্ষীরায় কেমিক্যাল মিশিয়ে পাকানো ৯ হাজার কেজি আম জব্দ
- সুবর্ণচরে ভূমি দখলবাজ বিএনপি নেতা কামাল মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন
- সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার
- স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ
- সোনাতলায় বিএসটিআই’র অভিযানে অদিতী দই ভান্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা
- ঈশ্বরদীতে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন
- শ্যামনগরে মাছের প্রজেক্ট থেকে রান্না করা হরিণের মাংস উদ্ধার
- চাটমোহরে খাস জলাশয়ে মাছ ছাড়া নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, আহত ১০
- টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, গর্ভবতী নারীসহ আহত ১০
- নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রী নিহত, ট্রলি জব্দ
- ‘সাতক্ষীরার গাবুরা থেকে ইলিশপুর পর্যন্ত লিগ্যাল এইড থাকবে অসহায়ের শেষ ঠিকানা’
- হারানো ৪৭ মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হস্তান্তর
- টুঙ্গিপাড়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, আহত ১৫
- সড়কের কাজ চলাকালে বজ্রপাতে কিশোর শ্রমিকের মৃত্যু
- ২৮ বছরে রাশিয়ার ৯০ শতাংশ ঋণ পরিশোধ করতে হবে
- গোপালগঞ্জে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২ প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- মাছ ধরতে নদীতে নেমে বজ্রপাতে যুবকের মৃত্যু
- রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র চালু হচ্ছে
- মহম্মদপুরে ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক
- আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী, স্মৃতিচারণে গৌরবময় ৭৫ বছর
- কাশির ধরনে বুঝে নিন ডেল্টা না ওমিক্রনে আক্রান্ত
- প্রকৃত অপরাধীদের বিচার সত্যিই হবে তো?
- দেশব্যাপী সন্ত্রাস ও ধর্ষণের প্রতিবাদে শরীয়তপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ
- নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- বাধাহীন প্রত্যাশা
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
-1.gif)








