বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : ভৈরবে বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও তার স্বামীসহ বয়ফ্রেন্ডকে আটক করেছে থানা পুলিশ। ২৮ জানুয়ারি মঙ্গলবার বিকালে পৌর শহরের দক্ষিণপাড়া এলাকা ও ঘোড়াকান্দা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
এ ঘটনায় আটককৃতরা হলো, ভৈরব পৌর শহরের জগন্নাথপুর আওয়াল কান্দা এলাকার ইব্রাহিম মিয়ার মেয়ে সুমাইয়া বেগম (১৮) ও তার স্বামী রুহান মিয়া (২০)। এছাড়া পৌর শহরের দক্ষিণপাড়া এলাকার ভাড়াটিয়া রাসেল মিয়ার ছেলে ও সুমাইয়ার বয়ফ্রেন্ড শহরের ঘোড়াকান্দা এলাকার মৃত আবেদ আলীর ছেলে আক্তার হোসেন (১৯)।
ভৈরব থানা পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, ২৫ জানুয়ারি শনিবার চুরির অভিযোগ পেয়ে শহরের নিউটাউন এলাকায় যায় ভৈরব থানা পুলিশ। সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে যে কোন এক সময়ে নিউটাউন এলাকার বাসিন্দা বান্টি বেগমের বাড়িতে ৬ ভরি ১১ আনা স্বর্ণালংকার চুরি হয়। এ ঘটনার সার্বিক তদন্ত করে সিসি ক্যামেরা ফুটেজ দেখে ২৮ জানুয়ারি বান্টি বেগমের ভাগনী নিধীর বান্ধবী সুমাইয়াকে আটক করে থানায় আনা হয়। সুমাইয়াকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে চুরি করেছে। পরে তার দেয়া তথ্যমতে সুমাইয়ার স্বামী রুহান ও তার বয়ফ্রেন্ড আক্তার হোসেনকে আটক করে থানায় আনা হয়। তাদের জিজ্ঞাসাবাদে ১৪ আনা ওজনের একটি চেইন উদ্ধার করা হয়। এ ঘটনায় বান্টি বেগম বাদী হয়ে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে অভিযোগকারী বান্টি বেগম বলেন, আমাদের বাড়িতে এক সময় ভাড়া থাকতো সুমাইয়া ও তার পরিবার। ২৫ জানুয়ারি শনিবার আমি ও আমার মা বেড়াতে গিয়েছিলাম। আমার বড় বোনের মেয়ে নিধীর বান্ধবী সুমাইয়া। ওইদিন সন্ধ্যায় আমরা বাড়িতে না থাকার সুযোগে সুমাইয়া সঙ্গোপনে ঘরে প্রবেশ করে চুরি করে। সে আমাদের ঘরের আলমিরাতে থাকা ১৪ আনা ওজনের ১টি স্বর্ণের চেইন, ১ ভরি ওজনের ১টি স্বর্ণের ব্রেসলেট, ৩ আনা ওজনের ১টি স্বর্ণের আংটি, ৫ আনা ওজনের ১টি স্বর্ণের আংটি, ৩.৫ ভরি ওজনের ১টি স্বর্ণের হার, ২টি স্বর্ণের কানের দুলসহ সর্বমোট ৬ ভরি ১১ আনা স্বর্ণ নিয়ে যায়। আমার চুরি হওয়ার মালামাল পেতেই আমি থানায় অভিযোগ দিয়েছি। সুমাইয়ার পরিবার আমাদের চুরি হওয়ার স্বর্ণালংকার ফিরিয়ে দেয়ার আশ্বাস দিয়েছে।
এ বিষয়ে ভৈরব থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহীন বলেন, ২৫ জানুয়ারি সন্ধ্যায় সুমাইয়া তার বান্ধবী নিধীর বাড়িতে যায়। তখন নিধীর মামী ও নানু বাড়িতে ছিল না। সেই ফাঁকে সুমাইয়া স্বর্ণালংকার চুরি করে নিয়ে আসে। সুমাইয়াকে আটকের পর জিজ্ঞাসাবাদে চুরির কথা স্বীকার করেছে।
সুমাইয়া স্বর্ণালংকার বিক্রি করে তার স্বামীর জন্য ১ লক্ষ টাকা দিয়ে আইফোন ও নিজের জন্য একটি স্মার্ট ফোন কিনেছে। তার কাছে কিছু নগদ টাকাও পাওয়া গেছে। সুমাইয়ার দেয়া তথ্যমতে তার বয়ফ্রেন্ড আক্তার হোসেনের কাছ থেকে একটি ১৪ আনা ওজনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। আসামিদের ২৮ জানুয়ারি মঙ্গলবার রাতে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
(এসএস/এএস/জানুয়ারি ২৯, ২০২৫)
পাঠকের মতামত:
- জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী
- মুক্তিবাহিনী মানিকগঞ্জের দৌলতপুরে পাকবাহিনীর ওপর আক্রমণ চালায়
- ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
- পাংশায় কৃষক নারী ও প্রতিবন্ধীদের সহায়তা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
- বাগেরহাটে আহাদ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে চরমপন্থি ক্যাডারসহ ৩ আসামি গ্রেপ্তার
- ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও
- বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে বাংলা কিউআর নিয়ে মতবিনিময় সভা
- চাটমোহরে ভ্যান-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, ভ্যান চালক নিহত
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৮৯৯ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট শুরু
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- পঞ্চগড় মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
- গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান
- এমিরেটস ও ফ্লাইদুবাই ফ্লাইটে দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সুযোগ পাচ্ছেন এমিরেটস স্কাই ওয়ার্ডসের সদস্যরা
- কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
- ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
- পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এলাকাবাসীর
- শিশু রুহি হত্যায় মা-প্রেমিকসহ গ্রেফতার ৩, উদ্ধার শিশুর দেহাবশেষ
- প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথীর খোলা চিঠি
- নড়াইলে বসতঘরে বিকট শব্দে বোমা বিস্ফোরণ, তদন্তে পুলিশ
- আমি শালা লালবদর
- কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ
- আলোকিত জাতি গঠনে শিক্ষা
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে শ্যামনগরে, পারিবারিক কবরস্থানে দাফন
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ফাল্গুন
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- অন্ধ মানুষ
- ভিপি নুর পেলেন ট্রাক, হাসান মামুনের ঘোড়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- আমার বটবৃক্ষ
-1.gif)








