ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার বিকাল সাড়ে ৪টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলা কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় পৌর শহরের বঙ্গবন্ধু সরণি দ্বীন ইসলাম ট্রান্সপোর্ট সংলগ্ন জেলা পরিষদ মাঠে এই মেলার আয়োজন করা হয়েছে।
উদ্বোধন শেষে মেলা মঞ্চে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফী এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব থানা পুলিশ পরিদর্শক মো. শাহীন, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র হাজী মো. শাহীন, সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মো. মুজিবুর রহমান, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি জাহিদুল হক জাবেদ, গণ অধিকার পরিষদ নেতা ইমতিয়াজ আহমেদ কাজল প্রমুখ।
মেলায় অতিথিবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরাসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মেলার মাঠ ঘুরে মেলার সৌন্দর্য অবলোকনসহ দোকানীদের সাথে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন বলেন, ভৈরবে সর্বস্তরের মানুষের সহযোগিতায় আজ মেলাটি উদ্বোধন করা হয়েছে। মেলায় ভৈরবের স্থানীয় উদ্যোক্তারা তাদের নিজেদের পণ্য ভৈরবসহ আশপাশের জেলা উপজেলার মানুষের কাছে পৌঁছে দিতে পারবে। মেলাটি সফল হলে দেশের অর্থনীতিতেও অংশিদার হবে। মেলাটির সুরক্ষার জন্য আনসার, গ্রাম পুলিশসহ প্রশাসনের টহলটিম রয়েছে। মেলায় শিশুদের জন্য বিনোদন ব্যবস্থা রয়েছে। মেলাটি ঘিরে স্থানীয় নারী উদ্যোক্তা ও কৃষি উদ্ভাবনের উপর বেশি জোর দেয়া হচ্ছে। মেলাটি বর্তমানে দেশে অর্থনীতির স্থবিরতা কেটে উঠতে বিরাট ভূমিকা রাখবে। তাই বাণিজ্যে মেলার গুরুত্ব অপরিসীম। মেলাটিকে ঢাকার আদলে সাজানো হয়েছে।
এদিকে মেলা ঘুরে দেখা যায় মেলায় ৫০টি স্টল রয়েছে। প্রয়োজনে স্টল বাড়তে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়। শিশুদের জন্য ৯টি রাইডসহ বিনোদন ও সব বয়সীদের জন্য রয়েছে সাংস্কৃতিক মঞ্চ। এছাড়াও আকর্ষণীয় কিছু কার্যক্রম গ্রহণ করেছে মেলা কর্তৃপক্ষ।
(এসএস/এসপি/জানুয়ারি ২৯, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘১৮ বছরে রেলে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা ব্যয় হলেও দৃশ্যমান উন্নয়ন নেই’
- মুক্তিবাহিনী পাকবাহিনীর পরশুরাম ঘাঁটি আক্রমণ করে
- দিনাজপুর শিক্ষা বোর্ডে পাঁচ ঘণ্টাব্যাপী দুদকের অভিযান
- সাফ চ্যাম্পিয়নশিপ সরাসরি দেখাবে টফি
- প্রযুক্তিনির্ভর বিশ্বে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও আধুনিক করে তোলা জরুরি
- চাটমোহরে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
- ‘বাল্য বিয়ে বর্তমানে সমাজে একটি ব্যাধিতে পরিনত হয়েছে’
- কাপ্তাইয়ে প্রাথমিকে ১০ শিক্ষক ও ১ কর্মচারীর আবেগঘন বিদায় সংবর্ধনা
- চাটমোহরে জমি দখল চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি
- পূজা উপলক্ষে আকর্ষণীয় অফার নিয়ে এলো শাওমি
- হাসপাতালে ভর্তি করাতে ও মামলা না করতে নানা ধরণের চাপ
- তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে হবিগঞ্জ ও ফেনীতে ব্র্যাক ব্যাংকের মতবিনিময়
- ‘অনুষ্ঠান আসলেই একটা গোষ্ঠী বিশৃঙ্খলা ঘটাতে চেষ্টা করে’
- রাজবাড়ীর পাংশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস উপলক্ষে শোভাযাত্রা মহড়া ও আলোচনা
- সাতক্ষীরায় ট্রান্সফর্মার চুরি করতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চোরের মৃত্যু
- সোনাতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ
- স্বাভাবিক জীবনে ফেরার আকুতি ভ্যানচালক আনোয়ারের
- ডিবি সোর্সের ভুয়া পরিচয়ে কলেজছাত্রীকে হেনস্থা, গোয়ালীমান্দ্রায় তীব্রক্ষোভ ও অসন্তোষ
- কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি ঘর নির্মাণ
- কাপাসিয়ায় এসিল্যান্ডের বিদায়ে সাধারণ জনগনের মধ্যে আক্ষেপ
- রূপপুর পারমাণবিকের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন সম্পন্ন
- শ্যামনগরে শিশু ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
- ঈশ্বরদীতে পদবঞ্চিত বিএনপি নেতাদের পাল্টা কমিটি ঘোষণা
- কাপ্তাইয়ে পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- ফানুস উৎসব থেকে বলছি
- তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে হবিগঞ্জ ও ফেনীতে ব্র্যাক ব্যাংকের মতবিনিময়
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অর্ধশতাধিক
- মান্দায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭
- ঝালকাঠির মিরাজুলের কৃতিত্ব
- ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে তিন বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি
- সুপ্রীম কোর্ট’র আপিল বিভাগের এডভোকেট আরিফ মন্ডলকে সংবর্ধনা
- ‘সিনেমা হল বাঁচাতে সরকার আন্তরিক’
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ভৈরব পৌরসভার আয়োজনে নাগরিক সুবিধার্থে এই প্রথম ভিন্নধর্মী মেলা
- চুয়াডাঙ্গার গাছে গাছে আমের মুকুল, কাঙ্খিত উৎপাদন নিয়ে শঙ্কা
- রাজবাড়ীর পাংশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস উপলক্ষে শোভাযাত্রা মহড়া ও আলোচনা
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- যশোরে জুলাইযোদ্ধা, যুবদল নেতাসহ আটক ৪, অস্ত্র ও মাদক উদ্ধার
- ব্যারিস্টার সোলায়মান তুষারের বই ‘বাংলাদেশ আফটার এ গোরি ডন’ প্রকাশিত
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
-1.gif)








