ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারীকে গ্রেপ্তার করেছে ভৈরব থানা পুলিশ। ২৮ জানুয়ারি মঙ্গলবার সকালে পৌর শহরের স্টেডিয়াম পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের দেয়া তথ্য মতে দিনভর অভিযান শেষে রাতে তাদের আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো, ভৈরব উপজেলা লুন্দিয়া গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে ইকবাল হোসেন (৩০), কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার খরগাও পাচলিপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে ফারুক মিয়া (৫০), একই উপজেলার করগাঁও গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে নুর মোহাম্মদ (২৪) ও সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার বারহাল বাদাঘাট এলাকার শফিকুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম অন্তর (২৫)।
এ বিষয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, সকাল থেকে পৌর শহরের স্টেডিয়াম পাড়ায় অভিযান পরিচালনা করেন ভৈরব থানা পুলিশ। সকাল ৮টায় স্টেডিয়াম পাড়ায় মসজিদের পশ্চিম পাশ এলাকায় সিএনজি আটক করে তল্লাশি চালানো হয়। এসময় সিএনজিতে অভিনব কায়দায় রাখা ১০ কেজি গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় সিএনজি চালক ফারুক মিয়া ও নুর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়। এদিকে সকাল ১০টায় স্টেডিয়াম পাড়ায় দুলাল মিয়ার চায়ের দোকানের সামনে একটি মোটরসাইকেল আটক করে দুইজন আরোহীকে তল্লাশি করে ৬শ পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই মাদককারবারী ইকবাল হোসেন ও অন্তরকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ভৈরব থানা পুলিশ উপ-পরিদর্শক নুরুল হুদা বলেন, দীর্ঘদিন যাবত লুন্দিয়া, মেন্দিপুর ও শ্রীনগর এলাকার নদীপথে মাদকের চালান স্টেডিয়াম এলাকার সড়ক দিয়ে পাচার করা হয়। ভৈরব সার্কেল এসপি স্যার ও ওসি স্যারের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে চারজন মাদককারবারীকে গাঁজা ও ইয়াবাসহ আটক করা হয়েছে।
(এসএস/এএস/জানুয়ারি ২৯, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘রীতিমতো বাচ্চা মানুষ করছি, সন্তান এলে কী করব’
- বিশ্বকাপের নতুন পরিসংখ্যানে ব্রাজিলের শূন্য, আর্জেন্টিনার ছয়
- শিল্প রক্ষায় পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন
- কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে জমে উঠেছে কোরবানির পশুর হাট
- পেনশন সহজীকরণে অনন্য অবদানের রোল মডেল আব্দুল খালেক
- মাদক নির্মূলে এমপি জিলানীর পরিকল্পনা
- পাসপোর্টে ফের ফিরছে ‘একসেপ্ট ইসরায়েল’
- রাষ্ট্রকে বদলাতে হবে ন্যায় দিয়ে
- ‘উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত’
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় উড়ে গেল ট্রেন, নিহত ২৪
- কাল থেকে চলবে অতিরিক্ত ১০ ট্রেন, যুক্ত হবে ৫১ কোচ
- শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলার চার্জশিট দাখিল
- ‘সবুজ ও আত্মনির্ভর জ্বালানির দিকে এগোচ্ছে বাংলাদেশ’
- ‘রামিসা হত্যার বিচার ৫-৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে’
- হামের উপসর্গে ১৬ জনের মৃত্যু
- থাইরয়েড সমস্যা নিয়ন্ত্রণে স্বাস্থ্য সচেতনতা অপরিহার্য
- সালথায় ৯ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত পলাতক
- ঝালকাঠিতে পাকহানাদার বাহিনী ব্যাপক হত্যাযজ্ঞ চালায়
- ফরিদপুরে ইব্রাহিম ফিলিং স্টেশনের ৪টি ডিসপেন্সিং ইউনিট বন্ধ
- শ্যামনগরে খোলপেটুয়া নদীর চর দেবে ভাঙন আতঙ্কে ১০ গ্রাম
- সারাদেশে শিশু ধর্ষকের দ্রুত ফাঁসির দাবি
- এমপি মাধবী মারমার সাথে ‘কাপ্তাই সুরের ধারা’র সৌজন্য সাক্ষাৎ
- পূর্ব-তিমুরে রপ্তানি হচ্ছে ওয়ালটন টিভি, যাচ্ছে ১২তম শিপমেন্ট
- কোটালীপাড়ায় দেশীয় মাছের পোনা অবমুক্ত
- সিলেটে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি, দুশ্চিন্তায় কৃষক
- পাহাড়ি ছড়ায় বর্জ্য না ফেলা ও শব্দ দূষণ রোধে শ্রীমঙ্গলে মানববন্ধন
- কলাপাড়ায় দুর্যোগের পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক সভা
- তজুমদ্দিনে নৌপথে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাত, আহত ৬
- মফস্বল সাংবাদিকতার দিকপাল রতন সরকার তাঁর কর্মের মধ্য দিয়ে আমাদের মাঝে বেঁচে থাকবেন
- রাজবাড়ীতে যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস পালন
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সাভারে আদিবাসী কল্যাণ সমিতির কার্য়করী কমিটির পরিচিতি সভা
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- পাসপোর্টে ফের ফিরছে ‘একসেপ্ট ইসরায়েল’
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
২৪ মে ২০২৬
- শিল্প রক্ষায় পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন
- কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে জমে উঠেছে কোরবানির পশুর হাট
- পেনশন সহজীকরণে অনন্য অবদানের রোল মডেল আব্দুল খালেক
- মাদক নির্মূলে এমপি জিলানীর পরিকল্পনা
- সালথায় ৯ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত পলাতক
-1.gif)








